Author: Sadiya Haque
শাহিনুর ইসলাম ”পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের” লক্ষ্যে সাতক্ষীরা জেলা তালা প্রেস ক্লাবের আয়োজনে এবং বনবিভাগের সার্বিক সহযোগিতায় ফলজ ও বনজ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার ২৪ জুন দুপুর ১ টায় তালা প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং স্থানীয় সাধারণ পথচারীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী রেখে যেতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। চারা বিতরনে তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার , অর্থ সম্পাদক এস এম মোতাহিরুল হক শাহিন, সমাজ কল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল এছাড়াও প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ…
নিজস্ব প্রতিনিধি, ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি ব্যাংক ঋণের অর্থ পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সংসদে কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, পাচারকৃত অর্থ উদ্ধারে এটি একটি দেওয়ানি (সিভিল) প্রক্রিয়া। খেলাপি ঋণ পুনরুদ্ধারের লক্ষ্যে ব্যাংকগুলো ৯টি আন্তর্জাতিক আইনগত প্রতিষ্ঠানের সঙ্গে নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ) স্বাক্ষর করে ‘নো উইন, নো ফি’ শর্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। তিনি জানান, এসব আন্তর্জাতিক আইনগত প্রতিষ্ঠান অভিযুক্ত ঋণখেলাপিদের নামে বিদেশে থাকা অর্থ…
নিজস্ব প্রতিনিধি, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজ সংসদে নওগাঁ-৩ আসনের সরকারি দলের সদস্য মো. ফজলে হুদার টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অর্থমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষা ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। এ লক্ষ্যে মুদ্রানীতি ও রাজস্বনীতির কার্যকর সমন্বয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণ, বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখা, অগ্রাধিকারভিত্তিক ব্যয় ব্যবস্থাপনা এবং…
নিজস্ব প্রতিনিধি, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে সর্বমোট ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২ টি। তিনি আজ সংসদে চাঁদপুর-৩ আসনের সরকারি দলের সদস্য শেখ ফরিদ আহম্মেদের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, মোট ব্যাংক হিসাবের মধ্যে সঞ্চয়ী হিসাবের সংখ্যা ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫ টি এবং ঋণ হিসাবের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ৭৬৭ টি। তিনি জানান, ২০২৬ সালের মধ্যে শতভাগ প্রাপ্তবয়স্ক নাগরিককে আর্থিক সেবার আওতায় আনার লক্ষ্যে সরকার ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল’ (এনএফআইএস) প্রণয়ন করেছে। বর্তমানে দেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক…
নিজস্ব প্রতিনিধি, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ‘সর্বজনীন পেনশন স্কিম’ গ্রামীণ পর্যায়ে জনপ্রিয় করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ মেলা ও সচেতনতা ক্যাম্পেইন চলমান রয়েছে। আজ জাতীয় সংসদে নড়াইল-১ আসনের সরকারি দলের সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে র্যালি, পেনশন মেলা, কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া পাবনা, বগুড়া, নওগাঁ, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলায় কর্মশালা এবং সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। তিনি জানান, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)-এর মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করার উদ্যোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের সব তফসিলি…
নিজস্ব প্রতিনিধি, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাকে বর্তমান সরকার মধ্যমেয়াদি অর্থনৈতিক কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে সরকার থ্রি-আর স্ট্র্যাটেজি (রিকাভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন) বাস্তবায়ন করছে। এই কৌশলের আওতায় ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে দেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত করা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জিডিপির ২ দশমিক ৭ শতাংশে উন্নীত করা এবং মোট বিনিয়োগকে জিডিপির ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থমন্ত্রী আজ সংসদে নেত্রকোনা-৩ আসনের সরকারি দলের সদস্য রফিকুল ইসলাম হিলালীর টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত…
নিজস্ব প্রতিনিধি, ডিজিটাল বেটিং ও সংশ্লিষ্ট আর্থিক অপরাধ দমনে সরকার ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৬’-এর মাধ্যমে অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় এনেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, চলতি বছরের ১০ এপ্রিল জারি করা ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৬’-এর ২০ ধারায় অনলাইন জুয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, আইনের আওতায় সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপ বা ডিভাইস তৈরি বা পরিচালনা করা, অনলাইন জুয়ায় অংশগ্রহণ করা, এ ধরনের কার্যক্রমে সহায়তা বা…
শাহিনুর ইসলাম , খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) একটি জনকল্যাণব্রতী মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের ভাগ্যহত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণে র প্রয়াসে কাজ করে চলেছে। সিএসএস বাংলাদেশের ৪ টি বিভাগের ২৭ টি জেলার ২১০ টি থানা/উপজেলাতে ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উপজেলাতে স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরের কর্মকাণ্ড বিস্তৃত রয়েছে। সিএসএস এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত বর্তমান ৪৭ টি হোপ নন ফরমাল প্রাইমারি স্কুলের মাধ্যমে প্রতি বছর প্রায় ১৪০০ জন সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলগামী করে শিক্ষার সুযোগ করতে কাজ করে চলেছে যার কার্যক্রম শুরু হয়েছিল ২০০৬ সাল থেকে। প্রতিষ্ঠানটি বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্থার উপকারভোগী…
নিজস্ব প্রতিবেদক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক তথ্যে বলা হয়েছে, পদ্মা সেতুর প্রতিটি পিলার অত্যন্ত গভীর ফাউন্ডেশনের ওপর নির্মিত, যা আধুনিক প্রকৌশলের এক অনন্য উদাহরণ। বিশেষজ্ঞদের মতে, পদ্মা নদীর তীব্র স্রোত, ভাঙনপ্রবণ তলদেশ ও ভূতাত্ত্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করেই নির্মিত হয়েছে দেশের গর্ব পদ্মা বহুমুখী সেতু। পদ্মা সেতুর ৪২টি পিয়ারের (পিলার) ভিত্তি গড়ে তোলা হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন স্টিল পাইলের ওপর। এসব পাইল মাটির গভীরে প্রায় ১০০ মিটার বা তারও বেশি পর্যন্ত প্রবেশ করানো হয়েছে, যাতে নদীর তলদেশে ক্ষয় (Scour), প্রবল স্রোত এবং ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলা করেও সেতুর স্থায়িত্ব নিশ্চিত করা যায়। কিছু ক্ষেত্রে পাইলিংয়ের গভীরতা ১২৫ মিটার (৪১১ ফুট) পর্যন্ত পৌঁছেছে…
লোকমান হোসেন , যশোর,শার্শা উপজেলা মহাসড়কের জনসাধারণ চলাচলে ব্যাপক পরিমাণ বিপদের সম্মুখীন হতে হচ্ছে। ২৪/৬/২৬বুধবার সকাল থেকে সড়কের এমন বেহাল অবস্থা । সড়কটি জামতলা থেকে শার্শা উপজেলা পর্যন্ত এমন অবস্থা। যেখানে জনসাধারণ চলাচলে ঝুঁকিপূর্ণ। জামতলায় অবস্থিত একটি ডিগ্রী কলেজ হাই স্কুল আশপাশে প্রাইমারি স্কুল বিভিন্ন ক্যাডেট স্কুল অবস্থিত আছে। সড়কের এমন অবস্থায় ছাত্র-ছাত্রীদের চলাচলে একেবারে অনুপযোগী হয়ে উঠেছে। এসব দিকে খেয়াল না দিয়ে নেতাকর্মীরা রাজনৈতিক অঙ্গ সংগঠন নিয়ে ব্যস্ত আছে। কিন্তু আমাদের সকলের জানা একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। সকাল থেকে স্কুল গাড়ি গুলো প্রতিষ্ঠানের সময় মত পৌঁছাতে পারছে না। জামতলা থেকে শার্শা পর্যন্ত সাধারণ জনগণের একটাই দাবি এ…
