Author: Sadiya Haque
মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্য হাতির আক্রমণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা সংরক্ষিত বনভূমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জয়নাল আবেদীন (৭০) উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত অনিস মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমিতে যান জয়নাল আবেদীন। ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলারসংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডোর এলাকার বাগানে যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে স্বজনরা বন বিভাগকে তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। পরে বন বিভাগের সদস্য এবং দিঘলকোনা,…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় সাম্প্রতিক সময়ে মাদক বিরোধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, ইয়াবা ও গাঁজা সহ বিভিন্ন ব্যক্তি কে আটক এবং তাৎহ্মণিক সাজা দেওয়ার ঘটনা নিয়মিত দেখা যাচ্ছে। কোথাও মিলছে কয়েক পিস ইয়াবা,কোথাও স্বল্প পরিমাণ গাঁজা উদ্ধার, আবার কোথাও তাৎহ্মণিক জরিমানা কিংবা কারাদণ্ড দেওয়া হচ্ছে। প্রশাসনের এসব অভিযানকে ইতিবাচক হিসেবে দেখলেও স্থানীয়দের একাংশের মধ্যে নতুন কিছু প্রশ্ন সামনে আসছে। সম্প্রতি ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে গণসংযোগ, র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। অন্যদিকে, বাংলাদেশ সরকারের আইন, বিচার…
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সভাপতি এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার সকালে তাঁর নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নেতৃত্ব দেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি আওরঙ্গজেব কামাল। এ সময় সংগঠনের পক্ষ থেকে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি খুলনার পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সফলতা কামনা করেন নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা আগত…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কুটির শিল্প ও পণ্য মেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মো. তালাত মিয়া (২০) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে এক বখাটে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে মেলা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত তালাত মিয়া উপজেলার মোগড়া ইউনিয়নের কোড্ডা গ্রামের মো. জাফর মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রাধানগর এলাকার এক তরুণী মেলায় ঘুরতে এলে একই এলাকার বখাটে যুবক ইশরাক তাকে উত্ত্যক্ত করে এবং এক পর্যায়ে তার ওড়না ধরে টান দেয়। এসময় ওই তরুণীর…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিব আলীর পরিবারের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সাক্ষাৎকালে নিহতের স্ত্রী স্বামীর মৃত্যু ও শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলে নেতারা তার খোঁজখবর নেন এবং সহযোগিতার আশ্বাস দেন। এ সময় সারজিস আলম বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার পুনরাবৃত্তি বন্ধে সবাইকে সচেতন থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবাসীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে প্রাণহানি কোনোভাবেই স্বাভাবিক নয়। এ ধরনের ঘটনা বন্ধে সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। পরে স্থানীয়দের…
আসাদুল ইসলাম, কুষ্টিয়ার মিরপুর উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মরিয়া হয়ে মাঠে নেমেছে মিরপুর থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে চলমান এই বিশেষ চিরুনি অভিযান গত কয়েক দিনে জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। থানা পুলিশের ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত ৬০ জন মাদকসেবী ও চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম এবং পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ-এর প্রত্যক্ষ নেতৃত্বে এই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এই সুনির্দিষ্ট…
নিজস্ব প্রতিনিধি, জননিরাপত্তা বিধান,আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে গতকাল শুক্রবার জেলার বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী পরিচালিত এই সাঁড়াশি অভিযানে সড়ক পরিবহন আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৯টি মামলায় ৭৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় এবং ১ মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়। জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বিকাল ৪টায় পূর্বধলা উপজেলার চৌরাস্তা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধভাবে বালু ও পাথর বোঝাইকৃত ৩টি ট্রাক আটক করে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আইন লঙ্ঘনের দায়ে সেখানে ৩টি মামলায় মোট ৭০…
নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে উপজেলা মৎস্য অফিস এবং কোষ্ট গার্ডের ২ টি পৃথক অভিযানে ১২৬ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. রেজাউল ইসলামের নেতৃত্বে পদ্মা নদীর কনকসার, মাওয়া, হলদিয়া,পদ্মা নদীর পূর্ব ও পশ্চিম পাশ এবং মেদেনীমন্ডল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে পরিত্যক্ত অকস্থায় ৪১ পিস চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। বাংলাদেশ কোষ্ট গার্ড পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ৮৫ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে। লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মো. রেজাউল ইসলাম জানান জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। পদ্মায় দেশীয়…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালের অধিবেশনের শুরুতে প্রস্তাবটি উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এ সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে। তিনি উল্লেখ করেন, অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের পক্ষে এই সফর ছিল অত্যন্ত…
নিজস্ব প্রতিনিধি, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রাজশাহী, পাবনা ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে…
নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ৫৩ বিজিবি (চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন)-এর সদস্যরা অভিযান চালিয়ে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে। ৫৩ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে,শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মাসুদপুর বিওপি কর্তৃক অভিযানে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম হতে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দ মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৭৭ হাজার ২শ’ টাকা। অভিযানকালে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার সিরাপগুলো শিবগঞ্জ থানায় হস্তান্তর করা…
আন্তজার্তিক ডেস্ক, ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক উদ্ধারকারী দল যোগ দিলেও ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে অভিযান ধীরগতিতে চলছে। এ নিয়ে দুর্গত এলাকাগুলোতে ক্ষোভ বাড়ছে।খবর বার্তা সংস্থা এএফপি’র। জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার এএফপি’কে জানান, ভূমিকম্পের পর ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। তিনি সতর্ক করে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। রাজধানী কারাকাসের কাছে উপকূলীয় এলাকা লা গুয়াইরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্পে সেখানে একের পর এক ভবন…
