
ডেভিড সাহা
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় যখন বান্দরবানের অনেক পরিবার পানিবন্দি ও খাদ্যসংকটে দিন কাটাচ্ছে, ঠিক সেই সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মানবিক নেতা বান্দরবান সদর উপজেলা নিউগুলশান/কেচিংঘাট এর সকলের প্রাণ প্রিয় মানবিক নেতা মহিউদ্দিন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ক্যাচিংঘাট,সিদ্দিক নগর, জালালাবাদসহ বিভিন্ন পাড়া বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলু, মোমবাতি শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। বন্যার কারণে কর্মহীন হয়ে পড়া এবং খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর এই উপহার হাতে পেয়ে তারা দুর্যোগ মুহূর্তে এসব সহায়তা জন্য মহান সৃষ্টি কর্তার নিকটে শুকরিয়া আদায় করুন
মানবিক জনমানুষে নেতা মহিউদ্দিন বলেন, “দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী যতদিন প্রয়োজন, ততদিন এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
ত্রাণ পেয়ে উপকারভোগীরা জানান, বন্যার কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এমন কঠিন সময়ে এই খাদ্য সহায়তা তাদের পরিবারে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে।
স্থানীয়রা মহিউদ্দিনের এই উদ্যোগকে মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনকে বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

