Author: Sadiya Haque
দীপক শর্মা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি ২শ’ গ্রাম গাঁজাসহ হুসনেয়ারা বেগম (৫০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ রবিবার (২১ জুন, ২০২৬) রাত ১০টার দিকে বালিয়াডাঙ্গী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হুসনেয়ারা বেগম বালিয়াডাঙ্গী উপজেলা শহরের ফুলতালা গ্রামের মরহুম বাবলুর রহমানের স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ফুলতালা গ্রামের মরহুম বাবলুর রহমানের স্ত্রী হোসনেয়ারা বেগম বিপুল পরিমাণ মাদক নিয়ে বাসায় প্রবেশ করছেন। এই সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার একটি চৌকস টিম তার বাসা এলাকায় অবস্থান নিয়ে নজরদারি শুরু করে। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ীর শয়ন…
বাগেরহাটের মোল্লাহাটে প্রদীপ মাঝি (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১জুন)দুপুরে গিরিশনগর মহাশ্মশানের পাশে একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত প্রদীপ মাঝি উপজেলার গিরিশনগর গ্রামের সুমন্ত মাঝির ছেলে এবং মোল্লাহাট বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। স্থানীয়রা যানায়, রোববার দুপুরে গিরিশনগর মহাশ্মশানের পাশে একটি গাছে প্রদীপ মাঝিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, মরদেহে উদ্ধার করে…
শেখ মোহাম্মদ পারভেজ, ছেলে ভালো কিছু করবে, আর সবার থেকে আলাদা হবে। তিনি নিজের বাস্তবতা দেখেননি, দেখেছিলেন আমার সম্ভাবনা। আমার জন্য তিনি এমন এক স্বপ্ন দেখেছিলেন, যার মূল্য ছিল তাঁর অসংখ্য ত্যাগ, পরিশ্রম আর আত্মত্যাগ। কারণ তিনি বিশ্বাস করতেন, শিক্ষা খরচ নয় এটা সন্তানের ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ। আজ আমি তাঁর সেই স্বপ্নের কতটা পূরণ করতে পেরেছি জানি না। কিন্তু একটা বিষয় নিশ্চিত আজ আমি যা, তার ভিত্তিটা গড়ে দিয়েছেন আমার বাবা। তিনি শুধু আমার বাবা নন, তিনি আমার প্রথম শিক্ষক, প্রথম অনুপ্রেরণা। তিনিই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, বড় করে ভাবতে শিখিয়েছেন। সীমাবদ্ধতার ভেতর থেকেও অসীম চিন্তা করতে শিখিয়েছেন। শুভ…
চট্টগ্রামের সীতাকু- উপজেলার জঙ্গল সলিমপুরে আলোচিত র্যাব সদস্য হত্যা মামলার আরও এক আসামি মো. ইমরানকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-৭। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বিকেলে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, র্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. ইমরান সীতাকু- থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে র্যাব-৭-এর একটি অভিযানিক দল সীতাকু-ের সলিমপুরের পাথরীঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব জানায়, গ্রেফতার ইমরান সীতাকু- উপজেলার পাথরীঘোনা এলাকার ছিন্নমূল ৮ নম্বর…
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান আসিম মুনির রোববার সুইজারল্যান্ডে পৌঁছেছেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় জানায়, প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়ন বিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠকে অংশ নেবেন।ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। বার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবেই এই সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের তার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয় দেশের শিক্ষার সার্বিক উন্নয়ন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও বিভিন্ন নতুন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বর্তমান সরকার দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দক্ষতার মানোন্নয়নে ইতোমধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূল পাঠ্যক্রমে কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের…
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ এন্ড সাসটেইনেবিলিটি রিসার্চ’ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। থ্রি সিএসআর-এর পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। বৃক্ষরোপণ শেষে জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা শীর্ষক…
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাজেট ডিব্রিফিং সেশনের আয়োজন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ। জাতীয় বাজেট ও সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে সংসদ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করে। আজ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর আওতায় আয়োজিত বাজেট বিষয়ক ডিব্রিফিং সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, বর্তমানে রাজস্ব আহরণ, ঋণ ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জাতীয় অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ। তথ্য ও উপাত্তভিত্তিক বাজেট বিশ্লেষণে বাজেট হেল্পডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, সরকারের আর্থিক নীতি ও কৌশল সম্পর্কে সুস্পষ্ট…
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। আজ রোববার সংসদ ভবনস্থ বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা সভেনসন এবং সেকেন্ড সেক্রেটারি ও বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্দিন। বৈঠকে বাংলাদেশে নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠককালে ভবিষ্যতে বাংলাদেশে-সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সাক্ষাৎকালে জুলাই সনদ, গণভোট, অর্ডিন্যান্সসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই…
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আজ রাজধানীর বাসাবো মাঠে শিশু-কিশোরদের ফান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। ক্রীড়াক্ষেত্রে দেশের উন্নয়নের লক্ষ্যে সরকার চতুর্থ শ্রেণি থেকে প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করেছে। তিনি আরো বলেন, একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি-কে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সকলে মিলে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। দেশের…
কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। আজ রোববার এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পাঁচ নাগরিক নিহত হন। তারা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহত প্রবাসীরা হলেন গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং…
চট্টগ্রামে বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে নানা অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়। আজ চট্টগ্রামের বিশুদ্ধ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান শনিবার সারাদিন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। অভিযানে নামহীন একটি প্রতিষ্ঠানে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণে বিষাক্ত প্লাস্টিকজাতীয় পদার্থের উপস্থিতি, চানাচুর, চিড়া ও বুট উৎপাদনে পোড়াতেল ব্যবহার, প্রক্রিয়াকরণ এলাকায় বর্জ্য পদার্থ সংরক্ষণ, খাদ্যপণ্যের মোড়কীকরণে নির্ধারিত…
আল মুজাহিদ যশোরের শার্শার সাব-রেজিস্ট্রি অফিসে খাস জমি ব্যক্তি মালিকানায় রেজিস্ট্রি, জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি, দলিল নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায় এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচিত সাব-রেজিস্ট্রার মো. শাহিন আলমের বিরুদ্ধে অবশেষে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা নিবন্ধন অধিদপ্তরের টেলিফোনিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা রেজিস্ট্রার কার্যালয় তাকে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। রবিবার জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেব স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনার আলোকে শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মো. শাহিন আলমকে অবিলম্বে ওই দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। জানা গেছে, শার্শার গোগা…
