
মো: হাসান আলী :
১৩ জুন শনিবার বজ্রপাতে নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর দক্ষিণ পাড়া গ্রামের সফি উদ্দীনের ছেলে জুয়েল ইসলাম (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়। এলাকা বাসীর সুত্রে জানা জানা যায়, বজ্রপাতের সময় ঐ কৃষক মাঠে কৃষি কাজে নিয়োজিত ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে ঘোষনগর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন জুয়েল হোসেন।
নিহত জুয়েল ইসলামের পিতার সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন ৪৭-নওগাঁ-২ আসনের মাননীয় এমপি ইঞ্জিনিয়ার জনাব এনামুল হক।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
ঘটনার বিস্তারিত:
- নিহত ব্যক্তি: জুয়েল হোসেন (৩০), পিতা- মৃত শফি মন্ডল, সাং- ঘোষনগর (দক্ষিণ পাড়া)।
- সময় ও স্থান: ১৩ জুন ২০২৬, বিকেলে পত্নীতলার ঘোষনগর ইউনিয়নে।
- প্রেক্ষাপট: কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

