
দীপক শর্মা।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁ গ্রামের বিষু ঘটকের ছেলে মুন্না স্থানীয় একটি পুকুরে মাছ পাহারা দেওয়ার সময় রাত আনুমানিক ১টার দিকে বিষাক্ত সাপের কামড়ের শিকার হন। তাকে দ্রুত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে আরও সতর্ক হওয়ার বার্তা দেয়। বিশেষ করে বর্ষাকালে সা পের উপদ্রব বেড়ে যায়।
তাই-রাতে টর্চ বা পর্যাপ্ত আলো ছাড়া বাইরে বের হবেন না।
মাঠ, পুকুরপাড় বা ঝোপঝাড়ে কাজ করার সময় বুট বা মোটা জুতা ব্যবহার করুন।
সাপের কামড় হলে ঝাড়ফুঁক বা কুসংস্কারে সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
রোগীকে যতটা সম্ভব শান্ত রাখুন এবং অপ্রয়োজনীয় নড়াচড়া কম করুন।
একটু সচেতনতা একটি মূল্যবান জীবন বাঁচাতে পারে।
সচেতনতার জন্য পোস্টটি শেয়ার করুন।

