
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল
মৌলভীবাজারের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পুলিশ। সোমবার ২০জুলাই ২০২৬ কুলাউড়ার গণকিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে চিকিৎসক দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রম জেলার অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