তানজিনা, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অলিম্পিক ডে-২০২৬-এর কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় আয়োজিত বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করে সেনাপ্রধান তাঁর বক্তব্যে Excellence, Friendship এবং Respect—এই তিনটি অলিম্পিক মূল্যবোধ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব। তাই তিনি সকলকে সক্রিয় জীবনধারা অনুসরণের আহ্বান জানান। ”You Can Do This, Let’s Move” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ক্রীড়াবিদ ও সাধারণ মানুষকে খেলাধুলা এবং শরীরচর্চায়…
দীপক শর্মা তিনি সংসদে বলেন, বাংলাদেশ একসময় ছিলো হিন্দু আর বৌদ্ধদের দেশ! মাত্র ৯০০ বছর আগে এখানে মুসলিম যুক্ত হয়েছে! এখানে ২০তলা মসজিদ হলে ২০০ফুটের রামমন্দিরও হবে। কোনো মো’ল্লার অধিকার নেই আটকানোর! বিএনপি এই জঙ্গিদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে! এতগুলা হিন্দু রাজনৈতিক নেতা নৈতিকতাহীন হয়ে যা বলতে পারলোনা, টুশব্দও করলোনা, সেই সত্য কথাটি বললেন একজন মুসলমান এবং একজন সৎ মানুষ ফজলুর রহমান সাহেব। তিনি হিন্দু নাকি মুসলিম তা বিষয় নয়, বিষয় হলো তিনি সৎ মানুষ কিনা। বিনম্র শ্রদ্ধা তার প্রতি ধর্ম নিয়ে বিদ্বেষ নয়, পারস্পরিক সম্মানই হোক আমাদের পরিচয়। কেউ নিজের ধর্ম পালন করবে, কেউ নিজের উপাসনালয় নির্মাণ করবে-এটাই…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাপসী দাসসহ দুই সহকারী শিক্ষিকাদের বিরুদ্ধে সরকারি নিয়ম অমান্য করে ৯,২০ থেকে ৯,৩০ মিনিটের দিকে স্কুলে আসার অভিযোগ উঠেছে। বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কোমলমতি শিশুদের কাছ থেকে প্রতি বছর পুরাতন বই ফেরত নেওয়া হয়, পাশাপাশি প্রতি মাসে শিশুদের কাছ থেকে ১০/ টাকা করে জমা নিয়ে আসছেন দীর্ঘদিন ধরে এবং ৪টার মধ্যে ছুটি দিয়ে সকল শিক্ষক ও শিক্ষিকারা ১৫ মিনিট আগে স্কুল বন্ধ করে চলে যাওয়ার ও অভিযোগ রয়েছে। বলরামপুর স্কুলে দীর্ঘদিন ধরে পুরাতন বই ফেরত নেওয়া হয়,এই বই গুলো কি কারণে জমা নেওয়া হয়, শিশুরা এই…
শেখ মোহাম্মদ পারভেজ ভাঙ্গুড়া উপজেলার সরদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে দুই জন কে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। শুক্রবার (২৬ জুন)২০২৬ খ্রিষ্টাব্দ রাত সাড়ে ১১ টার দিকে পরিচালিত অভিযানে আটককৃতরা হলেন, সরদারপাড়া গ্রামের মৃত তমিজ মণ্ডলের ছেলে মো. ছানোয়ার হোসেন (৪২) এবং ভদ্রপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. জাকির হোসেন (৪২)। পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ট্যাবলেট জব্দ করে ধ্বংস করা হয়। পরবর্তীতে…
নাছিরুল হক, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়নের বেতেরভাঙা ও ১ নং জয়পুর ইউনিয়নের শিকারপুর গ্রামের মধ্যে যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এখন কার্যত অকেজো। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঝুঁকি নিয়ে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। শনিবার (২৭ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কয়েক বছর আগে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে সেতুটি নির্মাণ করা হয়। তবে উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই সেতুর দুই পাশের সংযোগ সড়ক ও মাটি ধসে যায়। এরপর থেকে সেতুটি আর ব্যবহার করা সম্ভব হয়নি। বিকল্প…
নিজস্ব প্রতিনিধি, চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউথার্ন ফ্লাইটে রওনা হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এসময় প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান গাড়ি থেকে নেমে লালগালিচায় হেঁটে বিমানে ওঠেন। গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন তিনি। দালিয়ান থেকে বুধবার দুপুরে হাই স্পিড (বুলেট ট্রেন) বেইজিং যান প্রধানমন্ত্রী। সেখানে চীনের প্রধানমন্ত্রী…
নিজস্ব প্রতিনিধি, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) আয়োজিত এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে। ক্রীড়াচর্চার মাধ্যমে তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব, যা…
নিজস্ব প্রতিনিধি, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, মাদকের সাথে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তিনি বলেন, মাদক কারবারের মাধ্যমে যারা হঠাৎ অঢেল সম্পদের মালিক হচ্ছে এবং বড় বড় অট্টালিকা নির্মাণ করছে, তারা মূলত জাতির শত্রু। আজ শুক্রবার ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষ্যে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। মন্ত্রী বলেন, মাদকের বিষাক্ত ছোবলে একটি সম্ভাবনাময় জাতির সম্পদের পাশাপাশি পরিবারের প্রত্যাশা এবং মেধাবী জীবনের দীর্ঘদিনের সাধনা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। একটি পরিবার…
নিজস্ব প্রতিনিধি, দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সাথে একটি শক্তিশালী জাতীয় সাইবার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি শিল্প এবং মিডিয়া অংশীজনদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সূত্র: বাসস আজ শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সামিটের মূল আয়োজক হিসেবে কাজ করছে ‘দ্য টিম ফিনিক্স গ্রুপ’। তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ এক দ্রুতগতির ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের দৈনন্দিন জীবন, আর্থিক ব্যবস্থা,…
আসাদুল্লাহ হাদিস, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পোষা বিড়ালের প্রাণঘাতী ক্যাটফ্লু রোগ প্রতিরোধে বিনামূল্যে ভ্যাকসিনেশন কর্মসূচি শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর সহযোগিতায় এই বিশেষ স্বাস্থ্যসেবা কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমটি আগামী ৩০ জুন পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবাগ্রহীতারা তাদের পোষা বিড়ালকে এই ভ্যাকসিন প্রদান করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. আসমাউল ইকবাল মৃদুল। এসময় তিনি জানান, পোষা বিড়ালের স্বাস্থ্য সুরক্ষা ও প্রাণঘাতী ক্যাটফ্লু ভাইরাস নিয়ন্ত্রণে এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী। সঠিক…
মোঃ হাসান আলী নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন ২০২৬) জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল সদর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, একজন ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশায় করে চোলাই মদ নিয়ে ভাঙারিপট্টি এলাকায় আসছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির অভিযানে ননিয়া পট্টিস্থ ভাঙারি এলাকায় চেকপোস্ট বসানো হয়। দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চেক করার সময় চালকের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা দেখে পুলিশের সন্দেহ হয়। পরে উপস্থিত…
সাকিব হাসান নাইম , দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন, জিআর চাল, চেক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন মন্ত্রী। অনুষ্ঠানে ৬১ জন ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান, ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। একই সঙ্গে ৯শ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে জনপ্রতি ২০ কেজি…
মোঃবাবুল হোসেন গোপালগঞ্জের মুকসুদপুরে ৪০ জন দুস্থ অসহায়দের মাঝে অর্থ চেইক প্রদান করেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এমপি। আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে গোপালগঞ্জ ১ সংসদীয় আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম নিজ বাড়িতে দুস্থ অসহায়দের মাঝে, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ সমাজকল্যাণ মন্ত্রণালয় এর দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যাক্তির বিশেষ অনুদান ২০২৫-২৬ অর্থ বছরের অধীনে প্রত্যেককে, ১০০০০ টাকার সহায়তা চেক প্রদান করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, সাবেক পৌর বিএনপির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের…
