
লোকমান হোসেন,
যশোর শার্শা উপজেলার বেনাপোলে হাকর নামক খালটি, দখল করে ছোট ছোট পুসকুনি তৈরি করে মাছ চাষে মেতে উঠেছে এখানকার প্রভাবশালী ব্যক্তিরা। যে খাল এখানকার গরিব এবং মধ্যবিত্ত মানুষের বাচার একমাত্র সম্বল। সেইখানে মাঝে মধ্যে ভেরিবাধ তৈরি করে মাছ চাষ করছে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা।
মাঝে মাঝে বাঁধ তৈরি করার কারণে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকাই নিচু এলাকাগুলো প্রতিনিয়ত বন্যার মত প্লাবিত হয়। অনেক গরিব মানুষের ঘরবাড়িতে পানি উঠে। কিন্তু তারা কিছু বলতে পারে না।
৪/৫কি:মি:খালটি পুনরায় খননের দাবি জানান এলাকার সাধারণ জনগন।

