
দীপক শর্মা
“হয় মাদক ছাড়ো, নয়তো এলাকা ছাড়ো”-এ ধরনের ছবি ফেসবুকে প্রদর্শন করলেই কোনো সমাজ মাদকমুক্ত হয়ে যায় না। সচেতনতা সৃষ্টি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু ছবি প্রকাশ বা স্লোগান দিয়ে মাদকের ভয়াবহ বিস্তার রোধ করা সম্ভব নয়।
মাদকমুক্ত সমাজ গড়তে হলে মাদক কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, মাদকের উৎস ও সরবরাহের পথ বন্ধ করতে হবে এবং প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ নিশ্চিত করতে হবে।
মাদকের বিরুদ্ধে প্রকৃত সফলতা আসে সামাজিক প্রতিরোধ, আইনের নিরপেক্ষ প্রয়োেগ এবং সম্মিলিত দায়িত্ববোধ থেকে-ফেসবুকের প্রদর্শন থেকে নয়।