শাহিনুর ইসলাম, সাতক্ষীরা সদরের ৭৩ নং তুজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২জুন) বিকাল সাড়ে ৪টায় বিদ্যালয়ের অফিস কক্ষে নবনির্বাচিত সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি ১২ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। জনাব আলমগীর মোল্লার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মৌলুদা খাতুন সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে জনাব ওমর ফারুক কে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় নবগঠিত ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহসভাপতি মোঃ আনিছুর রহমান(অভিভাবক সদস্য পুরুষ) , সদস্য নূরুল হুজ্জাতুন(জমি দাতা সদস্য), শফিউদ্দিন গাজী(অভিভাবক সদস্য পুরুষ), ইয়াসমিন খাতুন(অভিভাবক সদস্য মহিলা) , ইলুরা খাতুন(অভিভাবক সদস্য মহিলা), ওমর ফারুক…
দীপক শর্মা, প্রত্যেকটি এলাকা মাদকমুক্ত দেখতে চাই মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। আসুন, আমরা সবাই মিলে সচেতন হই এবং আমাদের এলাকা থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি। মাদককে না বলুন সুস্থ সমাজ গড়ুন আগামী প্রজন্মকে রক্ষা করুন আজকের অঙ্গীকার হোক- “মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর বাংলাদেশ গড়ি।”
মোঃ শফিকুল আলম , গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেরামারা ব্রিজের সামনে অবস্থিত ‘জাফলং রেস্টুরেন্ট’-এ এক অবুজ শিশুকে ধর্ষণের চরম ন্যাক্কারজনক ও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। রেস্টুরেন্ট কর্মচারী আমির হোসেন কর্তৃক মাত্র ৬ বছরের শিশু তামান্নাকে ধর্ষণের এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে অভিযুক্ত ধর্ষক আমির হোসেন রেস্টুরেন্টের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বুধবার) সকাল ১১ টার দিকে জাফলং রেস্টুরেন্টের কর্মচারী আমির হোসেন ৬ বছরের শিশু তামান্নাকে ফুসলিয়ে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি…
মো: সাকিব চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রচেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিউ মার্কেটের দোতলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ৩ থেকে ৪টি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, পরে শিবগঞ্জ থেকে ২টি ও নাচোল থেকে আরও ১টি ইউনিট আসে। তারা স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ…
নিজস্ব প্রতিনিধি, চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী যোগদান করেছেন। সম্মেলনে আসা বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তিনি কথা বলছেন।’ এই ফোরামে অংশ নেওয়া চীনা বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ও প্রত্যক্ষ ধারণা লাভ করবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ বা ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’। সম্মেলনে সভাপতিত্ব করছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। প্রধানমন্ত্রী হিসেবে…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। আজ চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। এছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দেন তাঁরা। কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি,…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিভিন্ন খাতভিত্তিক বরাদ্দ প্রদান করা হয়। এই বরাদ্দগুলো মূলত বিদ্যালয়ের সংস্কার, প্রাক-প্রাথমিক শ্রেণির সজ্জা, বিনামূল্যে বই বিতরণ এবং বার্ষিক রুটিন মেইনটেন্যান্স বা মেরামতের কাজে ব্যবহৃত হয়। ২০২৬ সালের সর্বশেষ বাজেট এবং সরকারি নির্দেশনা অনুযায়ী প্রধান প্রধান বরাদ্দ ও এর নিয়মাবলী নিচে বিস্তারিত দেওয়া হলো: 1. ২০২৬-২০২৭ অর্থবছরের সামগ্রিক বাজেট বরাদ্দ সর্বমোট বরাদ্দ: ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য সর্বমোট ৪৬,৭৩৭ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা বিগত অর্থবছরের (৩৫,৪০৩ কোটি টাকা) তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি। 1. খাতভিত্তিক বিদ্যালয় পর্যায়ের বরাদ্দ জাতীয় বাজেট…
রিয়া মনি : রাজধানীর মিরপুরের একটি আবাসিক হোটেলে সংঘটিত হামলার ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হলেও তাদের মধ্যে দুইজন জামিনে মুক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অভিযোগ অনুযায়ী, গত ৩০ মে রাতে মিরপুর এলাকার একটি আবাসিক হোটেলে একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলাকারীরা হোটেলের বিভিন্ন কক্ষে প্রবেশ করে ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে। হামলার সময় বাধা দিতে গেলে হোটেলের ম্যানেজার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ অভিযান…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে নিজ বাড়ির পাশে ঝোপ থেকে চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) সকালে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সাইদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই একটি ধারালো চাকু পড়ে থাকতে দেখা যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর…
সাকিব হাসান নাইম ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে বুধবার (২৪ জুন) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুনী গঙ্গা স্নান ও মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী ভক্ত, দর্শনার্থী ও পূণ্যার্থী সমবেত হন। দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী এ গঙ্গা স্নান ও মেলা স্থানীয় জনগণের কাছে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব হিসেবে পরিচিত। মেলার দিন ভোর থেকেই পূণ্যার্থীদের ঢল নামে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পবিত্র স্নানের মাধ্যমে পাপমুক্তি ও আত্মশুদ্ধির আশায় ভক্তরা গঙ্গা স্নানে অংশগ্রহণ করেন। স্নান শেষে তারা পূজা-অর্চনা, প্রার্থনা এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। ভক্তদের কীর্তন,…
শেখ মোহাম্মদ পারভেজ, পাবনার বেড়া উপজেলার চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে পাবনার সাঁথিয়া উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রিপন সরদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এসময় তার মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে বেড়া-সাঁথিয়ার সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকা থেকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগী মিজানুর রহমান বেড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলহাজ্ব মো. মনজেল খানের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী মিজানুর রহমান সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেট নির্মাণ করছেন। এজন্য রিপন সরদারসহ সাঁথিয়া…
শাহিনুর ইসলাম, সাতক্ষীরার তালায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের অধীন “ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)”-এর আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার ২৪ জুন সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিসারের নিজস্ব কার্যালয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুম বিল্লাহ, সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামির সাতক্ষীরা জেলার নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক,…
