
দীপক শর্মা
রাণীশংকৈলে পাচারের অভিযোগে ৪৪ বস্তা সার আটকতদন্তের দাবি কৃষকদের ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের পাটাগড়া চৌরাস্তা বাজারে পাচারের অভিযোগে ৪৪ বস্তা সার আটক করেছে স্থানীয় জনতা।
স্থানীয়দের দাবি, আবুল কাশেম নামে এক সার ডিলারের ডিলার পয়েন্ট থেকে দুটি চার্জার ভ্যানে করে ৪৪ বস্তা সার নেকমরদের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। কৃষকদের সন্দেহ হলে তারা ভ্যান দুটি আটকে দেন। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।
কৃষকদের অভিযোগ, তাদের জন্য বরাদ্দকৃত সার অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি।