নিজস্ব প্রতিবেদক যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২১ লাখ টাকার ১৩টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্ৰেফতার সাহাব উদ্দিন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে । তিনি ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে এ সোনা নিয়ে আসছিলেন। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজারের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৫৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট…
নিজস্ব প্রতিবেদক যশোরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়। শুক্রবার (২৬ জুন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ যশোরের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উপপরিচালক পারভীন আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং সঞ্চালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যশোরের সিনিয়র শিক্ষক মো. পারভেজ হোসেন। আলোচনা সভায় বক্তারা মাদকের অপব্যবহার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ…
নিজস্ব প্রতিবেদক পবিত্র আশুরা উপলক্ষে যশোরে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র আশুরা স্মরণে আলোচনা সভা, বিশেষ দোয়া ও নামাজের আয়োজন করা হয়। পরে দানবীর হাজী মো. মহসিন ইমামবাড়া কার্যনির্বাহী পরিষদের ব্যানারে একটি শোকাবহ তাজিয়া মিছিল বের করা হয়। মিছিলটি যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে দড়াটানা মোড়, চৌরাস্তা, আরএন রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরতলীর মুড়লী মোড়স্থ ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। পুরো মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা ‘ইয়া হোসেন’, ‘হায় হোসেন’, ‘হায় হাসান’ ধ্বনির মাধ্যমে কারবালার শোকাবহ ঘটনার স্মরণে গভীর শোক ও…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ‘সুরসম্রাট’ ওস্তাদ আলাউদ্দীন খাঁর স্মৃতিরক্ষায় একটি ‘সঙ্গীত জাদুঘর’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নির্দেশে এই প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে গত সোমবার (২২ জুন) সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ওস্তাদজীর জন্মভূমি শিবপুর পরিদর্শন করেন। পরিদর্শনের সময় অধিদপ্তরের গবেষণা সহকারী ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সঙ্গে প্রকল্পটির বিষয়ে মতবিনিময় করেন। উক্ত সভায় কালের কণ্ঠের আঞ্চলিক…
দীপক শর্মা ঠাকুরগাঁও শহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের (বিডি হল) এর দক্ষিণ পাশ থেকে এক যুবকের ম র দে হ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকালে ম র দেহটি দেখতে পান হলের কেয়ারটেকার। পরে খবর পেয়ে পুলিশ, সিআইডির বিশেষ টিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানান, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে বিডি হলের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম হলের দক্ষিণ পাশের একটি স্থানে লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। কাছে গিয়ে তিনি টিনের ফাঁকে এক যুবকের ম র দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে তারা থানায় খবর দেন। খবর…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রাবিরতিকালে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজাসহ মো. শাহজাহান (৫৪) নামের এক ট্রেনচালককে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব সূত্রে জানা যায়, ৬০৩ নম্বর কন্টেইনার ট্রেনটি আখাউড়া স্টেশনে থামলে র্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালায়। তল্লাশির সময় প্রথমে বাধা দিলেও পরে ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই ট্রেনের চালক মো. শাহজাহানকে আটক করা হয়। তবে অভিযানের সুযোগ বুঝে সহকারী চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে…
মো: জিমু এসো মাদক পরিহার করি” দেশ বদলাই” পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় নানা আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস -২০২৬ পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ত্রন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে প্রথমে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসুচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক গুলো প্রদক্ষিন করে। শোভাযাত্রাটিতে বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সিভিল সার্জন রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার।…
মাসুম বিল্লাহ আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনার অডিটোরিয়ামে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় তিনি শিক্ষা খাতের নানা জটিলতা নিরসনে একগুচ্ছ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। দেশে প্রায় ৬০ হাজার শিক্ষকের সংকট রয়েছে। গত ২০ বছরে যারা বিশেষ সুবিধায় গ্রাম থেকে শহরে এসেছেন, তাদের তালিকা করা হচ্ছে। গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানে সংকট দূর করতে এসব শিক্ষকদের পুনরায় গ্রামে ফিরিয়ে পাঠানো হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রতিষ্ঠান প্রধানদের নিয়োগের ভাইভা প্রক্রিয়া আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে সম্পন্ন করার আশা প্রকাশ করেছেন…
শাহিদুল ইসলাম তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি পদে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে তালা প্রেসক্লাব। বৃহস্পতিবার (২৫ জুন) তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে গাজী জাহিদুর রহমানকে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুকসহ কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকর্তা, সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষা ক্ষেত্রে গাজী জাহিদুর রহমানের দীর্ঘদিনের অবদান, দক্ষ নেতৃত্ব ও সততা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ…
নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই সমঝোতা স্মারকগুলো সই হয়। সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, সমঝোতা স্মারকগুলো মূলত বিনিয়োগ সহযোগিতা, সবুজ উন্নয়ন (গ্রিন ডেভেলপমেন্ট) ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সই করা হয়েছে। এছাড়া বৈঠকে একটি যৌথ কর্মপরিকল্পনা (জয়েন্ট…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় তাঁরা সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের শেষ দিনে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক গ্রেট হলে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের মানুষের উন্নয়ন-অগ্রযাত্রা আরো সুসংহত করার লক্ষ্যে ইতিবাচক ফলাফল বয়ে আনবেন, ইনশাআল্লাহ। আগামীতে বাংলাদেশ-চীন সম্পর্ক…
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সাভার হেমায়েতপুরে অবস্থিত জাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মানবিকতা এবং আন্তরিক ভালোবাসায় মুগ্ধ হয়েছে সায়েম ইসলাম নাবিলের পরিবার। গত ২৪ জুন ২০২৬ তারিখে হঠাৎ বিদ্যালয়ের সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয় শিক্ষার্থী সায়েম ইসলাম নাবিল। দুর্ঘটনায় তার হাতের দুটি হাড় ভেঙে যায়। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। সায়েমের দুর্ঘটনার খবর জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা তার খোঁজখবর নিতে পরিবারের বাসায় যান। তাদের এই আন্তরিকতা, সহমর্মিতা ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়ে সায়েমের পরিবার। সায়েমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, “আমরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের প্রতি…
