
দীপক শর্মা
ঠাকুরগাঁও শহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের (বিডি হল) এর দক্ষিণ পাশ থেকে এক যুবকের ম র দে হ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকালে ম র দেহটি দেখতে পান হলের কেয়ারটেকার। পরে খবর পেয়ে পুলিশ, সিআইডির বিশেষ টিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জানান, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে বিডি হলের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম হলের দক্ষিণ পাশের একটি স্থানে লাল রঙের শপিং ব্যাগ দেখতে পান। কাছে গিয়ে তিনি টিনের ফাঁকে এক যুবকের ম র দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি টহল দল, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং সিআইডির বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে ম র দে হের সুরতহাল ও প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেন।
পরে ম র দেহের সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম মো. রুমন আলী বয়স আনুমানিক (২৫-২৬) বছর। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বটতলী রাজবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. তৈয়বুর রহমান এবং মায়ের নাম মোছা. সাহিনা বেগম। পারিবারিক সূত্রে জানা যায়,