নিজস্ব প্রতিবেদক, ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে গরু চুরির অভিযোগে বারু মাস্টারের ছেলে ইমাম হোসেনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ইমাম হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ প্রচলিত থাকলেও সাম্প্রতিক গরু চুরির ঘটনার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিলেন। তারা আশা প্রকাশ করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে…
আল মুজাহিদ দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার ঐতিহ্যবাহী বিএম (বকশী মডেল) খেলার মাঠে আধুনিক ও দৃষ্টিনন্দন স্টেজ নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন ঝিকরগাছা-চৌগাছা আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল এমপি। রবিবার (২১ জুন) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে স্টেজ নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় মাঠে উপস্থিত স্থানীয় ক্রীড়াবিদ, শিক্ষক, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঝিকরগাছার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রাণকেন্দ্র বিএম মাঠে একটি স্থায়ী ও নান্দনিক স্টেজের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। নতুন এই স্টেজ নির্মিত হলে বিভিন্ন জাতীয় দিবস,…
শাহিনুর ইসলাম , গতকাল শনিবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ৪ নং কুমিরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম, মজিবর রহমান ইউপি সদস্য, মফিদুল ইসলাম ইউপি সদস্য, মিঠুন ইসলাম ইউপি সদস্য, উপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিদুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই এবং মাদক সেবনকারী দের ,কে ধরিয়ে দিলে ২০০০ হাজার টাকা পুরস্কার ও মাদক বিক্রেতা কে ধরিয়ে দিলে ৫০০০ হাজার টাকা পুরস্কার দিব বলে ঘোষণা দেন। ইউপি সদস্য মিঠুন ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক ও জুয়া জিরো টলারেন্সে আনতে চেয়েছেন তার প্রেক্ষিতে আমরা চার নম্বর কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন প্রতি…
আল মুজাহিদ, যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের পিতম্বরপুর গ্রামের বেড় গোবিন্দপুর বাওড় এলাকা থেকে আতিয়ার রহমান (৪৪) নামে এক বাওড় গার্ডের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় নেওয়া হয়েছে। নিহত আতিয়ার রহমান উপজেলার লস্করপুর গ্রামের সাবেদ আলী মন্ডলের ছেলে। তিনি বেড় গোবিন্দপুর বাওড়ে গার্ড হিসেবে কর্মরত ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২০ জুন) সকাল থেকে আতিয়ার রহমান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রবিবার (২১ জুন) বিকেল ৫টার দিকে তার ভাতিজা হাসান বেড় গোবিন্দপুর…
সাধন সাহা জয় , ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মেড্ডা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ১৪ মামলার এক আসামিসহ চার সদস্যের একটি ডাকাত চক্রকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম, একটি মাইক্রোবাস, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জুন ২০২৬) রাত ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইলের সামনে অভিযান চালায় সদর মডেল থানার একটি দল। সংবাদে বলা হয়, সেখানে একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার…
মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)। রোববার (২১ জুন) দুপুরে জামালপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২০ জুন) বিকেলে জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাখিমারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। এ সময় বিদেশি মদ বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক…
শাহিনুর ইসলাম, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর উদ্যোগে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের আওতায় ৭১০টি পরিবার স্বল্পমূল্যে টিসিবির পণ্য সংগ্রহের সুযোগ পেয়েছে।রবিবার (২১ জুন) দক্ষিণ শ্রীপুর বাজারে মেসার্স আলহাজ ট্রেডার্স মার্কেট সংলগ্ন টিসিবি ডিলার পয়েন্টে এ কার্যক্রম পরিচালিত হয়। স্মার্ট টিসিবির অনুমোদিত ডিলার আবুবকর সিদ্দীকের তত্ত্বাবধানে কার্ডধারী উপকারভোগীদের মাঝে পণ্য বিক্রি করা হয়।বিক্রয়কৃত প্রতিটি প্যাকেজে ছিল ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি, ১০০ গ্রাম লাক্স সাবান, ১২৫ গ্রাম লন্ড্রি সাবান এবং ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার। এসব পণ্যের সমন্বয়ে প্রতিটি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৬৬৮…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল , মৌলভীবাজারের কুলাউড়া-রবিরবাজার সড়কে নির্মাণাধীন একটি ব্রিজের ওপর পণ্যবাহী ট্রাক বিকল হয়ে পড়ায় পুরো সড়ক যোগাযোগ অচল হয়ে পড়েছে। শনিবার ২১ জুন দুপুরে এ ঘটনায় সড়কের উভয় পাশে আটকা পড়ে শতাধিক যানবাহন। দীর্ঘ যানজটের মধ্যে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও সাধারণ পথচারীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া-রবিরবাজার সড়কের নির্মাণাধীন ব্রিজটি পার হওয়ার সময় একটি পণ্যবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ওপর লাইন আউট হয়ে পড়ে। পরে ট্রাকটি এমনভাবে আটকে যায় যে সড়কটির দুই দিক দিয়েই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে মুহূর্তেই গুরুত্বপূর্ণ এই সড়কে যানজটের সৃষ্টি হয় এবং থমকে যায় আঞ্চলিক যোগাযোগ…
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘোড়াঘাট থানার এসআই (নিঃ) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স ও নারী পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে মোছা. হুরি বেগম (৪০), স্বামী মো. আব্দুল করিম মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে ৪১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৮ হাজার ২০০ টাকা। একই দিন দুপুর…
মোঃ জিমু ষষ্ঠ শ্রেণি পাস এক এসি মেকানিক থেকে কয়েক কোটি টাকার রিসোর্টের মালিক—অথবা গাইবান্ধার পলাশবাড়ীতে বিশাল মন্দির কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা। একজন মানুষের জীবনে এত দ্রুত এবং এত নাটকীয় রূপান্তর কি কেবলই মেধার স্বাক্ষর, নাকি এর পেছনে রয়েছে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র? দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথিভুক্ত প্রতারক হরিদাস চন্দ্র তরনীদাস ওরফে তাওহীদ ইসলামের উত্থান ও কর্মকাণ্ড বর্তমানে জনমনে বড় ধরনের প্রশ্নচিহ্ন তৈরি করেছে। প্রতারণার হাতেখড়ি ও উত্থান ২০২২ সালের ৭ নভেম্বর র্যাব-৩ ও এনএসআইয়ের হাতে গ্রেফতার হওয়ার সময় তার পরিচয় ছিল ‘তাওহীদ ইসলাম’। বগুড়ার শিবগঞ্জের সন্তান হরিদাসের আসল নাম হরিদাস চন্দ্র তরনীদাস। অভিযোগ রয়েছে, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ার পর ভারতে গিয়ে…
