আল মুজাহিদ
যশোরের ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে জার্সি উন্মোচন ও খেলার ফিকচার ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেলে ঝিকরগাছা ডায়মন্ড প্লাজা কনভেনশন সেন্টারে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা নাজমুল এমপি।
এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, ক্রীড়ানুরাগী, সাংবাদিক, শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এবং প্রতিযোগিতার ফিকচার ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ফুটবল প্রতিভা বিকাশ, তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং তাদের মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখাই মূল লক্ষ্য।
বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও দেশপ্রেমের চর্চার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।