আল মুজাহিদ যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে আহত হয়েছেন ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিপাহি শফিউল আলম। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্তেএলাকায় নিয়মিত টহলরত অবস্থায় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি দ্রুত উপজেলা হাসপাতালে পৌঁছান। তিনি আহত সিপাহি চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবির অ্যাম্বুলেন্সে করে তাকে যশোর…
মোঃ রফিকুল ইসলাম মৃধা পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের বিভিন্ন সড়কের খানাখন্দ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও ক্রীড়া সংগঠক হাজী আবুল হাসনাত রিমন সিকদার। বর্ষা মৌসুম শুরু হলেও পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে দৃশ্যমান উদ্যোগ না থাকায় নাগরিকদের দাবির প্রেক্ষিতে তিনি নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারের কাজ শুরু করেন। এতে রিকশা, অটোরিকশা, ভ্যান, পিকআপ, ট্রলি ও পণ্যবাহী ট্রাকচালকদের চলাচল অনেকটা স্বস্তিদায়ক হয়েছে। ১৯৯৭ সালের ১ মার্চ প্রতিষ্ঠিত কলাপাড়া পৌরসভা বর্তমানে ‘এ’ শ্রেণির পৌরসভা হিসেবে পরিচালিত হচ্ছে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় প্রায় ২০ হাজার মানুষের বসবাস। তবে বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন…
সাধন সাহা জয় দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী রবিবার (২৮ জুন) থেকে এই ভিসা কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঢাকার ভারতীয় ভিসা সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে হাইকমিশনার এ তথ্য জানান। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিরাপত্তার কারণ ও বিভিন্ন পরিস্থিতির বিবেচনায় বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা স্থগিত রেখেছিল ভারত। তবে দীর্ঘ এই সময়ে চিকিৎসা ও বাণিজ্য ভিসা সীমিত পরিসরে চালু ছিল। এর আগে, আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে অংশ নিতে আসছেন দলের দুই কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসিরউদ্দীন পাটোয়ারী। কুলাউড়া এনসিপি সূত্রে জানা যায়, দত্তগ্রাম সীমান্ত এলাকায় আয়োজিত এ সমাবেশে সীমান্ত হত্যার ঘটনায় ক্ষোভ, উদ্বেগ ও প্রতিবাদ তুলে ধরা হবে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম এবং মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দলীয় সূত্র অনুযায়ী, কর্মসূচির দিন দুই নেতা কুলাউড়ার রবিরবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। এরপর সীমান্ত এলাকায় গিয়ে আয়োজিত সমাবেশে যোগ দেবেন। এনসিপির স্থানীয় নেতারা…
শাহিনুর ইসলাম, বেওয়ারিশ কুকুরের ক্রমবর্ধমান উপদ্রব ও কামড়ের ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে যশোরের অভয়নগরে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে অভয়নগর নাগরিক পরিষদ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওর কাছে পৃথক দুটি আবেদনপত্র জমা দেওয়া হয়। অভয়নগর নাগরিক পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ এস এম খায়রুল বাসারের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ জালাল হোসেন, উপদেষ্টা এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, অধ্যক্ষ আব্দুল লতিফ, সাংবাদিক সুনীল কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, মুফতি ইসমাঈল হুসাইন রাহমানী, আলমগীর হোসেন, নাসিম…
শাহিনুর ইসলামঃ সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মশিয়ার রহমান কাবিটা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দেওয়ানীপাড়া বাজার সংলগ্ন পিচের রাস্তা হতে ওহাবের বাড়ি অভিমুখে রাস্তা সংস্কার প্রকল্পের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কোনো কাজ না করেই উত্তোলন করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ২৫ জুন) সকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তা সংস্কারের বিষয়ে জানতে চাইলে মেম্বার তাদের বলেছিলেন, টাকা এখনো আসেনি; টাকা আসার পর কাজ করা হবে। স্থানীয়রা জানান, বিগত চার-পাঁচ বছরে এই রাস্তায় কোনো কাজ হয়নি। তারা আরও বলেন, সাধারণত কোনো প্রকল্পের কাজ শুরুর আগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন…
নিজস্ব প্রতিবেদক গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালে দেশের বিভিন্ন সেবাখাতে দুর্নীতি ও ঘুসের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জরিপে বলা হয়েছে, পাসপোর্ট, বিআরটিএ, বিচার-সংশ্লিষ্ট সেবা, আইনশৃঙ্খলা ও ভূমি এই পাঁচ সংস্থাকে এই সময়ে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত। প্রতিষ্ঠানটির খানা জরিপে একই সঙ্গে সর্বোচ্চ গড় ঘুস গ্রহণকারী হিসেবে উঠে এসেছে পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনী, কৃষি ও ভূমি সেবা খাত। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ১৮টি খাত ও সেবার ওপর জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। টিআইবি-এর প্রতিবেদন অনুযায়ী, পাসপোর্ট…
নিজস্ব প্রতিনিধি, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পবিত্র আশুরার শাশ্বত বাণী মানুষকে অন্যায়-অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় এবং সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়। আগামীকাল পবিত্র আশুরা (১০ মহররম) উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপ্রধান পবিত্র আশুরা উপলক্ষ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-সহ তাঁর পরিবারের সদস্য এবং কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন। তিনি বলেন, সমগ্র মুসলিম উম্মাহর জন্য পবিত্র আশুরা একটি তাৎপর্যময় ও শোকের দিন। ইসলামের ইতিহাসে আশুরা বহু গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক হলেও কারবালার প্রান্তরে ইমাম হোসাইন…
নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে। তাঁর মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। রিজভী বলেন, শিল্প, অবকাঠামো ও সেবা খাতে চীনের বড় ধরনের বিনিয়োগ রয়েছে এবং দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ১৮ বিলিয়ন ডলারের মত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী হবে। রিজভী বলেন, চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও সুস্থ জাতি গঠনে মাদকমুক্ত সমাজের বিকল্প নেই। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে কঠোর আইনগত ও ব্যাপক সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। আগামীকাল ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি পর্যায়ের মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহ মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মাদকের বিস্তার রোধে নোডাল এজেন্সি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা…
নিজস্ব প্রতিনিধি, প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী রোববার থেকে পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হবে, যার মাধ্যমে দেশটি তার নিয়মিত ভিসা কার্যক্রম পুনর্বহাল করছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) পরিদর্শনকালে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমরা আমাদের স্বাভাবিক ভিসা কার্যক্রম পুনরায় শুরু করছি। রোববার থেকে পর্যটক ভিসার জন্য আবেদন করা যাবে।’ এর আগে সকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। দীনেশ ত্রিবেদী বলেন, মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসা ভিসা…