মোঃ জিমু গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে রবিবার সকাল ০৮.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয়। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ আরাফাত হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীস), গাইবান্ধা। প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে যানবাহন শাখা পরিদর্শন করেন। উক্ত প্যারেডে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় বাসের চাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। রোববার সকাল প্রায় ১০ (দশ) টার দিকে উপজেলার বড়দাহ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্বাস হোসেন যশোর জেলার চুরামনকাটি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বড়দাহ ব্রিজ এলাকায় রাস্তার পাশে ট্রাক রেখে একটি দোকানে চা পান করছিলেন আব্বাস হোসেন। পরে চা পান শেষে রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের কাছে…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় রামচন্দ্রপুর গ্রামে পরিচালিত মোবাইল কোর্টে এক ব্যক্তির ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- মো. রেজাউল করিম রেজা (৫৯)। তার বাবার নাম মৃত জবেদ আলী বিশ্বাস। জানা গেছে, গতকাল রামচন্দ্রপুর গ্রামের নিজ বসতঘরের বারান্দায় চৌকির ওপর অবস্থানকালে তাকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে কোন অভিযোগে দণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মোঃ হাসান আলী জেলার মহাদেবপুর থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে নওগাঁ জেলার মহাদেবপুর থানা প্রাঙ্গণে এক কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা বাবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। মতবিনিময় সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিউনিটি পুলিশিং মহাদেবপুর থানার সভাপতি ও সাধারণ…
প্যারিসের শহরতলির একটি বাড়িতে মাদক খুঁজতে গিয়ে অভিযান চালানোর সময় ফরাসি পুলিশ স্প্যানিশ চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম উদ্ধার করেছে বলে জানা গেছে। শনিবার দেশটির প্রসিকিউটররা এ তথ্য জানিয়েছেন। প্যারিসের দক্ষিণ-পূর্বে অবস্থিত ক্রেতেইলের সরকারি কৌঁসুলির কার্যালয় জানায়, ‘মাদক পাচার সংক্রান্ত একটি তদন্তের অংশ হিসেবে পরিচালিত তল্লাশির সময় এই চিত্রকর্মটি পাওয়া যায়।’ তারা আরও জানায়, ঘটনাটিকে কেন্দ্র করে চুরি ও চোরাই মালামাল কেনাবেচার অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে। সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, শুক্রবার এই মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে তাৎক্ষণিক শুনানির জন্য আদালতে হাজির করা হয়। ফরাসি সংবাদপত্র লে প্যারিসিয়েন-এর তথ্য অনুযায়ী জানা গেছে, প্যারিসের পূর্বে অবস্থিত শহর শাম্পিনি-সুর-মার্নে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে এক সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক…
কবির হোসেন রাকিব , মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন মিয়া আর নেই। শনিবার (২০ জুন) রাত ১টা ২৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার (২১ জুন) বাদ আসর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রামগতিতে পারিবারিক…
মোঃ পারভেজ পটিয়া বাংলাদেশের কর্মসংস্থানের বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মালয়েশিয়া থেকে সরাসরি সম্প্রসারিত এক আন্তর্জাতিক টকশো অনুষ্ঠিত হয়েছে। ভয়েস অব হিউম্যান এন্ড জাস্টিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেস্ট বাংলা গ্রুপের চেয়ারম্যান, অর্থনীতিবিদ ও ইসলামী ব্যাংকার মোহাম্মদ আবদুর রহিম খন্দকার। আলোচনায় তিনি বলেন, বাংলাদেশের কর্মসংস্থানের চিত্র বর্তমানে সম্ভাবনা ও চ্যালেঞ্জের সমন্বয়। তৈরি পোশাক শিল্প, কৃষি, পর্যটন, তথ্যপ্রযুক্তি এবং প্রবাসী শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়লেও শিক্ষিত বেকারত্ব, দক্ষতার ঘাটতি এবং পর্যাপ্ত শিল্পায়নের অভাব এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। তিনি বলেন, বর্তমান চাকরির বাজারে শুধু একাডেমিক ডিগ্রি নয়, যোগাযোগ দক্ষতা, তথ্যপ্রযুক্তি জ্ঞান, ইংরেজি ভাষায় পারদর্শিতা, সমস্যা সমাধানের…
বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত মো. নয়ন হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সহযোগিতায় শনিবার রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা শুরু হয়। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের তত্ত্বাবধানে এ চিকিৎসা শুরু হয়। সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এসময় উপস্থিত ছিলেন। বিএনপি কর্মী নয়ন হোসেন বাঘোপাড়ার বাসিন্দা। দরিদ্র পরিবারের সন্তান নয়ন ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে আহত হন।
শেখ মোহাম্মদ পারভেজ মাদক ব্যবসা কেবল একটি সাধারণ অপরাধ নয়, এটি একটি সমাজ ও প্রজন্ম ধ্বংসকারী সংঘবদ্ধ অপরাধচক্র। তাই নরম সুর বা “বাবা-সোনা” ডেকে তাদের সুপথে ফিরিয়ে আনার চেষ্টা অবাস্তব। এর পেছনে প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো: অপরাধের ভয়াবহতা ও নির্মমতা মাদক কারবারিরা সামান্য অর্থের লোভে তরুণ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, পরিবার ধ্বংস করে এবং সমাজে অপরাধের বিস্তার ঘটায়। যারা জেনেশুনে একটি জাতির মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, তাদের সাথে কোনো প্রকার আপস বা কোমল আচরণের সুযোগ থাকতে পারে না। এটি কোনো ভুল নয় সচেতন অপরাধ অনেকে না বুঝে ছোটখাটো ভুল করতে পারে, যাকে বুঝিয়ে সংশোধন করা সম্ভব। কিন্তু মাদক ব্যবসা…
সাকিব হাসান নাইম , দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৬ বছর ধরে বেদখলে থাকা ৩৬ শতক জমি আদালতের নির্দেশে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহিপুর গুচ্ছগ্রাম এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। দখল হস্তান্তরের সময় ঢাকঢোল বাজিয়ে আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আদালতের নিযুক্ত প্রতিনিধিদল সকালে ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। পরে উদ্ধার হওয়া জমির সীমানা নির্ধারণ করে লাল নিশানা স্থাপন করা হয়। আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালে স্থানীয় নারায়ণ চন্দ্র মহন্ত গংদের সঙ্গে ৩৬ শতক জমি নিয়ে বিরোধে জড়ান লগেন কিস্কু। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও সমাধান না হওয়ায় তিনি…
মার্শাল হাসান, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মাঝুখানে উচ্চ বিদ্যালয় মাঠে গত ১৯ জুন ২০২৬ তারিখে মোয়াজ্জেম ফাইটার কারাতে একাডেমির আয়োজনে বর্ণাঢ্য পরিবেশে একটি বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইটার কারাতে ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক গ্র্যান্ড মাস্টার ওস্তাদ জাহাঙ্গীর আলম। তিনি শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান করেন এবং মার্শাল আর্ট চর্চার মাধ্যমে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে একজন সুস্থ, সবল ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোয়াজ্জেম ফাইটার…
আল আামিন খান সানি , নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক আজ শনিবার (২০ জুন) বারহাট্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান সরকারি উন্নয়ন প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন। এদিন তিনি প্রকল্পের চলমান কাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য প্রকল্পগুলোর কাজের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রতিটি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে, প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেন। এ সময় ডা. মোঃ আনোয়ারুল হক বলেন, “সরকারি বরাদ্দের প্রতিটি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায়, সেটিই আমাদের.!,…
