Author: G S Joy
রিয়া মনি : সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক জনাব একেএম আরিফ উদ্দিনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ ২৩ জুন (২০২৬) বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান মোঃ মহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি অনতিবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। দাপ্তরিক আদেশে উল্লেখ করা হয়, জনাব একেএম আরিফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাঁর এই রূপ আচরণ ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০’…
নিজস্ব প্রতিনিধি : মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের ৩০৯ কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন ঢাকার একটি আদালত। আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল করেনি। এ জন্য ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলমগীর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন। ২০২৫ সালের ১২ অক্টোবর…
নিজস্ব প্রতিনিধি : ‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’- এই প্রতিপাদ কে সামনে রেখে আজ থেকে জেলায় তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কানাইখালী মিনি স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলের মাধ্যমে বৈচিত্র্যময় হয় মানুষের খাদ্যাভ্যাস। পাশাপাশি ফল বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের অসাধারণ উৎস। নিয়মিত ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাই নিয়ম করে সকল ঋতুতে দেশীয় মৌসুমী ফল খেতে হবে। ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায় বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপন করতে হবে। ফলের বাজার সম্প্রসারণ…
নিজস্ব প্রতিনিধি : দেশের অর্থনীতিতে নগদ অর্থের ব্যবহার কমানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সুবিধা প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন মন্ত্রণালয়ের সহায়তা চাইলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আহ্বায়ক করে গঠিত বাংলা কিউআরের ব্যবহার সম্প্রসারণে গঠিত স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠকে তিনি এ সহায়তা চান। গতকাল বিকেল সাড়ে ৩টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ স্টিয়ারিং কমিটির সদস্য, বাণিজ্যিক ব্যাংকসমূহের প্রতিনিধি এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলা কিউআরের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের ফি, চার্জ এবং অন্যান্য…
নিজস্ব প্রতিনিধি : দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে যেগুলোতে এখনো ডাম্পিং স্টেশন নেই, সেগুলোর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ডাম্প ইয়ার্ড নির্মাণের জন্য প্রয়োজনীয় খাসজমি বরাদ্দ দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। উপসচিব ড. আশফিকুন নাহার স্বাক্ষরিত চিঠিটি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, গত ৭ জুন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণমুক্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায়…
International Desk : Prime Minister Tarique Rahman has expressed profound gratitude to Malaysian Prime Minister Anwar Ibrahim and his wife, Dr. Wan Azizah binti Wan Ismail, for their warm welcome and generous hospitality during his first state visit to Malaysia. In a statement, Prime Minister Tarique Rahman, accompanied by his wife, Dr. Zubaida Rahman, said they were deeply touched by the friendship, goodwill, and sincere gestures extended by the Government and people of Malaysia. Prime Minister Tarique Rahman stated that his discussions with Prime Minister Anwar Ibrahim reaffirmed the enduring and historic bonds between Bangladesh and Malaysia. He emphasized that…
নিজস্ব প্রতিনিধি; প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই মন্তব্য করে আজ ২৩ শে জুন মঙ্গলবার গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাগরিক কেন্দ্রের সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, রাজনীতি কোন ভোগের বিষয় নয় বরং মানবতার কল্যাণে নিবেদিত। রাজনীতির এক শ্রেণীর উচ্চ ভিলাষীরা আমাদের দেশের রাজনীতির লক্ষ্যচ্যুতি করেছে। কল্যানকামী ও উৎপাদন মুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা ছাড়া মানবতার কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়। রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, প্রতিহিংসার রাজনীতি শুধু দেশের রাজনৈতিক সংস্কৃতিকে নয় বরং গোটা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজ দেশের যে অবস্থা তার প্রধান কারণ ই হচ্ছে এই প্রতিহিংসার রাজনীতি। ক্ষমতার জন্য একে অপরকে…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমএমসি পোর্টসের চেয়ারম্যান সৈয়দ মোখতার আল-বুখারি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, আজ সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিশেষ করে বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পকারখানা প্রতিষ্ঠার বিষয়ে এমএমসির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান এয়ারএশিয়া গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বো লিংগাম। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, আজ সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উৎপাদনকারী সংস্থা পেট্রোনাস গ্রুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডাতুক সাজালি হামজা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, আজ সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৩৫ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে এলএনজি সরবরাহ নিশ্চিতকরণ এবং পেট্রোনাসের সম্ভাব্য বিনিয়োগ নিয়েও আলোচনা হয়। