
আল-আমিন,
সন্দ্বীপের অন্যতম সামাজিক সংগঠন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম-এর ২০২৬-২৭ সেবাবর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (১৭ জুলাই) কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবিদ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সায়েদ মহিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফোরামের সদস্য মেরাজুল কবীর উসামা। পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ইসলামী সংগীত পরিবেশন করেন সুরলোক শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
এ সময় ফোরামের অর্থ সম্পাদক নুর মোহাম্মদ বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। পরে শুভেচ্ছা বক্তব্য দেন ফোরামের বিওডি চেয়ারম্যান শেখ রুবেল।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রিয়াজ উদ্দীন রুবেল, বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন, আজিমপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিঞ্চুপদ রায়, সন্দ্বীপ উপজেলা শিল্পকলা একাডেমির সম্পাদক আবুল কাশেম শিল্পী, সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি ডা. মোজাম্মেল, সাহিত্যিক ও ব্যাংকার মোস্তফা হায়দার এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপক আব্দুর রহমান সুমন।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মাওলানা সানাউল্লাহ, দাতা সদস্য সোহরাব হোসেন, দাতা সদস্য মো. জাবেদ এবং শিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল নাঈম।
এছাড়া অনুষ্ঠানে সন্দ্বীপের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিল ইয়ুথ ক্লাব অব চিটাগং সন্দ্বীপ, সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ, ফ্রেন্ডস ইউনিটি ক্লাব, সন্দ্বীপ সম্মিলিত ঐক্য পরিষদ, শাপলা আবাসিক সমাজকল্যাণ, সন্দ্বীপ রক্তদ্বাতা সংগঠন, সন্দ্বীপ ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম, সুরলোক শিল্পী গোষ্ঠী, সন্দ্বীপ ইসলামিক কালচারাল ফোরাম, বইচিন্তা, স্বপ্ন ছোঁয়া সংগঠন এবং আজিমপুর পরিবার। এ সময় বক্তব্য দেন ইয়ুথ ক্লাব অব চিটাগং সন্দ্বীপের সভাপতি কামরুজ্জামান রিমন, সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা ডা. রফিকুল ইসলাম এবং তরুণ আলেম শরীফ হায়দার।
পরে ফোরামের বিওডি পরিষদের চেয়ারম্যান শেখ রুবেল ২০২৬-২৭ সেবাবর্ষের কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।
শেষে অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য প্রোগ্রাম আহ্বায়ক কমিটি, দেশি-প্রবাসী ও ব্যবসায়ী দাতা সদস্য, বিওডি পরিষদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সংগঠনের সকল স্বেচ্ছাসেবক ও রক্তযোদ্ধাদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সবশেষে সভাপতি আবিদ হোসাইনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কমিটি ঘোষণা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