সাকিব হাসান নাইম দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার বেলওয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা খাতুনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, কর্মক্ষেত্রে হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছেন অত্র বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক। গত ১৪ জুন দাখিল করা অভিযোগে সহকারী শিক্ষক লুৎফুননাহার ও সিনিথিয়া আফরিন ছেমি দাবি করেন, বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় প্রধান শিক্ষক তাদের বিরুদ্ধে বিরূপ আচরণ শুরু করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারণা চালান। অভিযোগে বিদ্যালয়ে পরীক্ষার ফি ও সনদপত্রের নামে অর্থ আদায়, জাতীয় দিবসের বরাদ্দের অপব্যবহার, টিফিন কর্মসূচিতে অনিয়ম, নিম্নমানের খাদ্যসামগ্রী বিতরণ এবং সাব-ক্লাস্টার প্রশিক্ষণ উপলক্ষে জনপ্রতি আড়াই হাজার টাকা…
শেখ মোহাম্মদ পারভেজ, নাটোরের লালপুর উপজেলার সাজিদ জুট মিলস এ ডাকাতির ঘটনায় পাবনা থেকে ৬ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। পুলিশ সুপার জানান, চলতি বছরের ৩০ মে রাতে লালপুর উপজেলার ঈশ্বরদি সীমান্ত এলাকায় শ্রীরামগাড়ি এলাকায় সাজিদ জুট মিলে অজ্ঞাত ১২-১৪ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে মিলের পিছন দিক দিয়ে মিলের ভিতরে প্রবেশ করে। পরে মিলের একজন মেকানিকেল ইঞ্জিনিয়ারসহ ৪জন স্টাফকে বেধে পৃথক পৃথক ঘরে ফেলে রেখে সারা রাত…
শাহিনুর ইসলাম, যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আলমাদিনাতুল ফোরকানিয়া কওমি মাদ্রাসা সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের একমাত্র ড্রেনটি মাটি দিয়ে ভরাট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আশপাশের অন্তত ৪০টি পরিবার চরম পানি-বন্দী অবস্থার মধ্যে দিনাতিপাত করছে। স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হতেই পুরো এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বর্তমান ভরা বর্ষা মৌসুমে স্কুল মাঠে হাঁটু পর্যন্ত পানি জমে থাকছে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া যেমন ব্যাহত হচ্ছে, তেমনই থমকে দাঁড়িয়েছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম। একই সাথে মাদ্রাসা পাড়ার প্রধান চলাচলের রাস্তা এবং স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে। দীর্ঘদিন…
নিজস্ব প্রতিনিধি, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন তারেক রহমানসহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীগণ। আজ মঙ্গলবার স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান নৈশভোজে অংশ নেন। নৈশভোজে অংশ নেওয়া অন্য প্রধানমন্ত্রীরা হলেন- দক্ষিণ কোরিয়ার কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের ওলজাস বেকটেনভ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, ‘বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সাথে রাষ্ট্রীয় ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা হয়েছে, একসাথে তারা ভোজে অংশ নেন। এর মাধ্যমে…
নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভা ঘরে অনুষ্ঠিত কর্মশালায় মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই ব্যবহার বিষয়ক এই প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, প্রশিক্ষক মোহাম্মদ তাওসিফ আকবর প্রমুখ। আগামী ২৫ জুন এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বে সাংবাদিকতার ক্ষেত্রে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই (ফ্যাক্ট চেক) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যথাযথ ব্যবহার অত্যন্ত…
দীপক শর্মা পীরগঞ্জের সরকারি পলিটেকনিক স্কুল এন্ড কলেজ পেছনের গলিতে কিছু শিক্ষার্থীর অনাকাঙ্ক্ষিত আচরণ ও নিয়মিত জটলা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, স্কুল চলাকালীন বা শিক্ষা কার্যক্রমের বাইরে শিক্ষার্থীদের চলাফেরা ও সময় ব্যবহারে পরিবার ও সংশ্লিষ্টদের আরও নজরদারি প্রয়োজন। বিষয়টি নিয়ে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ কামনা করা হয়েছে। সচেতন মহলের মতে, শিক্ষার্থীদের নিরাপদ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত খোঁজখবর, পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ।
নিজস্ব প্রতিনিধি, ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন, পানির চাপ সামাল দিতে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে চরাঞ্চলের অন্তত ৭ হাজার পরিবার। তিনি জানান, ভারত গজলডোবা ব্যারেজের ৩২টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার রাত ১১ টার দিকে ভারত গেটগুলো খুলে দেয়, ফলে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব জানান, উত্তরের চার জেলা রংপুর, লালমনিরহাট,…
নিজস্ব প্রতিনিধি, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, রাষ্ট্রীয় পদে নিয়োগের ক্ষেত্রে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ। সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) তাদের পদত্যাগপত্র জমা দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন। রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে পরে শুধু দলীয় এজেন্ডা বাস্তবায়নকে দুঃখজনক বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বাসসকে বলেন, রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে দলীয় এজেন্ডা বাস্তবায়ন দুঃখজনক। পদত্যাগের কারণ হিসেবে ১৮ আইন কর্মকর্তার উল্লেখ করা বক্তব্য তাদের রাজনৈতিক মতাদর্শের প্রকাশ। তাদের পদত্যাগপত্রের বক্তব্য প্রমাণ করে তারা তাদের পেশাদারিত্বে অবিচল ছিলেন না। অ্যাটর্নি জেনারেল বলেন,…
নিজস্ব প্রতিনিধি, জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, উন্নয়নের প্রথম শর্তই হলো শান্তি ও স্থায়িত্ব। আজ যখন দেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন কিছু কুচক্রি মহল, সন্ত্রাসী ও সন্ত্রাসী গোষ্ঠী দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা করছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই-জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রাজপথে থেকেই কঠোর হস্তে দমন করবে বিএনপি। বাংলাদেশকে আর কোনোদিন গণহত্যাকারীদের হাতে তুলে দেওয়া হবে না। আজ মঙ্গলবার বিকেলে জেলার ডুমুরিয়া উপজেলা সদরে সারাদেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাস বিরোধী মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে…
নিজস্ব প্রতিনিধি, জেলার কাপ্তাই উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) উদ্যোগে প্লাস্টিক বর্জ্য অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই ওয়াগ্গা জোন সদর দপ্তর এবং জোনের অধীনস্থ সকল বিওপি, ক্যাম্প, টিওবি -এর বিভিন্ন স্থাপনা এলাকায় প্লাস্টিক বর্জ্য এবং অন্যান্য ময়লা-আবর্জনা সংগ্রহ ও অপসারণের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বিজিবি’র কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাওছার মেহেদি, ভারপ্রাপ্ত এ্যাডজুডেন্ট ক্যাপ্টেন আশরাফুল ইসলাম, সহকারী পরিচালক জহুরুল ইসলাম সহ সকল কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকগণ (কর্তব্যরত ব্যতীত) অংশগ্রহণ করেন। এ ছাড়াও সকল বিওপি, ক্যাম্প, টিওবি কর্তৃক এ সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির…
কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মোঃ পারভেজ হোসেন (৩৫) নামের এক সচেতন যুবককে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেছে স্থানীয় মাদক কারবারিরা। গত সোমবার (২২ জুন, ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় উপজেলার চর ফলকন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একটি সড়কের ওপর এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত পারভেজ হোসেন বাদী হয়ে কমলনগর থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন— চর ফলকন এলাকার মোঃ ইউসুফের ছেলে মোঃ তুহিন (২৮) ও মোঃ জহির (৩০), ইউসুফের স্ত্রী শাহিদা বেগম (৫০) এবং মোঃ ইউসুফ (৬০)। ঘটনার…
