
নিজস্ব প্রতিবেদক,
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ নূর দারাচের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও কলেজ সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। তিনি এন.টি.আর.সি.এ. থেকে নিয়োগ পাওয়া শিক্ষকদের কাছ থেকে, এম.পি.ও. ফাইল রেডি করার জন্য ৫(পাঁচ) জন শিক্ষকের কাছ থেকে সর্বমোট ১০৩,০০০ (এক লক্ষ্য তিন হাজার) টাকা আত্মসাৎ করেছেন, এবং কিছুদিন আগে ডিগ্রি ২য় বর্ষ ছাত্রদের কাছ থেকে এডমিট কার্ড দেওয়ার সময় কেন্দ্র ফ্রি হিসেবে সরকার নির্ধারিত ৫০০(পাঁচশত) টাকার পরিবর্তে ১৫০০(এক হাজার পাচশত) টাকা আদায় করেন, তিনি দুর্নীতি করে কলেজের টাকা দিয়ে অনেক স্থাবর-অস্থাবর সম্পত্তি গড়েছেন এবং তিনি কলেজের প্রতিষ্ঠাতা মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ (চুন্নু) (৯০)সাহেবকে ভুল বুঝিয়ে তার কাছ থেকে কলেজে জমি দানের কথা বলে নুরদারাচ তার নিজের নামে সম্পত্তি লিখে নেন, তিনি কলেজের প্রতিষ্ঠাতা এবং তার ছেলেমেয়েদের কলেজের সাথে সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেন, তারা কোন কথা বললে সাবেক অধ্যক্ষ নুরদারাচ তা পরোয়া করতেন না, তিনি অবসরে যাওয়ার পরবর্তী সময়ে, তাকে বারবার নোটিশ করার পরেও তিনি কলেজে কার্যভার হস্তান্তর করেননি বরং তিনি কলেজের সকলের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন এবং তাকে অনেক মোবাইল কল দিয়েও তার সাথে যোগাযোগ করা যায়নি, তিনি কলেজে একক আধিপত্য কায়েম করেছিলেন, তাঁর এসব কর্মকাণ্ডের ফলে কলেজের শিক্ষা পরিবেশ ব্যাহত হয়েছে এবং সাধারণ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