শাহিনুর ইসলাম, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্ষার শুরুতেই সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর ও আশাশুনি উপজেলাবাসীর মধ্যে বেড়িবাঁধ ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে । বছরের পর বছর ধরে দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ, নদীভাঙন এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা এ অঞ্চলের মানুষের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। শ্যামনগর ও আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি উপকূলীয় দুই উপজেলা আশাশুনি ও শ্যামনগরে পাউবো’র বেড়িবাঁধের অন্তত ৪০ পয়েন্টে ২০ কিলোমিটার ভাঙন ও ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে। এর মধ্যে আশাশুনিতে মরিচ্চাপ নদীর ওপর নির্মিত তেঁতুলিয়া সেতুর পাড়ে ভাঙন দেখা দেওয়ায় সেতুটিও হুমকির মুখে পড়েছে। বর্ষা মৌসুমে নদ-নদীতে…
নিজস্ব প্রতিবেদক খুলনায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দলীয় প্রভাবমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে নতুন গণজাগরণের প্রয়োজন। শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন জাতীয় দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমান বলেন, আগামীর আন্দোলন কোনো ব্যক্তি, পরিবার বা দলকে ক্ষমতায় বসানোর লক্ষ্য নিয়ে নয়; বরং স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আরও শক্তিশালী অবস্থানে নেওয়ার জন্য এ আন্দোলন গড়ে তোলা হচ্ছে। তিনি বলেন, দেশের যুবসমাজই পরিবর্তনের…
নিজস্ব প্রতিবেদক যশোরে একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় স্বর্ণ পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্ৰেফতার করা হয়েছে। গ্ৰেফতারকৃত হলেন নড়াইলের নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহবুবুল হক (৪৫) ও যশোর শহরতলির বালিয়া ভেকুটিয়া এলাকার সানু মিয়ার ছেলে আনিস (৩৬)। শনিবার (২০ জুন) দুপুরে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ঢাকা থেকে একটি প্রাইভেট কারে (ঢাকা…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার সতীঘাটায় বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ ক্যাম্পের আয়োজন করে ‘কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিস হাসপাতাল’, যশোর। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কপোতাক্ষ লায়ন্স ক্লাবের সভাপতি নাজির আহম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপোতাক্ষ লায়ন্স চক্ষু ও ডায়াবেটিস হাসপাতালের চেয়ারম্যান অ্যাডভোকেট দিবাশীষ দাস, চিকিৎসক ডা. সিরাজিস সলেমি এবং সিনিয়র লায়ন্স সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন,…
মোহাম্মদ বাবুল হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকে-জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষে শনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে এবং মুকসুদপুর উপজেলায় অবস্থিত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় ওয়ার্কশপ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো: মনজুর রহমান। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং মুকসুদপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রতন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ,বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান,…
দীপক শর্মা বৃদ্ধ বাবা-মায়ের আর্তনাদ, বিচার চাই! ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুলঝাড়ী গ্রামের ৬৫ বছর বয়সী বৃদ্ধ তসির উদ্দীন ও তাঁর অসহায় স্ত্রী আজ চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। যে সন্তানদের মানুষ করতে জীবনের সবটুকু উজাড় করে দিয়েছেন, সেই সন্তানদের বিরুদ্ধেই থানার দ্বারস্থ হতে হয়েছে এই বৃদ্ধ বাবাকে। লিখিত অভিযোগে তিনি দাবি করেছেন, তাঁকে ও তাঁর স্ত্রীকে ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। একজন বাবা-মায়ের জন্য এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? বৃদ্ধ বয়সে যেখানে সন্তানের স্নেহ-ভালোবাসা পাওয়ার কথা, সেখানে তাদেরই কাছে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা…
শেখ মোহাম্মদ পারভেজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপির উপস্থিতিতে পাবনা জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন ২০২৬) দুপুর ২:১৫ টায় পাবনা সার্কিট হাউসের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। পাবনা জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। আলোচনার বিষয়বস্তু, সভায় পাবনা জেলার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প নিয়ে…
মুহাম্মাদ রাকিবুল ইসলাম আজ (২০ জুন ২০২৬) সকাল ১০ ঘটিকায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বারপাইকেরগড় এলাকায় নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “গ্রামীণ নারী দক্ষতা ও স্বাবলম্বীকরণ কর্মসূচি” শীর্ষক এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রুবানা তানজিন। উদ্বোধনী বক্তব্যে ইউএনও রুবানা তানজিন বলেন, “নারীদের দক্ষ মানবসম্পদে পরিণত করা এখন সময়ের দাবি। সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।” মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মনোয়ার হোসেন সভাপতির বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ হরিনাকুন্ডুতে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৬ (ষোল) জন আহত হয়েছেন। আহতরা হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ শনিবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার পুকুরের মাছ ধরা নিয়ে সন্দেহের জেরে স্থানীয় আওয়ামী লীগ নেতা রকিবুল ইসলামকে মারধরের ঘটনা ঘটে। মারধরের শিকার রকিবুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান বজলুর রহমানের ছোট ভাই। ওই ঘটনার জেরে শনিবার সকালে বোয়ালিয়া গ্রামে বজলুর রহমান চেয়ারম্যান গ্রুপের লোকজনের সাথে…
দীপক শর্মা , ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া চৌরঙ্গী বাজার এলাকায় গাঁজাসহ জাকেরিয়া নামে একজন পান দোকানদারকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল পারিয়া চৌরঙ্গী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন এসময় জাকেরিয়া নামে একজনকে গাঁজাসহ আটক করা হয়,তবে উদ্ধারকৃত গাজার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
মোঃ হাসান আলী পুলিশ সুপার, নওগাঁ এঁর কঠোর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ২টি মাদক সেবনের আস্তানায় অভিযান পরিচালনা করে ১১ জন মাদকাসক্ত/মাদকসেবী যুবককে আটক করা হয়েছে। থানা পুলিশের তথ্য সূত্রে জানা যায়, গত ১৯ ও ২০জুন ২০২৬ইং তারিখ রাতে পত্নীতলা থানা পুলিশ মাদকসেবন কারীদের দুটি আস্তানায় পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে এবং অবৈধ মাদকদ্রব্য সেবন করায় পত্নীতলা থানা পুলিশ কর্তৃক ১১ (এগার) জন মাদকাসক্ত যুবককে গ্রেফতার করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম করাদন্ড ও জরিমানা করা হয়েছে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক(স্যার) জানান, মাদকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য লোকমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি শরীফপুর ইউনিয়নের বাগজুর গ্রামের বাসিন্দা এবং রমজান আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার একটি আদালতে দায়ের হওয়া মামলায় লোকমান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানা বাস্তবায়নে কুলাউড়া থানা পুলিশের একটি দল শুক্রবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়। লোকমান আলীর গ্রেপ্তারের ঘটনায় শরীফপুর ইউনিয়ন ও আশপাশের এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, তিনি…
