
শেখ মোহাম্মদ পারভেজ-(পাবনা)
পাবনা চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে ১৪ জুন রবিবার রাতে চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাটমোহর থানা পুলিশ তিন মাদক সেবিকে আটক করে। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হয়। আদালত তাদের প্রত্যেকজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে।
পুলিশের সূত্রে জানা যায় , ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ অলিউর রহমান জানান চাটমোহর থানা পুলিশের মাদক বিরোধী একটি দল উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাদকপল্লী কুবিরদিয়ার এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার আবুল বাশারের ছেলে বাঁধন হোসেন (২৩), বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে পৈলানপুর এলাকার রফিকুল ইসলাম এর ছেলে সাগর হোসেন (২২) ও রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে মাঝগ্রাম এলাকার জমির উদ্দিন এর ছেলে সাজু (৩০) কে মাদক সেবনের দায়ে আটক করা হয়।
চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর, তিন মাদক সেবীকে আদালতে হাজির করা হলে। আদালত তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা করে নগদ অর্থদণ্ডে দণ্ডিত করেন । তাদেরকে পাবনা জেল হাজতে প্রেরণের নির্দেশ

