
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম
জেলা প্রতিনিধি :১৯ জুলাই দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা গোয়েন্দা শাখা ও সদর ট্রাফিক পুলিশ সদস্যদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেডের অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় কিট প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ বাহিনীর পোশাকবিধি (Dress Rules) অনুসরণ করে সঠিক পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবনযাপন এবং সততা ও পেশাদারিত্বের সঙ্গে দৈনন্দিন দায়িত্ব পালনের আহ্বান জানান।
উক্ত কিট প্যারেডে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); জনাব মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দিনাজপুর; এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

