
দীপক শর্মা
ঠাকুরগাঁও সদর থানাধীন সালন্দর রামবাবুর গোডাউন এলাকায় অভিযান চালিয়ে মা’দ’কসহ ৩ জনকে আ’ট’ক করে কা’রা’দণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও এর তথ্য অনুযায়ী, সোমবার “মোবাইল কোর্ট অভিযান-০৪” এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩টি মামলা দায়ের করা হয়।
উদ্ধারকৃত আলামত:
১. টাপেন্টাডল ট্যাবলেট – ২ পিস
২. গাঁ’জা – ১০ গ্রাম
গ্রেফতারকৃতরা হলেন:
১. মো: আজাহার উদ্দীন (২৫)
২. মো: বিপ্লব (৩০)
৩. মো: আরিফ ইসলাম (২৪)
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাঈম আশরাফ ২ জন আসামীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনকে ৪ মাসের বিনাশ্রম কা’রা’দণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা অর্থদণ্ড ও প্রদান করা হয়।
অভিযানে প্রসিকিউশন দায়িত্বে ছিলেন মা’দ’ক’ দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।