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিক রিজাল কামিল নিক ইব্রাহিম তামিল। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়. আজ সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় বেলা ২টা ৫০ মিনিটে কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন বিশেষ করে বাংলাদেশে দ্রুত ফাইভ জি নেটওয়ার্ক চালু করা নিয়ে আলোচনা হয়। আজিয়াটা গ্রুপ বিনিয়োগবান্ধব বাজেটের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ১ হাজার ৯৬৯টি নিবন্ধিত গণমাধ্যম রয়েছে। তিনি সংসদে ঢাকা-১৯ আসনের সরকারি দলের সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশে বর্তমান গণমাধ্যমের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরে জানান, দেশে বর্তমানে মোট ৫৯টি টিভি চ্যানেল রয়েছে, যার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টি এবং অনাপত্তিপ্রাপ্ত বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। তবে, বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন ৪টিসহ মোট ৩৯টি চ্যানেল তাদের সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দৈনিক পত্রিকার বিষয়ে তিনি জানান, সারা দেশ থেকে বর্তমানে ১ হাজার ৪৩৬টি দৈনিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে…
নিজস্ব প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, বিগত সরকারের শাসনামলে গ্রামীণ অবকাঠামো সংস্কার খাতে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি তদন্ত হচ্ছে। তিনি আজ সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। দুর্যোগ ব্যবস্থাপনা জানান, ‘বিগত সরকারের শাসনামলে গ্রামীণ অবকাঠামো সংস্কারের কর্মসূচির নামে টিআর, কাবিটা ও কাবিখা বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।’ সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আজ মঙ্গলবার বিকেল ৩টা ৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, তবে, দল হিসেবে নিষিদ্ধ হবে কি না তা সম্পূর্ণ আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)’র এখতিয়ার। আজ সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য উপদেষ্টা আরও বলেন, বিচার না হওয়া পর্যন্ত দলটি কোনো কর্মসূচি নিয়ে মাঠে নামলে, সেটি আইন ভঙ্গকারী কাজ হবে।…
সাকিব হাসান নাইম (দিনাজপুর) দিনাজপুরের বিরামপুরে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২২ জুন ২০২৬ তারিখ রাত ৭টা ১০ মিনিটে বিরামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ স্বপন হোসেন (৩৩), পিতা- রিয়াজুল ইসলাম (শিয়ালু), সাং- চকপাড়া, বিরামপুর, দিনাজপুরকে তার নিজ বাড়ি থেকে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। অপরদিকে একই দিন বিকাল ৫টায় শিমুলতলী এলাকার তপন মহন্তের লিচু বাগানে অভিযান চালিয়ে শ্রী গৌতম কুমার মহন্ত (৪২), পিতা- মৃত গগন চন্দ্র মহন্ত এবং এনামুল হক (৩৫), পিতা- মৃত রমজান…
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গোপালপুর গ্রাম থেকে দুই অপ্রাপ্তবয়স্ক স্কুলছাত্রী গত সাত দিন ধরে নিখোঁজ রয়েছে। তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলো গোপালপুর কো-অপারেটিভ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার (১৩) এবং স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী আশা মনি (১১)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে তারা বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। সেই সঙ্গে দুই…
মোঃ আবুল কালাম-ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি : “যেখানে ঘটনা সেখানে আমরা” বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রেরণে অঙ্গীকারাবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাব ১৪ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল মঙ্গলবার (২৩/৬) দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেবজুল বাহারের সভাপতিত্বে ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় সাহার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, সমাজসেবক ও দানবীর ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ। প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন আহাদ বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ, তারাই পারেন সমাজের অবক্ষয়, জনদুর্ভোগ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখতে। মানুষের জনদুর্ভোগ ও সামাজিক অবক্ষয় তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং সাংবাদিকদের পাশে…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের লেবুবাগান থেকে বাঁধ পর্যন্ত রাস্তা মেরামতের কাজে নিম্নমানে দ্রব্যসামগ্রি ইটের খোঁয়া দিয়ে করার অভিযোগ উঠেছে। রাস্তার কাজে অনিয়ম ও নয়ছয় হওয়ায় এলাকাবাসী বিক্ষোভ করে রাস্তা মেরামতের উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ করে রেখেছে। এলাকাবাসীরা জানায়, দীর্ঘদিন পর আমরা যাতায়াতের অযোগ্য রাস্তাটিতে মেরামতের জন্য উন্নয়ন প্রকল্প দিয়েছে সরকার। এই রাস্তায় হাজার হাজার মানুষের যাতায়াত হয় নিয়মিত। এই রাস্তায় নিম্নমানের ইট ও খোঁয়া দিয়ে কাজ করলে অল্পকয়েকদিনের মধ্যে ভেঙ্গে যাবে যা একসময় চলাচলের অযোগ্য হয়ে পড়বে তাই আমরা এলাকাবাসী একত্রিত হয়ে কাজ বন্ধ করে দিয়েছি। এছাড়াও অভিযোগ রয়েছে দোগাছী ইউনিয়নের ৮ নং…
জুলফিকার আলী জুয়েল : গাজীপুরের কাশিমপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, মারধর, অবরুদ্ধ করে রাখা এবং মোবাইল ফোন থেকে তথ্য-প্রমাণ মুছে ফেলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছেন। তবে মামলার অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছেন বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিকদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. আনোয়ারুল (৩০)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি কাশিমপুর থানার বারেন্দা মোল্লা মার্কেট এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২২ জুন বিকেলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে একটি বহুতল ভবনে অনৈতিক কার্যকলাপের বিষয়ে তথ্য সংগ্রহ করতে…
