
মোঃ রুবেল সিকদার
ভান্ডারিয়া থানার পুলিশের অভিযানে খুনসহ ডাকাতি মামলা এবং একাধিক চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কবির হোসেন (৪৮) গ্রেফতার হয়েছে।
আজ ১৯/০৭/২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫টা গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন মেদিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি: নাম: কবির হোসেন (৪৮)
পিতা: মকবুল হোসেন
সাং: মেদিরাবাদ
থানা: ভান্ডারিয়া
জেলা: পিরোজপুর
পুলিশ সূত্রে জানা যায়, তিনি ৬টি চুরি মামলা এবং খুনসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

