
দীপক শর্মা
সম্প্রতি ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় পুকুর, ডোবা, নদী ও জলাশয়ে ডুবে শিশুসহ একাধিক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এবিষয়ে সবারই সচেতন হওয়া দরকার।
শিশুদের কখনোই একা পুকুর বা জলাশয়ের পাশে খেলতে দেবেন না। বাড়ির আশপাশের পুকুর ও ডোবা নিরাপদ রাখতে বেড়া বা প্রতিবন্ধক ব্যবস্থা করুন। শিশুদের সবসময় বড়দের নজরদারিতে রাখুন। সাঁতার না জানলে গভীর পানিতে নামবেন না। বর্ষাকালে নদী, খাল ও প্লাবিত এলাকায় অতিরিক্ত সতর্ক থাকুন। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করুন।
একটি পরিবারের হাসি যেন আর কোনো অসাবধানতায় কান্নায় পরিণত না হয়। আসুন, আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। কারণ একটি প্রাণের মূল্য কোনো কিছুর বিনিময়ে পূরণ করা যায় না।

