
শেখ মোহাম্মদ পারভেজ
রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ শাহজাহান, বুধবার (২৪ জুন) ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বিপিএম (বার), পিএইচডি মহোদয় পাবনা জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে পাবনা পুলিশ লাইনস মাঠে আয়োজিত সুসজ্জিত প্যারেডে তিনি অভিবাদন গ্রহণ করেন। অভিবাদন গ্রহণ শেষে তিনি জেলা রিজার্ভ অফিস পরিদর্শন করেন এবং রিজার্ভ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, নথিপত্র ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে সম্মানিত ডিআইজি মহোদয় একটি বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়।
এ সময় পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারী এবং ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

