
খ ম জুলফিকার
মৌলভীবাজার সদরের মীরপুর নুরুল ইসলাম আদর্শ উচ্চবিদ্যালয়ে মৌসুমি ফল প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ ইশতিয়াক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল-এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সিনিয়র সিটিজেন সিরাজুল ইসলাম সিদ্দিকী, ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ-এর সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকার, বদরুল ইসলাম জোসেফ। আরো উপস্থিত ছিলেন জমসেদ আহমদ, জামাল আহমদ, প্রকৌশলী ছালেহ আহমদ, শেখ ফেরদৌস প্রমূখ। উক্ত ফল উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৈয়দ এনামুল হক।
উক্ত অনুষ্ঠানে বক্তাগণ রোগ প্রতিরোধে ও সুস্থ থাকতে মৌসুমি ফল খাওয়ার গুরুত্ব তোলে ধরেন। স্থানীয়ভাবে ফলজ, বনজ ও ঔষধি ফলের চারা বিদ্যালয় ও নিজ আঙ্গিনা রোপন এবং পরিচর্যার পরামর্শ দেন। এবং শিক্ষার্থীগণ বিভিন্ন ফলের পুষ্টি গুণ তোলে ধরে। অনুষ্ঠান শেসে অতিথিদের নিয়ে ফল ভোজ করেন। সভাপতির বক্তব্য আয়োজক এলাকায় যুব সমাজকে ধন্যবাদ জানান।