নিজস্ব প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, রোহিঙ্গা, অবৈধ অভিবাসন প্রতিরোধ, সংগঠিত অভিবাসন অপরাধ দমন, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান গভীর সুসম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র ও অন্যতম উন্নয়ন অংশীদার। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান এই দ্বিপাক্ষিক সম্পর্ক অদূর ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। হাইকমিশনার বলেন, আগামী ৭ ও ৮ জুলাই ২০২৬ লন্ডনে দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। তিনি বলেন, ‘পবিত্র আশুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই। তাই আশুরার মহান শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে আসুন আমরা সমাজে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করি। একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে নিজেদের আরও নিবেদিত করি।’ আগামীকাল শুক্রবার পবিত্র আশুরা উপলক্ষ্যে আজ বৃহষ্পতিবার দেওয়া এক বাণী প্রধানমন্ত্রী এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখে পালিত…
নিজস্ব প্রতিনিধি, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বই পড়ার সুযোগ পৌঁছে দিতে বর্তমানে ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে ৬৪ জেলার ৩৬৮টি উপজেলা ও থানার ৩ হাজার ২০০টি স্পটে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আজ সংসদে কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জন্য, বিশেষ করে নারী ও শিশু-কিশোরদের কাছে বই পঠনের বিকল্প উৎস তৈরি করা হচ্ছে। পাশাপাশি পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বৃদ্ধি এবং কিশোর-কিশোরীদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিতাই রায় চৌধুরী…
নিজস্ব প্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে জনসচেতনতা তৈরির কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি অ্যান্টিমাইক্রোবিয়াল-প্রতিরোধী জীবাণু শনাক্তকরণ, নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে। আজ সংসদে ফেনী-২ আসনের সরকারি দলের সদস্য জয়নাল আবদিনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণুর প্রবণতা ক্রমেই বাড়ছে, যা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ও অতিরিক্ত ব্যবহার, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং মানব ও প্রাণী খাতে অ্যান্টিমাইক্রোবিয়ালের অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে এ সমস্যা আরও জটিল আকার ধারণ…
নিজস্ব প্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সরকার হামের প্রাদুর্ভাব প্রতিরোধ এবং শিশু মৃত্যুহার হ্রাসে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি জানান, সরকারের মূল লক্ষ্য হলো সকল শিশুকে টিকার আওতায় এনে একটি শক্তিশালী রোগপ্রতিরোধক বলয় বা ইমিউনিটি তৈরি করা। আজ সংসদে সংরক্ষিত মহিলা আসনের সরকারি দলের সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তারের তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরকারের গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ তুলে ধরে বলেন, বর্তমানে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে কাজ করছে। তবে রোগটির বিস্তারে টিকাদানে অনীহা, অসম্পূর্ণ টিকাদান, জনসচেতনতার ঘাটতি এবং কিছু ক্ষেত্রে ভৌগোলিক ও সামাজিক…
নিজস্ব প্রতিনিধি, নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, জাতীয় নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও নদী কর্মীদের সহায়তায় প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী দেশে মোট নদীর সংখ্যা ১ হাজার ৪১৫টি। তিনি বলেন, ২০২৫ সালের ১৪ এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়েছে। তিনি আজ সংসদে ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. কামরুল হাসানের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। নৌ-পরিবহন মন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থমূলক রিট পিটিশন নং ৩৫০৩/২০০৯ এর আদেশের পরিপ্রেক্ষিতে দেশের নদ-নদীর অবৈধ দখলরোধ, দূষণরোধ…
নিজস্ব প্রতিনিধি, ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড, ল্যাবরেটরি পরীক্ষা ব্যবস্থাপনা, ফার্মেসির ওষুধ বিতরণ ও ট্র্যাকিং, সেবামূল্য আদায় এবং রেফারেল সেবা সমন্বিত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল অটোমেশন ব্যবস্থা বর্তমানে দেশের ৮৭টি সরকারি হাসপাতালে চালু রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আজ সংসদে সংরক্ষিত মহিলা আসন-১৭-এর সরকারি দলের সদস্য সুলতানা আহমেদের টেবিলে উপস্থাপিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এ ব্যবস্থা দেশের ৬১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১৪টি জেলা হাসপাতাল, দু’টি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ১০টি জাতীয় পর্যায়ের হাসপাতালে চালু করা হয়েছে। তিনি বলেন, এই ডিজিটাল ব্যবস্থার ফলে স্বাস্থ্যসেবা প্রদানকারী ও রোগী উভয়ই উল্লেখযোগ্য সুবিধা পাচ্ছেন। মন্ত্রী জানান, সব ধরনের সেবামূল্য…
নিজস্ব প্রতিনিধি, নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং উচ্চ মূল্য সংযোজনের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার জাহাজ নির্মাণ শিল্পকে ‘অগ্রাধিকার (থ্রাস্ট) খাত’ হিসেবে বিবেচনা করতে পারে। আজ সংসদে ফেনী-২ আসনের বিএনপির সদস্য জয়নাল আবদিন-এর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের কম শ্রম ব্যয়, দক্ষ জনশক্তি এবং মাঝারি আকারের জাহাজের ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদাকে কাজে লাগিয়ে টেকসই ব্লু ইকোনমি ও রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে এ খাতকে নীতিগত সহায়তা দেওয়া অত্যন্ত যৌক্তিক। তিনি বলেন, জাহাজ নির্মাণ শিল্প একটি উচ্চ মূলধননির্ভর খাত। তাই এ শিল্পের বিকাশে বিশেষ আর্থিক সহায়তা ও ঋণ সুবিধা প্রয়োজন। শেখ রবিউল…
নিজস্ব প্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৩৭টি সরকারি এবং ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ১টি সরকারি ও ৫টি বেসরকারি মেডিকেল কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ১টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। আজ জাতীয় সংসদে ময়মনসিংহ-৮ আসনের সরকারি দলের সদস্য লুৎফুল্লাহেল মাজেদের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ১০০টি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৬ হাজার ২৭৮টি। তিনি জানান, সরকারি ও বেসরকারি মিলিয়ে বর্তমানে দেশের…
নিজস্ব প্রতিনিধি, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ) বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানি প্রদান করছে। তিনি বলেন, ‘এ পর্যন্ত ১২ হাজার ৮১০ জনকে এ ভাতা কর্মসূচির আওতায় আনা হয়েছে।’ আজ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে গাইবান্ধা-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. মাজেদুর রহমানের টেবিলে উপস্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে কর্মরত ইমাম ও মুয়াজ্জিনের সুনির্দিষ্ট পরিসংখ্যান সরকারের কাছে নেই। তবে ২০২০ সালের এক হিসাব অনুযায়ী দেশে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ রয়েছে। সেই হিসাবে ইমাম ও মুয়াজ্জিনের…
