
জেলা প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে নামধারী কথিত সাংবাদিক মিজানের দায়েরকরা কাল্পনিক মামলায় জামিন পেয়েছেন ৬ সিনিয়র সাংবাদিক। তারা হলেন আতাউর রহমান ( ভোরের দর্পণ) শ আ ম হায়দার (জনকন্ঠ) মোস্তাফিজুর রহমান বকুল (ভোরের কাগজ), মোঃ মাহমুদুর রহমান (সমকাল), মামুনুর রশিদ (আগামীর সময়) ও আব্দুল্লাহ আল মামুন মাই টিভি। মামলাটি পরিচালনা করেন পার্বতীপুরের গর্ব বালাদেশ সুপ্রিম কোর্ট ও দিনাজপুর জজ কোর্টের এ্যাডঃ শাহাদত হোসেন সিনিয়র চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট জয় কিশোর নাগ দুপুরে শুনানি শেষে সাংবাদিকদের জামিন প্রদান করেন এক পর্যায়ে তিনি বাদী মিজানকে খুঁজছিলেন এর আগে পিবিআই মামলাটি তদন্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। প্রতিবেদন হাতে পেয়ে সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে পিবিআই এর তদন্ত কর্মকর্তার অপসরন দাবী করে। একই সাথে বদরগঞ্জ থেকে আগত পার্বতীপুরে বসবাসকারী মিজানকে প্রেসক্লাবে অবাঞ্চিত ঘোষনা করা হয়।