দীপক শর্মা, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে মাদক ও ওয়ারেন্টভুক্ত এই আসামিদের গ্রেফতার করে পুলিশ। অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী। আরো এলাকাবাসী বলেন এভাবে অভিযান চালালে দ্রুত মাদক নির্মূল করা সম্ভব হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।
আল মুজাহিদ, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, শ্রীরামচন্দ্রকে অবমাননা এবং মন্দির ভাঙচুরের হুমকির ঘটনার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে যশোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা ও শহর থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিভিন্ন ধর্মের উপাসনালয়…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর টু ব্রাহ্মণবাড়িয়া সড়কের কৃষ্ণনগর ব্রিজের সন্নিকটে সড়কটির একাংশ ভেঙে পড়েছে। গত কয়েকদিনের সামান্য বৃষ্টিতেই সড়কটির বড় একটি অংশ দেবে গিয়ে ধসে পড়ায় চলাচলের ক্ষেত্রে চরম ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় পথচারী ও এলাকাবাসীরা জানিয়েছেন, ব্রিজের ঠিক সামনেই সড়কের এই ভাঙন প্রতিদিন বড় হচ্ছে। সড়কটি সরু হয়ে যাওয়ায় বিশেষ করে রাতে ছোট-বড় যানবাহন চলাচলের সময় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। এভাবে চলতে থাকলে সড়কটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ার উপক্রম হবে বলে ভুক্তভোগীরা জানান। সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। জননিরাপত্তার স্বার্থে স্থানীয়রা সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষের কাছে…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা আক্তার (২৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত রোজিনা আক্তার নরসিংদী জেলার রায়পুরা থানার চান্দেরকান্দি এলাকার মো. সুমনের স্ত্রী। সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের একটি বিশেষ দল শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে রোজিনা আক্তারকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে পুলিশ।…
শাহিনুর ইসলাম, সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ( ২০ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় তালা ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে এই সভার আয়োজন করা হয়। সমতা ফোরামের সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য কুমার সাহা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী (কোঅর্ডিনেটর) দে অঞ্জন কুমার। সভায় সমতা ফোরামের অন্তর্ভুক্ত সাতক্ষীরা জেলার ১৪টি সিএসও (নাগরিক সমাজ সংগঠন)-এর প্রায় ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। ত্রৈমাসিক এই সমন্বয় সভায় বক্তারা ফোরামের বিগত তিন মাসের বিভিন্ন সামাজিক…
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় কইকা স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭ এ অংশগ্রহণের জন্য সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় বিদেশ প্রশিক্ষণ শাখার উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সকল জেলা প্রশাসক ও সব মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া সরকারের অর্থায়নে কইকা স্কলারশিপ প্রোগ্রাম ২০২৭-এর আওতায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাসমূহ এবং মাঠপ্রশাসনে কর্মরত কর্মকর্তাদের উচ্চশিক্ষার লক্ষ্যে ১৫টি পূর্ণবৃত্তির সুযোগ পাওয়া গিয়েছে (১১টি মাস্টার্স এবং ৪টি পিএইচডি)। প্রোগ্রামসমূহে অংশগ্রহণকারী কর্মকর্তাদের যাবতীয়…
শ্রীমঙ্গল সংলগ্ন এলাকার নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, পণ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে তিন দিনব্যাপী বর্ণিল ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে। আজ শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। পর্যটন খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং এথনিক ট্যুরিজমের বিকাশের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। তিনি বলেন, নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ বিষয়ে কাজ করবে। বিদেশি পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির লক্ষ্যে সিলেট বিমানবন্দর…
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৬০-এর দশকের বিশিষ্ট ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, খ্যাতিমান সাংবাদিক ও একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারেক রহমান বলেন, মুজাহিদী আজীবন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যু আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয়। একুশে পদকপ্রাপ্ত এই কবি আজ দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। সূত্র:…
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক কার্ডসহ দেশের ইমাম, মোয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দকে সম্মানী ভাতা দিচ্ছেন। নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জিআর চাল, হতদরিদ্রদের মাঝে ঢেউটিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়তে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে। নান্দাইলেও কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের হক যারা নষ্ট…
দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি মোকাবেলায় যথাযথ পদক্ষেপ ও কর্মপরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। গতকাল শুক্রবার বিকেলে শ্রীপুর ইউনিয়ন কমপ্লেক্সে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এ কথা বলেছেন। তারা আরও বলেছেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে জলবায়ু পরিবর্তন-প্রবণ এলাকার মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। এই প্রেক্ষাপটে, প্রয়োজনভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে জলবায়ু-আক্রান্ত কৃষকদের জলবায়ু-সহনশীল প্রযুক্তির সাথে খাপ খাইয়ে তাদের ভালো রাখার কোনো বিকল্প নেই।’ শুক্রবার বিকেলে জেলার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন কমপ্লেক্সের হলরুমে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি মোকাবেলা বিষয়ক দিনব্যাপী এক কর্মশালায় বক্তব্য রাখার সময় তারা এই মন্তব্য করেন।…
মোঃ পারভেজ পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ১৭টি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের অংশগ্রহণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুক্রবার বিকেলে শোভনদন্ডী আরাফা করিম উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী কামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য মাহবুবুর রহমান, মো. ঈসমাইল, বাবর ফারুকী, আরাফা করিম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুর্শেদুল শফি হিরো, মো. গিয়াস উদ্দিন চৌধুরী,…
রাজবাড়ীতে কুখ্যাত ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সূত্রে জানা গেছে, মাদক কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, রাজবাড়ীর একটি আভিযানিক দল শুক্রবার রাত ৯টায় মো. শাহিন সেখ (৪১) এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ২শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় আরও জানিয়েছে,আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।