নিজস্ব প্রতিনিধি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সঙ্গীত, চারুকলা ও নাট্যকলাসহ বিভিন্ন সৃজনশীল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণকারী গ্র্যাজুয়েটদের জন্য দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকতায় যুক্ত হওয়ার সুযোগ সম্প্রসারণে কাজ করছে সরকার। তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদ প্রয়োজন। আর এ লক্ষ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে মন্ত্রণালয়। আজ সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগীত বিভাগ আয়োজিত ‘রবীন্দ্র-নজরুল উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রাথমিক শিক্ষায় সাংস্কৃতিক শিক্ষা অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়ে সৃষ্ট আলোচনার প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, এটি কোনো বিতর্কের বিষয় নয়, বরং এটি শিশুদের সৃজনশীলতা, নৈতিকতা, আত্মপ্রকাশ ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ…
নিজস্ব প্রতিনিধি, বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন’ সংশোধন ও আধুনিকায়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা আগামী কয়েকদিনের মধ্যেই জাতীয় সংসদে উত্থাপন করা হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের…
নিজস্ব প্রতিনিধি, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ‘একক ও অভিন্ন’ প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্ন ফাঁসের যে কোনো ধরনের অপচেষ্টা বা চালাকি কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এবার প্রশ্ন ফাঁসের কোনো রকম চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এমন কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে, যা দেখে অন্য অপরাধীরা আজীবন শিক্ষা পাবে।’ আজ বৃহস্পতিবার আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল শিল্পকলা…
নিজস্ব প্রতিনিধি, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে এসে একটু নতুন মডেল অরিয়েন্টেশন করা। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতির ‘ডিবেট এন্ড বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রথমে যেটা আমরা বলেছি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। কারণ বাংলাদেশে অর্থনীতিটা আনফরচুনেটলি অনেকটা পৃষ্ঠপোষকতার অর্থনীতি। ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির অর্থ হচ্ছে- বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে পার্টিসিপেট করতে পারবে। সেটাকে মাথায় রেখে যারা অর্থনৈতিক সুফলের বাইরে ছিল এতদিন, তাদের এড্রেস করার চেষ্টা করেছি।’ তিনি বলেন,…
নিজস্ব প্রতিনিধি, আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ দুপুরে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে হাইকমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য বৈঠক করেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন যে, তাঁর কর্মকাল বাংলাদেশ-ভারত পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ়, ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করতে সহায়ক হবে। তিনি এ বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে…
নিজস্ব প্রতিনিধি, বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই উন্নয়ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন টেকনোলজি, ফার্মাসিউটিক্যালস এবং প্রকৌশল খাতে আরো বেশি সুইডিশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাতিন আমেরিকা বিভাগের পরিচালক ও প্রধান ড্যানিয়েল উলভেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে প্রতিমন্ত্রী সুইডেনকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, লিঙ্গ সমতা এবং জলবায়ু সহনশীলতা অর্জনে সুইডেনের ধারাবাহিক সহায়তার প্রশংসাও করেন তিনি। তিনি ক্রিয়েটিভ ইকোনমি (সৃজনশীল…
মোঃ বাবুল হোসেন করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বার মাস” এই শ্লোগান নিয়ে মুকসুদপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৫ জুন সকালে উপজেলা অনুষ্ঠিত হয় জাতীয় ফল মেলা। এসময় প্রধান অতিথি উপস্থিত থাকেন মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার ভুমি আবিরুল ইসলাম, প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, মুকসুদপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আজিজুল হক, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বসার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মিন্টু, মুকসুদপুর উপজেলার বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু শেখ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সঞ্চালন করেন মুকসুদপুর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল এলাকায় আজ ২৫ জুন সকাল ১১ ঘটিকায় সরজমিনে গিয়ে দেখা যায় সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দীর্ঘ তিন থেকে চার বছর ধরে চলমান এ সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতকারী শিশু-কিশোরদের কাদা ও নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টি হলেই ভুকশিমইল হাফিজিয়া মাদ্রাসা, ভুকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং ভুকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে এসব প্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থীকে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকে…
স্টাফ রিপোর্টার, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালি ইউনিয়নে বৈদ্যুতিক খুঁটি থেকে কে বা কারা রাতের আধারে ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৪০ টি পরিবার, প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে বিদ্যুৎ-বিচ্ছিন্ন পরিবারগুলো। এদিকে নতুন ট্রান্সফরমার জন্য পিরোজপুর পল্লি বিদ্যুৎ সমিতির বামনা সাব জোনাল অফিসে এলাকাবাসী যোগাযোগ করলে ৬০,০০০ টাকা দিতে হবে বলে জানানো হয়েছে গ্রাহকদের। এছাড়া বিদ্যুৎ অফিস থেকে রাতের বেলা ট্রান্সফরমার পাহাড়া দিতে বলে মাইকিং করা হয়েছে দাউদখালিতে। যদিও এসব বিষয়ে বিদ্যুৎ গ্রাহকরা প্রশ্ন ছুড়ে ক্ষোভ প্রকাশ কলছেন যে- ট্রান্সফরমার নিয়েছে চোরে, আমারা কেন টাকা দিবো? এবং পাহাড়া দেয়ার বিষয়েও তারা বলেন যে- এটা আইনশৃঙ্খলা…
খ ম জুলফিকার মৌলভীবাজার সদরের মীরপুর নুরুল ইসলাম আদর্শ উচ্চবিদ্যালয়ে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ ইশতিয়াক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল-এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সিনিয়র সিটিজেন সিরাজুল ইসলাম সিদ্দিকী, ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ-এর সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকার, বদরুল ইসলাম জোসেফ। আরো উপস্থিত ছিলেন জমসেদ আহমদ, জামাল আহমদ, প্রকৌশলী ছালেহ আহমদ, শেখ ফেরদৌস প্রমূখ। উক্ত ফল উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৈয়দ এনামুল হক। উক্ত অনুষ্ঠানে বক্তাগণ রোগ প্রতিরোধে ও সুস্থ থাকতে মৌসুমি ফল খাওয়ার গুরুত্ব তোলে ধরেন। স্থানীয়ভাবে ফলজ, বনজ ও ঔষধি ফলের…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেই-২০২৬ নিয়ে অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়ন এই অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন রফিকুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ডা. মো. নাজমুল হুদা। এছাড়াও জেলার ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অবহিতকরন সভায় বক্তারা, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম। আগামী(২৮ জুন) রবিবার ক্যাম্পেইনের দিনে একটি শিশুও যেন বাদ না পড়ে,…
মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও প্রায় ৮০০ ফুট পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি ধ্বংসের পাশাপাশি ৮০০ ফুট পাইপ অপসারণ করে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনায় বকশীগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “পরিবেশ রক্ষা ও নদী সুরক্ষায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান…