সাধন সাহা জয়, ঢাকা থেকে সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মো. আরিফুল ইসলাম (২৬) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব পুরাতন রেলসেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামের মো. আজিজুল ইসলাম কান্দু ও লাকী বেগমের একমাত্র ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার খিলক্ষেত এলাকায় বসবাস করতেন এবং ‘ইলেকট্রনিক প্লাস’ নামে একটি প্রতিষ্ঠানে ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পরিবার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কাজের প্রয়োজনে মঙ্গলবার সকালে আরিফুল ইসলাম হবিগঞ্জের পিটিআই স্কুলে যাচ্ছিলেন। ট্রেনের টিকিট না পাওয়ায় তিনি ঝুঁকি…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই সৌজন্যকে দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন হিসেবে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী আজ তাঁর দুই দিনের কুয়ালালামপুর সফর শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, মালয়েশিয়ার সরকার ও বন্ধুপ্রতীম জনগণের পক্ষ থেকে প্রদত্ত বন্ধুত্ব, আন্তরিকতা ও সৌজন্যে আমরা গভীরভাবে অভিভূত। তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘস্থায়ী সুসম্পর্ক পুনর্ব্যক্ত এবং বৃহত্তর সহযোগিতা, সমৃদ্ধি ও আঞ্চলিক অগ্রগতির প্রতি উভয়ের অঙ্গীকার সুদৃঢ় হয়েছে। তারেক রহমান আরো লিখেছেন, আমার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং…
নিজস্ব প্রতিনিধি, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, দেশের বিদ্যমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে বর্তমান সরকার একটি মানবিক, জনকল্যাণমুখী ও সাশ্রয়ী বাজেট প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করেছে। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমএবি) আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটবিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিফ হুইপ বলেন, বিগত সরকারের সময় এমন একটি আইন প্রণয়ন করা হয়েছিল, যার ফলে কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে আমানতকারী তার জমার পরিমাণ যাই হোক না কেন, সর্বোচ্চ এক লাখ টাকাই ফেরত পেতেন। তিনি প্রশ্ন রাখেন, কেন…
নিজস্ব প্রতিনিধি, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময় এসেছে জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে কাজে এবং অঙ্গীকারকে ফলাফলে পরিণত করার, যাতে বিশ্ব আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারে। আমরা আশা করি, কপ-৩১ এই চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং বাংলাদেশ তার ভূমিকা পালনে প্রস্তুত। আজ দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ ‘শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপে ক্লাইমেট লিডারশিপ’ শীর্ষক এক অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বাস করে, জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়, আমরা এটিকে…
নিজস্ব প্রতিনিধি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। বিশেষ করে জুলাই গণহত্যার ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নিষিদ্ধ বা বাংলাদেশ বিরোধী সংগঠনকে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি দলীয় নেতা-কর্মীদের জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের নির্দেশনা অনুসরণের আহ্বান জানান। আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে নিষিদ্ধ সংগঠনের ‘সন্ত্রাসী কর্মকা-, নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল অবস্থান কর্মসূচির আয়োজন করে। এছাড়া…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আলোইস জভিংগি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো অন্যান্য ডেল্টা রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরে ২৫০ মিলিয়ন বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার…
নিজস্ব প্রতিনিধি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সরকারের লক্ষ্য হলো কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলের জন্য একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। মন্ত্রী আজ মঙ্গলবার ঢাকায় আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সমাজসেবা কার্যালয়ের রোগী কল্যাণ সমিতির উদ্যোগে স্ট্রোকে প্যারালাইজড রোগীদের সরকারি আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় স্ট্রোক রোগীদের জন্য বিশেষ তহবিল গঠনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছি। তিনি বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি…
মোঃ জাহিদ হোসেন জিমু, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গাইবান্ধা জেলা শাখা। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে দলটির নেতৃবৃন্দ দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রশাসনের কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান। বিকেল নাগাদ জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার চাই’ সম্বলিত বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অতীতে যারা সহিংসতা ও সন্ত্রাসের সাথে জড়িত ছিল, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির…
মোঃ হাসান আলী দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলা অডিটরিয়ামে গতকাল সমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘চাকরি মেলা ২০২৬’। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় রিকভারি এন্ড এ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় মৌসুমী ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম প্রতিষ্ঠান সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। চাকুরী প্রার্থী তরুণ-তরুণীদের ব্যাপক আগ্রহ ও উপস্থিতি লক্ষ্য করা যায় প্রতিষ্ঠানটির স্টলে। ’টেগাস আইটি লিমিটেডে,র পক্ষ থেকে প্রকল্প পরিচালক নাজনীন নাহার শিমু প্রতিনিধিত্ব করেন স্টলে। এছাড়াও প্রশিক্ষক ইসরাফিল…
মোঃআব্বাস উদ্দিন সরাইলে বিভিন্ন প্রকারের অপরাধ মূলক কার্যক্রম বন্ধ করার লক্ষে সরাইল থানা পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে পুলিশের চলমান বিশেষ অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের নেতাসহ বিভিন্ন মামলার মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারির কাছ থেকে ২৪ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৩ জুন) সরাইল থানা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার চারজন পলাতক আসামি, একজন মাদক কারবারি,…
আল মুজাহিদ, গুম, খুন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দায়ীদের বিচারের দাবিতে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখা। মঙ্গলবার জেলা শহরে এনসিপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য দেন এনসিপি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান। তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে গুম, খুন ও গণহত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি। সমাবেশে বক্তারা বলেন, দেশে…
শেখ মোহাম্মদ পারভেজ, পাবনার চাটমোহরে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন করা হয়েছে। তবে প্রচার-প্রচারণা না থাকায় চাটমোহর পৌর সদসসহ উপজেলা অধিকাংশ ব্যক্তি এই ফল মেলার আয়োজন সম্বন্ধে কিছুই জানেন না। মঙ্গলবার( ২৩ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ ফল মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। মেলায় কৃষকদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির বিভিন্ন ফল প্রর্শশন করা হয়। মুষ্টিমেয় কৃষক এবং শিক্ষার্থীরা মেলা প্রদর্শিত দেশীয় প্রজাতির ফল ও তার পুষ্টি উপাদান সম্পর্কে ধারনা লাভ করেন। তবে…
দীপক শর্মা আজ মঙ্গলবার(২৩জুন) মোবাইল কোর্ট অভিযান-০৩ পরিচালনা করা হয়। অভিযানে মো: জহির ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয় এবং তাকে গ্রেফতার দেখানো হয়। অভিযানকালে তার কাছ থেকে ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে ঘটনাস্থলে মোবাইল কোর্ট মামলা (মামলা নং-০১) রুজু করা । ঠাকুরগাঁও সদর থানাধীন ঠাকুরগাঁও রোড এলাকার গোস্তহাটি বাজারের পাশে মোবাইল কোর্ট অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উদ্যোগে সোমবার (২২ জুন)। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাঈম আশরাফ অভিযুক্ত জহির ইসলামকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।অভিযানের প্রসিকিউশন দায়িত্বে ছিলেন মো: শাকিলার…
