
দীপক শর্মা
ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অভিযানে সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানীপাড়া থেকে ইয়াবা ট্যাবলেট সহ দুইটি মোবাইল সেট এবং একটি চার্জার ভ্যান সহ জব্দ করা হয়।
তারা হলো- মাদক ব্যাবসায়ী ১) মোঃ হারুন-অর- রশিদ (৪৫), পিতা-মোঃ শামসুল হক, মাতা- মোসাম্মৎ হালেমা, সাং-ঝিকরা (দলুয়া), ২) মো: দুলাল হোসেন (২৯), পিতা- মো: রাজা মিয়া, মাতা- মৃত সাজেদা, সাং পূর্ব বড়গাছিয়া (বালিয়া হাট), উভয় থানা- বালিয়াডাঙ্গী, জেলা- ঠাকুরগাঁও। তাদের বিরুদ্ধে একাধিক মামলার আসামী। এভাবে অভিযান চালালে অতি দ্রুত মাদক নির্মূল করা সম্ভব বলে জানিয়েছেন এলাকাবাসী