রেকর্ড পরিমাণ স্বাস্থ্য বাজেট, সর্বজনীন ডিজিটাল হেলথ কার্ড, ব্যাপক জনবল নিয়োগ এবং নতুন বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার মতো একগুচ্ছ উচ্চাভিলাষী সংস্কার বাস্তবায়নের মাধ্যমে এক নতুন যুগে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাত। দেশব্যাপী সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবার পরিধি বাড়ানো এবং রোগীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় ধরনের পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট এবং সাম্প্রতিক বেশ কিছু উদ্যোগের মধ্য দিয়ে সরকারের একটি সমন্বিত কৌশলের প্রতিফলন ঘটেছে। যার উদ্দেশ্য রোগীদের আর্থিক বোঝা কমিয়ে একটি সহজে প্রাপ্য, রোগ প্রতিরোধ-কেন্দ্রিক এবং প্রযুক্তি-নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা। এই রূপান্তরের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বাস্থ্য খাতে সরকারের বরাদ্দ প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত। বিদায়ী অর্থবছরের সংশোধিত…
সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনিত হওয়ায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব জেলা শাখার পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার মতিহারায় মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এর বাসভবনে জেলা ড্যাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া ও দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী’র নেতৃত্বে নেতৃবৃন্দ সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রীকে ফুলের শুভেচ্ছায় অভিনন্দন জ্ঞাপন করেছেন। ড্যাব এর নেতৃবৃন্দ এবং দিমেক হাসপাতালে চিকিৎসকগণকে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে, নবাগত হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সমাজ কল্যাণ…
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতা ছিল না। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষ অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। তারা ভোটবিহীন নির্বাচন, দিনের ভোট রাতে গ্রহণ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থেকে গায়ের জোরে দেশ পরিচালনা করেছে। ফলে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতা ছিল না। নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার ও…
যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন একযোগে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’ এই প্রকল্পটির পরিচালনায় জেলার ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষায় মোট ২০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকালে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তর যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. মোজাম্মেল হক খান। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফাতেমা বেগম এবং সহ সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ…
ঝিনাইদহ জেলা শহরের পাশে রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে আজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ। মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ জেলা রেল লাইনও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে ঝিনাইদহ জেলা রেল লাইনও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি এনএম শাহজালাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, পরিবেশবিদ খন্দকার গিয়াস উদ্দিন, বাসদ নেতা এ্যাড. আসাদুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ঝিনাইদহ শহর দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ…
মোহাম্মদ পারভেজ, চট্টগ্রামের পটিয়া উপজেলার মহিরা গ্রামে ঐতিহ্যবাহী মহিরা ঐক্য পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে মহিরা-হিখাইন জে.বি. প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় গ্রামের সার্বিক পরিস্থিতি, ঐক্য পরিষদের বর্তমান অবস্থা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। জানা যায়, মহিরা গ্রামের জনসাধারণকে ঐক্যবদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে প্রায় ৪০ বছর আগে মহিরা ঐক্য পরিষদ গঠিত হয়। দীর্ঘদিন ধরে সংগঠনটি গ্রামের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মহিরা ঐক্য পরিষদের সভাপতি রনজিত কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সঞ্জয় সরকার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দোদুল সরকার। অনুষ্ঠানের…
মোঃ পারভেজ , চন্দনাইশ উপজেলার অন্তর্গত উত্তর বরকলের সর্দার পাড়ায় এক ভয়াবহ অ*গ্নি*কা*ণ্ডে ক্ষ*তি*গ্র*স্ত ৭টি পরিবারের পাশে দাঁড়িয়েছে, শাহসূফী আল্লামা ছৈয়দ আবুল মকছুম মুহাম্মদ ফয়েজ উল্লাহ সুলতানপুরী (ম.) ছাহেবের প্রতিষ্ঠিত ‘গাউছিয়া সুলতানপুরী ট্রাস্ট’-এর পক্ষ থেকে এবং ‘আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ’ বরকল শাখার উদ্যোগে ক্ষ*তি*গ্র*স্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ শুক্রবার বরকলের সর্দার পাড়ায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মাঝে ছিলো শাড়ি, বেডসিট লুঙ্গী, শার্ট, ডেকসি, বালিশ সহ নিত্য প্রয়োজনীয় সমগ্রী। সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, আ*গু*নে সর্বস্ব হারানো পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই তাদের এই মানবিক প্রচেষ্টা। শাহসূফী…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার বাহাদুরপুর জেস গার্ডেন পার্কে শিশুদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশের প্রত্যয় নিয়ে প্রতআনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) প্রগতি ট্যালেন্ট ফেস্ট এন্ড মিনি টুর ২০২৬ অনুষ্ঠিত। যশোর সদর উপজেলার প্রগতি আদর্শ মাদ্রাসার উদ্যোগে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং পরিচালনা পর্ষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই চমৎকার ও ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন করা হয়। মাদ্রাসার সহ-সভাপতি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে ও প্রিন্সিপাল কে এম আশরাফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর হোসাইনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ। এই আয়োজনে শিক্ষার্থীদের মেধা অন্বেষণে নানামুখী ও আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর…
মুহাম্মদ রাকিবুল ইসলাম জীবনের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন এক অসহায় কৃষক। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কীটনাশক ট্যাবলেট সেবনের ঘটনায় নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) রাতের কোনো এক সময় তিনি কীটনাশক সেবন করেন বলে ধারণা করা হচ্ছে। পরে অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়। নিহত নজরুল ইসলাম উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের তোষাই জোড়গাড়ি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ছিলেন একজন পরিশ্রমী কৃষক। স্থানীয়দের কাছে তিনি শান্ত ও নিরীহ মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। স্থানীয় ইউপি…
আল মুজাহিদ যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় চলমান রাস্তা নির্মাণ ও সংস্কারকাজের গুণগত মান নিশ্চিত করতে সরেজমিন পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ এবং টেকসই অবকাঠামো নির্মাণের লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। পরিদর্শনকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্মাণাধীন ও সংস্কারাধীন সড়ক ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সায়ফুল ইসলাম মোল্লা এবং এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. টিপু সুলতান। কর্মকর্তারা নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের মান, কাজের অগ্রগতি এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন, যাতে সরকারি অর্থের সঠিক ব্যবহার…