আসাদুল্লাহ হাদিস, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুন সকাল সাড়ে ১০টায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিবার পরিকল্পনা দপ্তর, শিক্ষা দপ্তর, মহিলা বিষয়ক দপ্তর, বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, শিশুদের সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ, রাতকানা রোগ ও অন্ধত্বের ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ।…
শাহিনুর ইসলাম: সাতক্ষীরা থেকে ফিরেঃ প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ আখ্যায়িত করার অভিযোগ তুলে এবং জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখা। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী। মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি, পৌর ওলামা…
মোঃ পারভেজ চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া বাইপাসের ফারুকীপাড়া চত্বর এলাকায় পূর্বানী পরিবহনের একটি বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার ফারুকীপাড়া চত্বর এলাকায় পৌঁছালে চট্টগ্রামমুখী পুরবানী পরিবহনের একটি বাস সামনে থাকা ঈগল পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটি সড়কের পাশে কাত হয়ে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৫ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন…
মোঃ আল-আমিন, পবিত্র মহররম উপলক্ষে এক আলোচনা সভায় ইসলামী আলোচক হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম বলেছেন, কারবালার মর্মান্তিক ঘটনা ইসলামের ইতিহাসে সত্য, ন্যায় ও আত্মত্যাগের এক অবিস্মরণীয় অধ্যায়। তিনি বলেন, ৬১ হিজরির ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) অন্যায়ের কাছে মাথানত না করে শাহাদতবরণ করেন এবং সত্যের পক্ষে অবিচল থাকার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি বলেন, ৬০ হিজরির ৮ জিলহজ হযরত ইমাম হোসাইন (রা.) পরিবার-পরিজন ও সঙ্গীদের নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বিভিন্ন ঘটনা অতিক্রম করে তিনি কারবালায় পৌঁছান। সেখানে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে তাঁর কাফেলাকে অবরুদ্ধ করা…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা বিশিপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন)২০২৬ খ্রিষ্টাব্দ উপজেলার পাথরঘাটা বিশিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও পরিবহনের প্রমাণ পাওয়ায় হিমু আহমেদ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলার সাভার এলাকার বাসিন্দা এবং আব্দুস সামাদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হলে অভিযোগের সত্যতা মেলে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর…
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী ২৮ জুন সারা দেশের মতো ঠাকুরগাঁওয়েও ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। এবারের ক্যাম্পেইনে জেলার ২ লাখ ৪৩ হাজার ৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ৪০৩ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ১৩ হাজার ৬৭৬ জন শিশুকে লাল রঙের…
আল মুজাহিদ যশোর শহরের বাদিয়াতলা এলাকায় পূর্বশত্রুতা ও টাকার বিরোধকে কেন্দ্র করে এক নারীকে বাঁশ দিয়ে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৫ জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত রাজিয়া বেগম (৪৫) যশোর শহরের বাদিয়াতলা এলাকার আছর উদ্দিনের স্ত্রী। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার আলী হোসেন সরদারের ছেলে কুরবান (৪৭)-এর সঙ্গে রাজিয়া বেগমের পরিবারের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে রাজিয়া বেগমকে…
দীপক শর্মা ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অভিযানে সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানীপাড়া থেকে ইয়াবা ট্যাবলেট সহ দুইটি মোবাইল সেট এবং একটি চার্জার ভ্যান সহ জব্দ করা হয়। তারা হলো- মাদক ব্যাবসায়ী ১) মোঃ হারুন-অর- রশিদ (৪৫), পিতা-মোঃ শামসুল হক, মাতা- মোসাম্মৎ হালেমা, সাং-ঝিকরা (দলুয়া), ২) মো: দুলাল হোসেন (২৯), পিতা- মো: রাজা মিয়া, মাতা- মৃত সাজেদা, সাং পূর্ব বড়গাছিয়া (বালিয়া হাট), উভয় থানা- বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও। তাদের বিরুদ্ধে একাধিক মামলার আসামী। এভাবে অভিযান চালালে অতি দ্রুত মাদক নির্মূল করা সম্ভব বলে জানিয়েছেন এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ নূর দারাচের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। স্থানীয় ও কলেজ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। তিনি এন.টি.আর.সি.এ. থেকে নিয়োগ পাওয়া শিক্ষকদের কাছ থেকে, এম.পি.ও. ফাইল রেডি করার জন্য ৫(পাঁচ) জন শিক্ষকের কাছ থেকে সর্বমোট ১০৩,০০০ (এক লক্ষ্য তিন হাজার) টাকা আত্মসাৎ করেছেন, এবং কিছুদিন আগে ডিগ্রি ২য় বর্ষ ছাত্রদের কাছ থেকে এডমিট কার্ড দেওয়ার সময় কেন্দ্র ফ্রি হিসেবে সরকার নির্ধারিত ৫০০(পাঁচশত) টাকার পরিবর্তে ১৫০০(এক হাজার পাচশত) টাকা…
শাহিনুর ইসলাম খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া-রোনবাগ সড়কের নির্মাণকাজে চাঁদা না দেওয়ায় সদ্য পিচঢালাই করা অংশ খুঁড়ে নষ্ট করার অভিযোগ উঠেছে। ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, স্থানীয় এক নেতার পক্ষ থেকে চাঁদা দাবি করা হয়েছিল। সেই দাবি না মানায় ক্ষুব্ধ হয়ে কয়েকজন ব্যক্তি রাতে সড়কের পিচ ক্ষতিগ্রস্ত করেন। স্থানীয় সূত্র ও ঠিকাদার প্রতিষ্ঠানের অভিযোগ অনুযায়ী, দুই দিন আগে সড়কটির প্রায় এক কিলোমিটার অংশে পিচঢালাই করা হয়। বাকি অংশের কাজ এখনো চলমান। এর মধ্যেই রাতের অন্ধকারে কয়েকজন ব্যক্তি কোদাল ও সাবল দিয়ে পিচঢালাই করা অংশ খুঁড়ে নষ্ট করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে কয়েকজনকে…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামে পারিবারিক কলহের জেরে মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তি বিষপান করে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মনির হোসেন খড়িয়ালা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্ত্রী রোজিনা বেগমের সাথে মনিরের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে পারিবারিক অভিমান থেকে মনির হোসেন বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার…
শেখ মোহাম্মদ পারভেজ জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পাবনা সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পাবনার সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: খাইরুল কবির, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক, পাবনা জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: দুলাল উদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ওরিয়েন্টেশন কর্মশালায় জানানো হয়, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৯টি উপজেলা, ৭৪টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় একযোগে জাতীয় ভিটামিন “এ”…
মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া উত্তর পাড়া গ্রামের বাসিন্দা জামান খন্দকার (৩২) দীর্ঘ প্রায় দুই বছর ধরে এক অজানা রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। একসময় তিনি ছিলেন এলাকার একজন পরিচিত হাফেজ ও ইমাম। দীর্ঘ ৫ বছর ধরে তিনি বায়তুল মামুর মসজিদে ইমামতি করেছেন। ধর্মীয় দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করলেও আজ অসুস্থতার কারণে তিনি অসহায় জীবন কাটাচ্ছেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে হঠাৎ করেই জামান খন্দকার অসুস্থ হয়ে পড়েন। প্রথমদিকে সাধারণ অসুস্থতা মনে হলেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বর্তমানে তিনি দুই পায়ে পর্যাপ্ত শক্তি পান…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন—বায়েক ইউনিয়নের নয়নপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মকবুল হোসেন (৪১), কাইমপুর ইউনিয়নের পানিয়ারূপ গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (৫৬) এবং খাড়েরা দক্ষিণ গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মেজবাউর রহমান রিমন ভূঁইয়া (৫৬)। কসবা থানা সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে মকবুল হোসেন বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং স্থানীয়ভাবে সংগঠনের অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত। কামাল উদ্দিন কাইমপুর…