মোঃ তরিকুল ইসলাম খান , কুষ্টিয়া পৌরসভার প্রধান ফটকের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম, যা স্থানীয় জনমনে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ১২ থেকে ১৩ জন। উপস্থিত লোকজনের তুলনায় সংবাদকর্মীর সংখ্যাই বেশি ছিল বলে অনেকে মন্তব্য করেন। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে “ইনকিলাব জিন্দাবাদ” এবং “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা সাইজ কর” স্লোগান দুটি বিশেষভাবে শোনা যায়। স্থানীয় কয়েকজনের দাবি, গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর যে আবেগ ও জনসমর্থনের ঢেউ দেখা…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আজ সকালে জামায়াত ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে যমুনা টেলিভিশন ও দৈনিক সকাল পত্রিকার দুই সাংবাদিক আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ শেষে জামায়াত নেতারা বক্তব্য দেওয়ার একপর্যায়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর কয়েকজন জামায়াত-শিবির কর্মী সাংবাদিকদের ওপর এলোপাতাড়ি মারধর শুরু করে। এ সময় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকীর ওপর আক্রমণ চালানো হয়। এছাড়া দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে বে_ধড়ক মারধর করা হয়। আহত সাংবাদিকরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তীব্র নিন্দা ও প্রতিবাদ: সাংবাদিকদের ওপর এই ন্যক্কারজনক হাম_লার ঘটনায় গণমাধ্যম ও সুশীল সমাজে তীব্র…
নিজস্ব প্রতিবেদন: আজ ২৩-০৬-২৬) রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত Evercare Hospital Dhaka-এ চিকিৎসাধীন অবস্থায় মেজর মুজিব (অব.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম মেজর মুজিব (অব.)-এর মৃত্যুতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
দীপক শর্মা, ঠাকুরগাঁওয়ের ছাত্রলীগের নেতা জুয়েল রানার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে (১৯ জুন) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে উৎসবমুখর পরিবেশে তিনি বাড়িতে ফিরেন। বাড়ি ফেরার পরপরই তীব্র শ্বাসকষ্ট অনুভব করলে বাড়ির সদস্যরা তাঁকে তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন। গতকাল তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। (২২জুন) তিনি ইন্তেকাল করেন
শাহিনুর ইসলাম, কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে ২০২৫ ২০২৬ অর্থবছরে পুনর্বাসন কর্মসূচির আওতায় সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিনামূল্যে ফলজ বনজ ও ভেষজ চারা বিতরণ উদ্বোধন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কর্মসূচির আয়োজনে মঙ্গলবার ২৩ জুন বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে নারকেল গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, অনুষ্ঠানে বিশ্বের অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী…
মোঃ পারভেজ , চট্টগ্রামের পটিয়া উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের খলিল মীর কলেজ ভেন্যুর দ্বিতীয় খেলায় বড়লিয়া ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ ৩-১ গোলের ব্যবধানে দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবদুল মান্নান তালুকদার। উদ্বোধক ছিলেন বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. হাবিব উল্লাহ। প্রধান বক্তা ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরি ইউনিয়ন…
মোঃ পারভেজ , চট্টগ্রামের পটিয়া উপজেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের খলিল মীর কলেজ ভেন্যুর দ্বিতীয় খেলায় বড়লিয়া ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ ৩-১ গোলের ব্যবধানে দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবদুল মান্নান তালুকদার। উদ্বোধক ছিলেন বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. হাবিব উল্লাহ। প্রধান বক্তা ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরি ইউনিয়ন…
সাধন সাহা জয় , ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি পদপ্রার্থী হামিদুর রহমান তায়েফ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে উপজেলার কনিকাড়া ব্রিজসংলগ্ন পৌর মেয়র মার্কেট এলাকার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তায়েফ সরকার নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার কাতারপ্রবাসী তোফায়েল সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তায়েফ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার ও ব্যানার বিভিন্ন স্থানে লাগানোর একটি ভিডিও ভাইরাল হলে তিনি এলাকায় ব্যাপক আলোচনায় আসেন। এছাড়াও, বদ্ধঘরে কেক কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার ঘটনাও জনমনে প্রতিক্রিয়ার সৃষ্টি করে।…
আল মুজাহিদ যশোর সদর উপজেলার ১৫ নম্বর বসুন্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বানিয়ারগাতী গ্রাম বর্তমানে শিল্পকারখানার অনিয়ন্ত্রিত বর্জ্যে মারাত্মক পরিবেশ দূষণের শিকার বলে অভিযোগ উঠেছে। এলাকার একাধিক শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য যথাযথভাবে শোধন না করে উন্মুক্ত পরিবেশ ও নদীতে ফেলার ফলে জনস্বাস্থ্য, কৃষি এবং পরিবেশ হুমকির মুখে পড়েছে বলে দাবি স্থানীয়দের। এ অবস্থার প্রতিবাদে এবং পরিবেশ দূষণ বন্ধের দাবিতে স্থানীয় সর্বস্তরের জনগণ এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী অভিযোগ করেন, কয়েকটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কার্যকর বর্জ্য শোধন ব্যবস্থা (ইটিপি) নিশ্চিত না করেই দুর্গন্ধযুক্ত ও ক্ষতিকর বর্জ্য পরিবেশে ছড়িয়ে দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, প্যারাগন গ্রুপের যশোর ফিড, নারিশ ফিড,…
আল মুজাহিদ নাতনিকে উত্যক্তের প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত ঝিকরগাছা সদর ইউনিয়নের ফারাসাতপুর গ্রামের মৃত আব্দুর রহিম এর পুত্র রাজমিস্ত্রী এনামুল সরদার (৫৫) হত্যা মামলার এজাহারভুক্ত আসামী, হত্যার অন্যতম পরিকল্পনাকারী, হুকুমদাতা ও অর্থ জোগানদাতা রবিউল ইসলাম মালয়েশিয়া পুলিশের হাতে আটক হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। গত ৮ জুন (সোমবার) রাত ৯টার দিকে এনামুল সরদার স্মরণপুর জামতলা মোড় থেকে বাড়ি ফেরার পথে মনিরামপুর থানার রোহিতা ইউনিয়নের স্মরণপুর বাঁশতলা তিন রাস্তার মোড়ে মতিনের দোকানের সামনে পৌঁছালে সন্ত্রাসীরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে, চাকু মেরে, হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করে। এই ঘটনায় মনিরামপুর থানায় একটি মামলা রুজু হয়।…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অভি হক মানিক বাবু (পিতা: মরহুম মমিনুল হক, অলিপুর গ্রাম) এবং বুধন্তি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাফি হাসনাত রাব্বি (পিতা: অহিদ মিয়া, বীরপাশা গ্রাম)। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা বিজয়নগর থানায় দায়ের করা একটি নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে গত ২৭ আগস্ট ২০২৪ তারিখে দায়ের করা মামলা নং-১০-এর আওতায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩০৭,…
