
মো: জিমু
এসো মাদক পরিহার করি” দেশ বদলাই” পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় নানা আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস -২০২৬ পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ত্রন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে প্রথমে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসুচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
উদ্বোধন শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক গুলো প্রদক্ষিন করে। শোভাযাত্রাটিতে বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সিভিল সার্জন রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, পৌর প্রশাসক মুশফিকুর রহমান, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা, মাদকের অপব্যবহারের সামাজিক, শারীরিক ও মানসিক বিপর্যয় সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি মাদক থেকে মানুষকে সচেতন করা সহ মাদক পাচাঁর প্রতিরোধে দেশীয় ও আন্তর্জাতিক ভাবে নানা পদক্ষেপ তুলে ধরা হয়।
শেষে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মাদকদ্রবো প্রতিরোধ নিয়ে চিত্রাঅঙ্কন ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ২১ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, খাতা, কলম, স্কেলসহ কয়েক প্রকার শিক্ষা উপকরন সামগ্রী।