রিয়া মনি : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উত্তরখান থানাধীন তালতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কামরুল ইসলামের বাড়ির একটি ভাড়া বাসা থেকে ১৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। এ সময় তহরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবস্থান করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত…
শাহিনুর ইসলাম, সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজে প্রশাসনিক অনিয়ম, নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা, শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন এবং সাবেক অধ্যক্ষকে পুনর্বহালের চেষ্টা সংক্রান্ত নানা অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সাবেক অধ্যক্ষ তোফায়েল আহম্মেদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম-দুর্নীতির অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনায় এসেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ। তাঁর বিরুদ্ধে সরকারি বিধিবিধান লঙ্ঘন, দীর্ঘদিন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন, নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নসহ একাধিক অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিয়োগ বাণিজ্যসহ আর্থিক অনিয়ম এবং শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের…
আবুসুফিয়ান, সিরাজগঞ্জে আলোচিত চিকিৎসক হত্যা মামলার ১৫ বছর পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন কিরণ আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের আনোয়ার হোসেন কিরণ (৪৫) এবং সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লার জাকারিয়া মাসুদ (৪৩)। তাদের মধ্যে জাকারিয়া মাসুদ বর্তমানে পলাতক রয়েছেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ জানান, মামলার চার…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কৃতি সন্তান, মরহুম ইঞ্জিনিয়ার মজিবুর রহমানের একমাত্র ছেলে এমরান হোসেন শেমল বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। তিনি হার্নিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। আগামীকাল ২৫ জুন, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তাঁর হার্নিয়া অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অপারেশনটি যেন সফলভাবে সম্পন্ন হয় এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেজন্য এমরান হোসেন শেমলের পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া তথা নবীনগর এলাকাবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে। দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর সুস্থতার জন্য বিশেষ মোনাজাত ও দোয়া কামনা করা হয়েছে। আমরাও এমরান হোসেন শেমলের সুস্থতা ও…
আফজাল মিয়া , সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ’র তিনটি ঘর পেলো বিশ্বনাথের তিনটি অসহায় পরিবার। বুধবার (২৪ শে জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আকিলপুর গ্রামের আত্বর আলী ও ৩নং ওয়ার্ডের খোজারপাড়া গ্রামের দুই গৃহহীন পরিবার শেল্টার প্রজেক্টের ৫২৪, ৪৮৪ ও ৪৮৫ নং ঘর তিনটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী। এ উপলক্ষে তিনটি স্থানে সমাজ সেবক আব্দুল আলীর সভাপতিত্ব ও জুয়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজসেবী মোহাম্মদ মঈন উদ্দিন। উপস্থিত ছিলেন, ফয়সল আহমেদ, মোক্তার…
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেটের বিস্তারের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আলমডাঙ্গা পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু এবং যুবলীগ নেতা ইমাদুল। স্থানীয় সূত্র ও এলাকাবাসীর দাবি, তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবেই উপজেলার একাধিক এলাকায় মাদকের বিস্তার ঘটছে। অভিযোগ অনুযায়ী, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী ও ভাংবাড়ীয়া ইউনিয়ন, পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। এলাকাবাসীর ভাষ্য, এসব অঞ্চলে দীর্ঘদিন ধরে মাদক কারবার নিরাপদ আশ্রয় পেয়ে আসছে। অনুসন্ধানে জানা যায়, আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন একটি মার্কেট ও স্টেশন এলাকার…
মোঃ পারভেজ গাউছিয়া কমিটি বাংলাদেশ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ১০ম শোহাদায়ে কারবালা স্মরণে এক আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল মঙ্গলবার৷ চট্টগ্রামের পটিয়া বাদ এশা ঐতিহাসিক উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া বাইতুন নূর নতুন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। গাউছিয়া কমিটি বাংলাদেশ, উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া ১নং ওয়ার্ড শাখা এবং অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতায় আয়োজিত এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ ও নসিহত পেশ করেন আলহাজ্ব আল্লামা মোহাম্মদ হাসান রেজা আল কাদেরী (মাদ্দাজিল্লুহুল আলী), অধ্যক্ষ, উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা তানভিরুল ইসলাম আল কাদেরী (মাদ্দাজিল্লুহুল আলী), খতীবে মুকাররম,…
শেখ মোহাম্মদ পারভেজ রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ শাহজাহান, বুধবার (২৪ জুন) ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিপিএম (বার), পিএইচডি মহোদয় পাবনা জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে পাবনা পুলিশ লাইনস মাঠে আয়োজিত সুসজ্জিত প্যারেডে তিনি অভিবাদন গ্রহণ করেন। অভিবাদন গ্রহণ শেষে তিনি জেলা রিজার্ভ অফিস পরিদর্শন করেন এবং রিজার্ভ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে সম্মানিত ডিআইজি মহোদয় একটি বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে…
সাধন সাহা জয় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে শ্যামল চন্দ্র দাস নামে এক আয়কর আইনজীবী গুরুতর আহত হয়েছেন। দীর্ঘ অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তার ক্ষতিগ্রস্ত ডান চোখটি অপসারণ করতে বাধ্য হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যানুযায়ী, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন অতিক্রম করছিল। এ সময় দুর্বৃত্তরা ট্রেনটিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে একটি পাথর ট্রেনের ভেতরে থাকা আইনজীবী শ্যামল চন্দ্র দাসের ডান চোখে সরাসরি আঘাত হানে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল সিলেটের ফেঞ্চুগঞ্জ-কুলাউড়ার ভাটেরা, সড়কের কালাকাটি এলাকায় পুলিশের পোশাক পরে একদল দুর্বৃত্ত বিদেশফেরত যাত্রীবাহী একটি গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে মুমিনছড়া বাগানের কালাকাটি মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই সড়ক ব্যবহারকারী যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বিদেশফেরত এক যাত্রীকে নিয়ে একটি গাড়ি ফেঞ্চুগঞ্জ থেকে ভাটেরার দিকে যাচ্ছিল। পথে কালাকাটি এলাকায় পৌঁছালে পুলিশের পোশাক পরা কয়েকজন ব্যক্তি গাড়িটির গতি থামায়। তারা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গাড়িতে তল্লাশি চালানোর কথা বলে। একপর্যায়ে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ, মোবাইল…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
