
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মনরাজ এলাকার চারটি অসচ্ছল পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে রাশিদ আলী ফাউন্ডেশন।
শনিবার (১৮ জুলাই) ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ খালেদ আলীর পুত্র সৈয়দ ইজাজ আলীর পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। এ সময় চারটি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা প্রদান করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিদ আলী ফাউন্ডেশনের বাংলাদেশ পরিচালক, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি ও টিম জার্নালিস্টের উপদেষ্টা মোক্তাদির হোসেন, রাশিদিয়া শমসেদিয়া হাফিজিয়া মাদরাসা ও জাকিয়া বেগম এতিমখানা ও ছাত্রাবাস পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মুহাম্মদ আলী, মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী মো. আল আমিন আস সাদি, সহকারী শিক্ষক হাফিজ ক্বারী আব্দুল মতিন, টিম জার্নালিস্টের সদস্য সামসু উদ্দিন বাবু, মো. আলী শোভন ও রেজাউল ইসলাম শাফী, কুলাউড়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা আক্তার ডলি, ফাউন্ডেশনের সদস্য সাজিদ আলী ও সৈয়দ জমসেদ আলী, সমাজসেবক মদরিছ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো রাশিদ আলী ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