নিজস্ব প্রতিবেদক , যশোরের রাজারহাট রেলগেট ও যশোর-খুলনা মহাসড়কে এলাকা থেকে মুরলী পর্যন্ত সড়কের নির্মাণকাজ চলমান থাকায় সোমবার ২২ জুন ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, কর্মজীবী যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক সংস্কার ও নির্মাণকাজের কারণে রাজারহাট মোড় থেকে মুরলী মোড় পর্যন্ত যানবাহনের ধীরগতি দেখা দেয়। একপর্যায়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বাস, ট্রাক, প্রাইভেটকার, ইজিবাইক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে। ভুক্তভোগীরা জানান, যানজটের কারণে অনেক যাত্রীকে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত সড়কে অপেক্ষা করতে হয়েছে। অফিসগামীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে সমস্যা…
হাফিজুর রহমান শনিবার (২০ শে জুন) টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন আউশনারা ( কালার পাহার) আউশনারা গ্রামে মোছা,হাফিজা খাতুন (২৩) একই গ্রামের মৃত ওমর আলীর ছেলে মনসুর (৪০) ফাকা বাড়িতে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা শারীরিকভাবে আক্রমণাত্মকভাবে বিভিন্ন স্থানে ক্ষত করে গলার চেইন ও কানের দুল লুটপাটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মধুপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায় এ বিষয়ে ভুক্তভোগী নারী জানান, বিবাদী ১। টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন আউশনারা (কালার পাহাড়) আউশনারা গ্রামে মৃত,ওমর আলী সরদার, এর ছেলে মুনসুর আলী (৪০) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি আরো জানান , আমি সহ আমার স্বামী ও সন্তান নিয়া আমার স্বামীর বাড়ীতে বসবাস…
শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশু সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত ‘দক্ষিণ এশিয়ায় শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়া’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। কলম্বোর বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামার্পণ বড়ুয়া। সম্মেলনে শিশু অধিকার সুরক্ষা, শিশু কল্যাণে টেকসই নীতিমালা প্রণয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে প্রতিমন্ত্রী…
সাধন সাহা জয় , ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৃষকদের আধুনিক কৃষি চর্চায় দক্ষ ও স্মার্ট করে গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (২২ জুন) উপজেলা কৃষি কার্যালয় মিলনায়তনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই কংগ্রেসের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং হোপ-এর…
শাহিনুর ইসলাম, কপিলমুনি বাজারে অঘোষিত বাস স্টপেজের মাত্র এক গজ দুরে গ্যাসের চুলায় ভাজা হচ্ছে পরাটা ও সিংড়া। অনিরাপদ খাদ্য তৈরীতে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। অভিযোগে প্রকাশ, পাইকগাছা-খুলনা প্রধান সড়কে কপিলমুনি বাজারের প্রাণ কেন্দ্র মেগা সিটি ফুডের সামনে খুলনা অভিমুখে চলমান মিনিবাস ৫/১০ মিনিট দাঁড়িয়ে যাত্রী উঠানামা করে। মেগা সিটি ফুডের পাশেই রয়েছে ‘দধি ঘর’ নামক মিষ্টির দোকান। ফুটপাতে গ্যাসের চুলায় সার্বক্ষণিক তৈরী করা হচ্ছে পরাটা ও সিংড়া আর ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত একেরপর এক এসে দাঁড়ায় মিনিবাস, করে যাত্রী উঠা নামা। মিনিবাস আর গ্যাসের চুলার উপর উতপ্ত তেলের কড়াই এর দুরত্ব মাত্র এক গজ।…
মোঃ জিমু গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে উপজেলা বিএনপি। হত্যাকাণ্ডের ঘটনাটিকে সম্পূর্ণ ‘ব্যক্তিগত বিরোধ’ হিসেবে উল্লেখ করে দলটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় বিএনপি কোনোভাবেই বহন করবে না। সোমবার (২২ জুন) সন্ধ্যায় সাঘাটা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির নেতৃবৃন্দ এই বক্তব্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী এবং সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ। সংবাদ সম্মেলনে জানানো…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর পাঁচ বছর বয়সী শিশু তাবাচ্ছুম আক্তার তোয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামীকে পাঁচ লাখ ২০ (বিশ) হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। সোমবার দুপুরে ঝিনাইদহ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ পদমর্যাদা) সালেহ উজ্জামান এই আলোচিত রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু তাহের (৩২) কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের শফি উদ্দীনের ছেলে। রায় ঘোষণার পর আসামীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে এ রায় ঘিরে সকাল থেকেই আদালত এলাকায় জোরদার ছিল নিরাপত্তা ব্যবস্থা। মামলার বিবরনে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার বাদেডিহি গ্রামে বাবা নজরুল ইসলাম…
শাহিন ইসলাম, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সদরে অবস্থিত নারী শিক্ষার সুতিকাগার রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত ৭ শিক্ষক-কর্মচারী এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১ টায় রোকেয়া মনসুর মহিলা কলেজের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ। তিনি বলেন, বর্তমানে নারীরা পরিবারের প্রতি দায়িত্ব পালনের পাশাপাাশি কর্মক্ষেত্রে সাফল্য অর্জন ও দেশের উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রেখে চলেছে। এজন্য নারীদের উচ্চশিক্ষা অর্জন করার বিকল্প নেই। নারীদের শিক্ষা লাভের পথ…
মো: সাকিব জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাবগঞ্জে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজনের নেতৃত্বে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জেলা শহরের মঞ্চ চত্বরে এ ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়। র্যালি শেষে ইউএনও মারুফ আফজাল রাজন মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত কৃষি প্রযুক্তি…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়া থানা এলাকায় জননিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুলাউড়া থানা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে এ কার্যক্রম চলে। পুলিশ সূত্র জানায়, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে কুলাউড়া থানা পুলিশ শহরের বিভিন্ন সড়কে সচেতনতামূলক মহড়া দেয় এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজন চলাচল পর্যবেক্ষণ করে। সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কুলাউড়াবাসীর জানমাল…
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি বলেছেন, ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য। আজ রাজধানীর শিল্পকলা মিলনায়তনে জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম ২০২৬’-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কৃতি পাঠকদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ্ কানিজ মওলা। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশ একসময় ঐশ্বর্য, প্রাচুর্য ও গৌরবময় ঐতিহ্যের দেশ হিসেবে বিশ্বে পরিচিত ছিল। তিনি বলেন, আলেকজান্ডার থেকে শুরু করে ইবনে বতুতা…
ইউক্রেনগামী একটি মালবাহী জাহাজে রুশ ড্রোন হামলায় এক নাবিক নিহত হন। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা সোমবার এ তথ্য জানিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই সংঘাত বন্ধে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা কার্যত স্থবির হয়ে থাকলেও সাম্প্রতিক মস্কো ও কিয়েভ পরস্পরের ওপর হামলা জোরদার করেছে। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কুলেবা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘ড্রোন হামলায় পানামার পতাকাবাহী একটি জাহাজে আগুন ধরে যায়। এতে এক নাবিক নিহত হয়েছেন। তিনি ৫৮ বছর বয়সী একজন রাঁধুনি ও মিসরের নাগরিক।’ তিনি জানান, তুরস্ক ও ভারতের নাগরিকসহ আট জন নাবিক লাইফ রাফটে করে প্রাণে রক্ষা পান। হামলায় জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত…
