
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কৃতি সন্তান, মরহুম ইঞ্জিনিয়ার মজিবুর রহমানের একমাত্র ছেলে এমরান হোসেন শেমল বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। তিনি হার্নিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
আগামীকাল ২৫ জুন, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তাঁর হার্নিয়া অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
অপারেশনটি যেন সফলভাবে সম্পন্ন হয় এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেজন্য এমরান হোসেন শেমলের পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া তথা নবীনগর এলাকাবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।
দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর সুস্থতার জন্য বিশেষ মোনাজাত ও দোয়া কামনা করা হয়েছে।
আমরাও এমরান হোসেন শেমলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

