
পটিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া উপজেলা বেসরকারি মাদরাসা এসোসিয়েশন মেধাবৃত্তি পরিক্ষা ২০২৫ ইংরেজি এর পুরষ্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।
শনিবার (১৮ জুলাই)পটিয়ার স্থানীয় একটি কনভেনশন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাফেজ রফিক বিন হোসাইনের সঞ্চালনায়,মুফতি বেলাল উদ্দিন আজাদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী মাদরাসা বোর্ডের পরিচালক মাওলানা ইরফান কাসেমী।অনুষ্ঠানে
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আবুল ফজল মজুমদার,এডভোকেট শেখ মুহাম্মদ ওমর ফারুক, আখতার হোসেন,মাওলানা মাহমুদুল্লাহ জমিরাবাদী,মাওলানা মনির উদ্দিন ফারুকী,জহির মজুমদার,সেলিম উদ্দিন জনাব আনোয়ার হোসেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মাওলানা আব্দুল্লাহ সুলতানি,মাওলানা রুহুল্লাহ,মাওলানা আব্দুর রশিদ,আজিজুল হক বিন আব্দুল্লাহ,মাওলানা হাসান চৌধুরী,মাওলানা আব্দুল কাইয়ুম
,মাওলানা মিজান, মাওলানা ফয়সাল উদ্দিন প্রমূখ।
ডিসেম্বর ২০২৫ ইংরেজি সালে অনুষ্ঠিত হওয়া এই মেধাবৃত্তি পরিক্ষায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী ২০০০ পরীক্ষার্থীদের মধ্যে ৬০০ শতাধিক শিক্ষার্থীকে সাধারণ ও ট্যালেন্টপুলে সংবর্ধনা দেওয়া হয়।