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করতে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। কমিটির সভাপতি হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক। আজ সোমবার (২২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭ অনুযায়ী কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের উদ্দেশ্যে এই বাছাই কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য হিসেবে রয়েছেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব। বাছাই কমিটি দুদক কমিশনার…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বজনীন অধিকারে দৃঢ়ভাবে বিশ্বাসী। তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, এখন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম। দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রশাসন তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল এই সাক্ষাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রবীণদের সুরক্ষা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে আইন ও নীতিমালার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষ্যে আজ রাজধানীর মোহাম্মদপুরস্থ ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে অনুষ্ঠিত কনসালটেশন সভায় প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এ সভার আয়োজন করে। তিনি বলেন, প্রবীণরা বয়সজনিত কারণে অনেক ক্ষেত্রে শিশুদের থেকেও বেশি অসহায় হয়ে পড়েন। তাই তাদের কল্যাণে রাষ্ট্রের পাশাপাশি পরিবার ও সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনমন্ত্রী উল্লেখ করেন, প্রবীণদের প্রতি অবহেলা ও নির্যাতনের অনেক ঘটনা কেবল…
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং প্রক্রিয়ার জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা কমাতে কাজ করছে সরকার। একটি ব্যবসা শুরু করতে যেখানে আগে প্রায় এক বছর সময় লাগত, সেখানে এখন মাত্র ১৪ দিনের মধ্যে ব্যবসা শুরুর সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সঠিক পরিস্থিতিতে একটি কোম্পানি ১৫তম দিনেই যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খুলতে পারবে। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরবরাহ শৃঙ্খলের জন্য বিনিয়োগ, বাণিজ্য এবং শোভন কাজের এজেন্ডা সমন্বয়’ বিষয়ক ডিব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে এ ডিব্রিফিং সেশনের আয়োজন করে। বাণিজ্যমন্ত্রী বলেন, জাতিসংঘের…
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন দক্ষ শিক্ষক, যুগোপযোগী কারিকুলাম এবং শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে শিশুকে। এমন শিক্ষা নিশ্চিত করতে হবে যাতে শেখা তাদের কাছে বোঝা না হয়ে আনন্দের বিষয় হয়ে ওঠে। আজ রাজধানীর বসুন্ধরায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর মাল্টিপারপাস হলে আইইউবি এবং বাংলাদেশ ইসিডি নেটওয়ার্ক-এর যৌথ আয়োজনে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নীতিমালা শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে কারিকুলাম পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে। এ সময় তিনি…
মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার শীর্ষ পাঁচটি কোম্পানির নির্বাহী প্রধানদের সাথে বৈঠক করেছেন। সোমবার কুয়ালালামপুরে শাংগ্রি লা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘মুক্তবাজার অর্থনীতি প্রসারের লক্ষ্যে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই হচ্ছে। এই প্রসিজিউরের ভেতরে আমরা ইকোনমিক লিবারালাইজেশন ও ডি-রেগুলেশনের দিকে যাচ্ছি। এর মূল উদ্দেশ্য বিভিন্ন জায়গা থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসা। মালয়েশিয়া সেই দিক থেকে বড় লক্ষ্যের জায়গা।’ তিনি বলেন, ‘মালয়েশিয়া সফরকালে প্রধামন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির…
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া দল আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’ আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে। সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাঠপর্যায়ে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী কাজ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম…
আল মুজাহিদ, যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সহসভাপতি কায়িস আহম্মেদ রিমুকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। সোমবার (২২ জুন) ভোরে শহরের শেখহাটা বাবলাতলা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি কায়িস আহম্মেদ রিমুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ জমা পড়ে। এসব অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ইন্সপেক্টর মমিনুল হক জানান, “কায়িস আহম্মেদ রিমুর বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর বিষয়ে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে কোতোয়ালি থানায় আনা হয়েছে।” তিনি আরও জানান, প্রাথমিক…
শাহিনুর ইসলাম , সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সোমবার (২২ জুন) দুপুর ১২টায় উপজেলার শিরাশুনী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াটার জাস্টিস ফান্ডের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রকল্পের আওতায় শিরাশুনী জামতলা থেকে ভবানীপুর পর্যন্ত খাল সংস্কার ও খনন কাজ পরিচালিত হবে। উত্তরণের পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য…
মোঃ জিমু গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রশিবির সভাপতি সাইফুল্লাহ বারীকে যুবদলের সন্ত্রাসী কর্তৃক কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা। ২২ জুন ২০২৬ খ্রি. সোমবার সকালে বৃষ্টির দিনেও গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বর থেকে প্রতিবাদী মানুষ এই মিছিলে অংশ নেন। মিছিল টি গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন করে পূণরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘সাইফুল্লাহ হত্যার বিচার চাই’, ‘খুনিদের ফাঁসি চাই’—এমন বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। তারা দাবি করেন, সাইফুল্লাহর হত্যাকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায়…
মোঃ জাহিদুর রহিম মোল্লা , রাজবাড়ী শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে তিন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ জুন) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজবাড়ী শহরের পাবলিক হেলথ ও বড়পুল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ডা. মো. আশিকুজ্জামান। জানা গেছে, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামানের নেতৃত্বে রাজবাড়ী সদর হাসপাতাল রোড, পাবলিক হেলথ এবং বড়পুলে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার উত্তর জয়পাশা এলাকার দীর্ঘদিনের ভোগান্তির কাঁচা রাস্তার উন্নয়নকাজের টেন্ডার সম্পন্ন হলেও এখনো শুরু হয়নি মূল কাজ। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত কাজ শুরু না হওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, মসজিদগামী মুসল্লিসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর জয়পাশা এলাকার গুরুত্বপূর্ণ এই কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। বৃষ্টি হলেই সড়কজুড়ে কাদা ও পানি জমে পড়ে, কোথাও কোথাও পানি হাঁটু পেরিয়ে কোমর পর্যন্ত ওঠে। এতে রোগী বহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং নিত্যপ্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষদের…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কনটেন্ট ও এআই প্রযুক্তিনির্ভর ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠজন ও সংশ্লিষ্ট মহল। তাদের দাবি, একাধিক ফেসবুক আইডি থেকে পরিকল্পিতভাবে বিভিন্ন ভিডিও, ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিয়ে ওই কর্মকর্তাকে সামাজিক ও মানসিকভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে। সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত ভিডিও এবং যাচাইবিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, অতীতেও একটি চক্র একই ধরনের অপপ্রচার চালিয়েছিল। বর্তমানেও একই কৌশলে…
নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২২ জুন ২০২৬) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মধ্যাহ্নভোজে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় সংগীত পরিবেশন করেন। মনোমুগ্ধকর এসব পরিবেশনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আঃ রাজ্জাক, রাজধানীর খিলখেত এলাকার বিআরটিএ ট্রেনিং সেন্টারে ভয়াবহ দালাল ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ট্রেনিং সেন্টারের স্টাফ সিরাজের দিকে। তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ৭-৮ জনের একটি শক্তিশালী দালাল চক্র। সরেজমিনে যা দেখা গেল সরেজমিনে ঘুরে দেখা গেছে, অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য। লাইসেন্স, ফিটনেস, রেজিস্ট্রেশন, মালিকানা বদলি — কোনো কাজই দালাল ছাড়া হয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের। এই চক্রের মূলহোতা হিসেবে উঠে এসেছে ট্রেনিং সেন্টারের স্টাফ সিরাজের নাম। টাকা ছাড়া মেলে না সার্টিফিকেট ভুক্তভোগীদের অভিযোগ, অনেকদিন ট্রেনিং করার পরেও সার্টিফিকেটের জন্য সিরাজকে আলাদা টাকা দিতে হয়। টাকা না দিলে সার্টিফিকেট আটকে রাখা হয়। এরই মধ্যে সিরাজের টাকা…
নিজস্ব প্রতিবেদক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২২ জুন ২০২৬) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জনশক্তি রপ্তানি ও শ্রমবাজারের উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় উভয় নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং পারস্পরিক সহযোগিতার নতুন…
নীলফামারীর জলঢাকায় কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রাইজ অ্যান্ড রিসিলিয়েন্স (পার্টনার)” প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) উপজেলা পরিষদ হলরুম, জলঢাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান মাস্টার, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জলঢাকা উপজেলা; নাজমুল আলম, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা; প্রভাষক…
শাহিনুর ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ২ সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের নমীনি গণমানুষের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মোঃ আব্দুর রউফ নির্বাচনে পরাজিত হয়েও নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে নষ্ট হয়ে যাওয়া শাখরা-কোমরপুর বেইলী ব্রিজটি সংস্কার করবেন। তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেন এই ব্রিজ সংস্কারসহ সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারই ধারাবাহিকতায় শাখরা কোমরপুর বেইলী ব্রিজটি সংস্কারে প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী ৬ লক্ষ ৫৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা আসনের…
মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা গণগ্রন্থাগারে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরিফ খান। বিশেষ অতিথি ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, উপজেলা মুক্তিযোদ্ধা…
আল মুজাহিদ , যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শেয়ালঘোনা গ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানের ঘটনায় এক মা ও তার শিশুপুত্র হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার শেয়ালঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।অসুস্থরা হলেন শেয়ালঘোনা গ্রামের বাসিন্দা সোনিয়া (২৫), স্বামী মামুন এবং তাদের ছেলে রাইয়ান (৮)। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক বিরোধের একপর্যায়ে সোনিয়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার স্বামী তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাবশত সোনিয়ার কোলে থাকা শিশু রাইয়ানের মুখে বিষের বোতল চলে যায়। এতে মা ও ছেলে উভয়েই বিষক্রিয়ায় আক্রান্ত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা…
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ের সুজন আলী (২৩)। ঢাকায় একটি স্কুলে কর্মরত ছিলেন। মাত্র ১৭ দিন হলো বিয়ে করেছেন। বিয়ের ৫ দিনের মাথায় স্ত্রীকে রেখে কর্মস্থলে যোগ দিতে চলে যান ঢাকা। রবিবার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কা/টা পড়েন তিনি। বাসা ঠিক করে স্ত্রীকে ঢাকায় নেওয়ার কথা ছিল তার। মাত্র সংসার জীবন শুরু করেছিলেন। এর মধ্যেই চলে যেতে হলো না ফেরার দেশে। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বথপালিগাঁও গ্রামের শফিউল ইসলামের ছেলে তিনি। রাজধানীর তুরাগ এলাকায় অবস্থিত এইচ.এ ল্যাবরেটরি স্কুল নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন,,
শাহিনুর ইসলাম , ”করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। সোমবার(২২ জুন) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষিসম্প্রসারণ কর্মকর্তা হাজিরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ জান্নাতুল আফরোজ স্বর্ণা,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক সহ কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক ও সর্বসাধারণের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,…
মাসুম বিল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি-হুইলার যান শ্রমিক দলের খুলনা জেলার ৯৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৮ জুন, ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শাহিনুর ইসলাম দুখু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়। নবনির্বাচিত এই কমিটিতে শীর্ষ দুই পদেই রূপসার কৃতি সন্তানদের জায়গা হওয়ায় এলাকায় বিশেষ আলোচনার সৃষ্টি হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মামুন শেখ এবং সদস্য সচিব হয়েছেন মোঃ রাজন শেখ। কমিটির অন্যান্য উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছেন,সিনিয়র যুগ্ম-আহ্বায়ক: মোঃ ফরহাদ আলী শেখ,যুগ্ম-আহ্বায়ক: মোঃ পারভেজ, মোঃ রাজু গাজী, মোঃ বশির শেখ, মোঃ মাহবুব রহমান, মোঃ…
স্টাফ রিপোর্টার , দিনাজপুরের ঘোড়াঘাট ও নবাবগঞ্জ এবং রংপুরের পীরগঞ্জ থানার সীমান্তঘেঁষা করতোয়া নদীর বিস্তীর্ণ চরাঞ্চল এখন পরিণত হয়েছে জুয়ার নিরাপদ ঘাঁটিতে। বছরের পর বছর ধরে প্রকাশ্যে বসছে লাখ লাখ টাকার জুয়ার আসর। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযান পরিচালিত হলেও কিছুক্ষণ বিরতির পরই আবার শুরু হচ্ছে জুয়ার আসর। স্থানীয়দের মতে, তিন থানার সমন্বিত ও একযোগে যৌথ অভিযান ছাড়া এই অবৈধ সাম্রাজ্য ভাঙা সম্ভব নয়। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সীমান্তবর্তী নির্জন বালুচরে প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শত শত মানুষের উপস্থিতিতে জমে ওঠে জুয়ার আসর। আশপাশের বিভিন্ন এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে মাইক্রোবাস, সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেল ও অটোভ্যানে করে মানুষ সেখানে পৌঁছান।…
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ের পরিচিত মোটরসাইকেল চালক ‘হৃদয়’ সম্প্রতি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ধরা পড়েছেন। জানা গেছে, তিনি তার ১৫৫ সিসির সুজুকি মোটরসাইকেলটি মডিফাই করে বিকট শব্দের হর্ন ও পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করছিলেন। এ ঘটনায় তাকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুধু জরিমানাই নয়, মোটরসাইকেলটি ডাম্পিংও করা হয়েছে। অর্থাৎ, আইনানুগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মোটরসাইকেলটি পুলিশের হেফাজতেই থাকবে এবং চালক তা ফেরত পাবেন না। উল্লেখ্য, অনেক মোটরসাইকেল চালক অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ও পরিবর্তিত সাইলেন্সার ব্যবহার করে রাস্তায় চলাচল করেন, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