আল মুজাহিদ, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) যশোরের আলহাজ্জ মতিউর রহমান মহিলা ফাজিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি…
আল মুজাহিদ পারিবারিক ও অর্থনৈতিক নানা সীমাবদ্ধতাকে পেছনে ফেলে নিজের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের শীর্ষ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে জায়গা করে নিয়েছে যশোরের ঝিকরগাছার কিশোরী সুরাইয়া আক্তার জুঁই। সম্প্রতি অ্যাথলেটিক্সের (ট্র্যাক অ্যান্ড ফিল্ড) ট্রায়ালে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে সে বিকেএসপিতে ভর্তি হয়েছে। জুঁই ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী কলোনিপাড়ার বাসিন্দা। তার বাবা রাজু আহমেদ একজন ট্রাকচালক এবং মা বেবী খাতুন গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে জুঁই দ্বিতীয়। সীমিত আয়ের পরিবারে বেড়ে ওঠা জুঁই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। বর্তমানে সে ঝিকরগাছার এফজেডইউবি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং শ্রেণিতে তার রোল নম্বর দ্বিতীয়।…
সুমন খান, রাজধানী ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মে-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভায় ৮টি ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগের মর্যাদা অর্জন করেছে মিরপুর বিভাগ। একইসঙ্গে মাদকবিরোধী অভিযান, চাঁদাবাজ ও ছিনতাইকারী গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা তামিল, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মিরপুর মডেল থানা ডিএমপির শ্রেষ্ঠ দ্বিতীয় থানা হিসেবে নির্বাচিত হয়েছে।ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনারের পক্ষ থেকে প্রদত্ত সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোঃ মোস্তাক সরকার এবং মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান। মিরপুরে অপরাধ…
মোহাম্মদ বাবুল হোসেন গোপালগঞ্জের মুকসুদপুরে “প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” সফল করার উদ্দেশ্যে ৩৬০ জন কৃষক এর মাঝে ১৮ শ নারকেল গাছের চারা ও সার বিতরণের করা হয়েছে ৷ আজ বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১ ঘটিকার সময় মুকসুদপুর কৃষি অফিস চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নিবাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোঃ আবিরুল ইসলাম কৃষকদের মাঝে নারিকেল গাছ ও সার বিতরণ করেন ৷ এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মিন্টু, সহ স্থানীয়…
শাহিনুর ইসলাম, বৃহস্পতিবার (১৮ জুন) সকালে তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উইমেন জব ক্রিয়েশন সেন্টারের duty bearers প্রকল্পের কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উইমেন জব ক্রিয়েশ’ন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার আশা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। সংস্থার নির্হাহী কমিটির চেয়ারম্যান হাসিনা পারভীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ তৌহিদ কামাল, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলাম,মহিলা বিষয়ক অধিদপ্তরের দেবকী রানী রায়, সমাজ সেবা অধিদপ্তরের আব্দুস সোবহান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের সাতবর্গ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা (কদর আলীর ছেলে) এবং চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন (মৃত আব্দুর রহিমের ছেলে)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গত ২ মার্চ ২০২৫ সালে…
শাহিনুর ইসলাম সাতক্ষীরার তালায় দৈনিক বাংলা পত্রিকার তালা প্রতিনিধি ও তালা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ফারুক সাগরের বসতবাড়িতে দেশীয় ধারালো অস্ত্র দা দিয়ে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। সাংবাদিক ফারুক সাগর বলেন, তার পিতা মৃত খোরশেদ আলমের দ্বিতীয় পক্ষের ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে সৌমিক তার ভাগের সম্পত্তি বিক্রি করে ফেলেছেন। এখন তাদের সম্পত্তি দখলে নেওয়ার জন্যই এই হামলা চালানো হয়। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানান। ফারুক সাগরের মা আবিদা সুলতানা বলেন, তার ছেলে পেশাগত কাজে তালা উপজেলা পরিষদে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। এই সুযোগে সৌমিক বাড়িতে এসে…
সাধন সাহা জয় , ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত শিশু ইউসুফ নবীনগর পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়ার হেদায়েতুল্লাহর একমাত্র ছেলে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিশু ইউসুফ নবীনগর কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের দানু ব্যাপারীর বাড়িতে নানা হামিদ মিয়ার বাসায় বেড়াতে এসেছিল। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সে। রাস্তায় দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইউসুফসহ মোট চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের…
চট্টগ্রামের বাঁশখালীতে চেকপোস্টে থামানোর সংকেত অমান্য করে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় শহীদ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। একইসঙ্গে মোটরসাইকেল আরোহীদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গতকাল বুধবার দুপুরে বাঁশখালী উপজেলার দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজসংলগ্ন পুলিশ চেকপোস্টে এই দুর্ঘটনা ঘটে। পরে প্রায় ১০ কিলোমিটার দূরে গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় বলে জানায় পুলিশ। দুর্ঘটনায় নিহত শহীদ কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ভোমরিয়াঘোনা এলাকার বাসিন্দা। আহত আরিফ আবদুল্লাহ (২৫) কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী এলাকার বাসিন্দা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা…
জেলার কেন্দুয়া উপজেলায় আজ সকালে পৃথক বজ্রপাতের ঘটনায় ২জনের মৃত্যু হয়েছে। সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মোড়াইল বিল ও সান্দিকোনা গ্রামের খালপাড়ে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫) এবং ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে আশরাফুল ইসলাম (২৫)। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বাসস’কে জানান, সকালে শামসুল হুদা মাছ ধরতে মোড়াইল বিলে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে, আশরাফুল ইসলাম সান্দিকোনা গ্রামের খালের পাশে বজ্রপাতে মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে…
জেলার রাজারহাট উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ও রমনা কমিউটার ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। আকস্মিক এ ঘটনায় শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে উপজেলার রাজারহাট-তিস্তা আঞ্চলিক সড়কের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি ট্রাকটি রাজারহাট-তিস্তা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক থেকে ছিটকে পাশের রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে রেলপথ সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে কুড়িগ্রাম-তিস্তা রুটে ট্রেন চলাচল…
উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে স্পেন। আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু এ আগ্রহের কথা জানান। বৈঠকে বাংলাদেশ ও স্পেনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও বহুমুখীকরণের উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষ…
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের গণিতভিত্তিক দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি করে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী প্রজন্ম গড়ে তুলতে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর সাতারকুলে (বাড্ডা) গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও জ্ঞানভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করতে হবে।’ এ লক্ষ্যেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে…
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে আজ জেলার বড়াইগ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষকদের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এই কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ। কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক কল্যাণ প্রসাদ পাল এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ।…
জাতীয় গণমাধ্যম কমিশন সরকার চাপিয়ে দিতে চায় না, বরং অংশীজনদের সবার মতামত নিয়েই এই কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের সদিচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালায় স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই সরকার ‘জাতীয় গণমাধ্যম কমিশন’ গঠন করতে চাচ্ছে। তবে এই কমিশন গঠনের ক্ষেত্রে সরকার কোনো সিদ্ধান্ত একতরফাভাবে চাপিয়ে দেবে না। সবার পরামর্শ ও মতামতের…
মো. পারভেজ, আহলে বাইত রাসুল (সা.)-এর আত্মত্যাগ ও কারবালার চিরন্তন শিক্ষা স্মরণে চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফে শুরু হয়েছে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল। বুধবার (১৭ জুন) বাদ এশা মাহফিলের ২১তম আয়োজনের উদ্বোধন করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৬ জুন পর্যন্ত চলমান এ মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতিমান আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদরা কারবালার ইতিহাস, শিক্ষা ও মানবতার জন্য এর তাৎপর্য নিয়ে আলোচনা করবেন। প্রথম দিনের আলোচনায় কারবালার মর্মান্তিক ঘটনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে আশেকে আমিরভান্ডারী অসংখ্য ভক্ত-মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিলে স্বাগত বক্তব্যে কারবালা মাহফিল কমিটির সভাপতি শাহছুফি সৈয়দ মুহাম্মদ…
সাকিব হাসান নাইম , দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কীটনাশক ট্যাবলেট সেবনের ঘটনায় নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত নজরুল ইসলাম উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তোষাই জোড়গাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, প্রায় দুই থেকে আড়াই বছর আগে নজরুল ইসলামের শরীরের বাম পাশ অবশ হয়ে যায়। এরপর থেকে তিনি চলাফেরায় মারাত্মক সমস্যায় ভুগছিলেন এবং অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতার কারণে তিনি কীটনাশক ট্যাবলেট সেবন করে থাকতে পারেন…
মোঃ মোনাহার মিয়া , ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা , উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, নার্সারি মালিক…
সুমন খান: জনসেবাকে আরও মানবিক ও জনবান্ধব করার প্রত্যয়ে “আমার পুলিশ, আমার দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ পাক্ষিক স্বাস্থ্যসেবা কার্যক্রম (হেলথ ক্যাম্প)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উদ্যোগে আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে ট্রাফিক পুলিশের সদস্যদের পাশাপাশি সাধারণ জনগণও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ট্রাফিক মিরপুর জোনের তত্ত্বাবধানে। এতে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আসাদ এবং টিআই আল আমিনসহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা। স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে ডেলটা হাসপাতাল লিমিটেড এবং মাইটোসিস ল্যাব লিমিটেড, যারা আধুনিক ও উদ্ভাবনী স্বাস্থ্যসেবা প্রদানে দীর্ঘদিন ধরে কাজ…
শেখ মোহাম্মদ পারভেজ, পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বেলা ১১টার দিকে পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালনা করে। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পাথরঘাটা গ্রামের মো. শান্ত হাসান শুভ (২৫), বোয়ালমারী গ্রামের মো. জোবায়ের আহমেদ (২৪) এবং ভদ্রপাড়া গ্রামের মো. মোশাররফ হোসেন (৩৬)। আদালতের রায়ে শান্ত হাসান শুভ ও জোবায়ের আহমেদকে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মো. মোশাররফ হোসেনকে…
মোঃ হাসান আলী, নওগা জেলার কয়েকটি উপজলোয়(মহাদেবপুর,ধামইরহাট,পত্নীতলা, সাপাহার, বদলগাছি) খোজ নিয়ে জানা গেছে, প্রত্যন্ত এলাকায় সন্ধার পর বিদ্যুৎ থাকেনা। একবার বিদ্যুৎ গেলে ২/৩ঘন্টা আসেনা এবং দিনে রাতে কমপক্ষে ৪-৫বার নিয়মিত লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষ। ভুক্তভোগীরা জানান, প্রতিদিন সন্ধ্যার পর ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গরমের কারণে রাতের ঘুম নষ্ট হচ্ছে, পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এবং বিভিন্ন ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। এলাকাবাসীর দাবি, কয়েকদিন ধরে…
মাসুম বিল্লাহ, খুলনা মহানগরীর গোবরচাকা নবিনগর এলাকার বাসিন্দা এবং সকলের প্রিয় মুখ জনাব মোহাম্মদ সেলিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি গত বুধবার রাতে নগরীর আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পল্লীমঙ্গল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান মুরাদ ভাইজান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের শোকসন্তপ্ত এলাকাবাসী অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমকে বসুপাড়া…
মোঃ শফিকুল আলম শাকিল গাইবান্ধা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ ঝরনা বেগমের বিরুদ্ধে সরকারি ইনজেকশন সিরিঞ্জ বহিরাগত ব্যক্তির মাধ্যমে বিক্রির অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে গাইবান্ধা শহরের হাসপাতাল রোড এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে এক মহিলাকে আটক করে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্দেহজনকভাবে একটি বস্তা বহন করার সময় ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছে থাকা একটি ময়লার বস্তা থেকে তিন কার্টন ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের প্রশ্নের মুখে ওই মহিলা দাবি করেন, গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ ঝরনা বেগম তাকে এসব ইনজেকশন সিরিঞ্জ দিয়েছেন।ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।…
জুলফিকার আলী জুয়েলঃ খুলনা জেলার কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের ঐতিহ্যবাহী ১৩ নং ঘুগরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে চরম অবহেলা ও ঝুঁকিপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে। ১৯৪০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন ৯ জন শিক্ষক ও ১ জন দপ্তরি। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দুটি একতলা ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, ছাদের প্লাস্টার খসে পড়ছে এবং অনেক জায়গায় ছাদ ফেটে গেছে। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ করতে হচ্ছে শিক্ষার্থীদের। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