নিজস্ব প্রতিনিধি : পবিত্র হজ পালন শেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর নতুন রূপ যেন কোটি মানুষের হৃদয়ে এক ভিন্ন অনুভূতির জন্ম দিয়েছে। এটি শুধু বাহ্যিক পরিবর্তন নয়; অনেকের কাছে এটি বিশ্বাস, আত্মশুদ্ধি, নৈতিকতা ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক সুন্দর প্রতিফলন। সম্প্রতি সেনাপ্রধানের একটি বক্তব্য বিশেষভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি বলেছেন, “সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম।” তাঁর এই বক্তব্য শুধু একজন সেনাপ্রধানের দায়িত্ববোধের পরিচয়ই বহন করে না, বরং একজন বিশ্বাসী মানুষের অন্তর্দৃষ্টিকেও তুলে ধরে। কারণ ধর্মীয় মূল্যবোধ একজন সৈনিককে সততা, শৃঙ্খলা, আত্মসংযম ও নৈতিক শক্তিতে বলীয়ান করে, যা দেশরক্ষার মহান দায়িত্ব পালনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু…
জন জাগরণ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক কাজী মাহবুবুল আলম (নিলু) ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে দৈনিক জনজাগরণ পত্রিকা। এক শুভেচ্ছা বার্তায় দৈনিক জন জাগরণ পত্রিকার পক্ষ থেকে বলা হয়, কমিউনিটি পুলিশিং একটি নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজী মাহবুবুল আলম (নিলু) ভাইয়ের দক্ষ নেতৃত্ব, সামাজিক সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে আশা প্রকাশ করা হয়। শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, তাঁর নেতৃত্বে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধ, সামাজিক…
নিজস্ব প্রতিবেদক : দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেছেন, “বস্তুনিষ্ঠ সংবাদ, আপসহীন লেখনি এবং নিরপেক্ষ সাংবাদিকতাই একজন প্রকৃত সাংবাদিকের মূল মন্ত্র হওয়া উচিত। সাংবাদিকতার মূল লক্ষ্য হবে সত্য উদঘাটন, জনস্বার্থ রক্ষা এবং সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা।” তিনি বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ পরিবেশনের ক্ষেত্র যেমন প্রসারিত হয়েছে, তেমনি বেড়েছে চ্যালেঞ্জও। সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে মুহূর্তেই তথ্য ছড়িয়ে পড়ছে। তবে সব তথ্যই যে সত্য ও নির্ভরযোগ্য, তা নয়। অনেক সময় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য জনমনে অস্থিরতা সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করে। মোঃ শিহাব উদ্দিন বলেন, একজন সাংবাদিকের…
লোকমান হোসেন-শার্শা উপজেলা প্রতিনিধি : বেনাপোল কাস্টম গোডাউন থেকে ত্রান সামগ্রী প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের উদ্দেশ্য রওনা দেয়। ২২শে জুন রবিবার কাস্টম গোডাউন থেকে ট্রাক লোড হয়ে আনুমানিক রাত ১২.৩০মি:কাস্টম গেট পার হয়ে বেনাপোল বিজিবি কোয়াটারের সামনে ট্রাকটি সন্দেহে জনক ভাবে বিজিবি তল্লাশি করে। নাম ঠিকানা জিজ্ঞাস করলে ড্রাইভার সহ দুজনই নাম উলটপালট বলে। বিজিবি সদস্যরা পিছনের ডালা খুলতে বলে এসময় রুস্তম নামের ব্যক্তিটি পালিয়ে দৌড় মারে। বিজিবি খোঁজ নিয়ে দেখে কাস্টম গোডাউনের দায়িত্বে আছেন রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিৎ মুখার্জি। প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে জমা হয়। কম্বল, শাড়ি, ওরনা, থ্রি পিছ,। কোটি টাকার কসমেটিক সামগ্রী বিক্রি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এ চক্রের…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি,মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের নেতা সহ ২২ জন গ্রেফতার। তারিখ (২২ জুন) ২০২৬ খ্রিঃ পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৩ জন সহ মোট ২২ (বাইশ) জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে গ্রেফতারকৃত মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের ০২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক,সন্ত্রাস, কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে জেলা পুলিশের এ ধরনের…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে বিকেলে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। তারেক রহমান স্থানীয় সময় আজ বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ান রওনা হন। এ কথা জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন। দালিয়ানে তিনি দুইদিন কর্মব্যস্ত সময় কাটাবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং যাবেন। সেখানে প্রধানমন্ত্রীর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে। দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে…
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১ টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বানের কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশী কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টি বিবেচনার কথা বলেছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশীদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি।’ ছবি : পিএমও তিনি বলেন, ‘আমরা একমত হয়েছি যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।’…
কবির হোসেন রাকিব, (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বুক চিরে প্রতিনিয়ত জনপদ গিলে খাচ্ছে রাক্ষুসে মেঘনা নদী। উপজেলার মোট ৯টি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যে ৫টি ইউনিয়নই প্রায় সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হাজার হাজার নদীভাঙা মানুষের এখন মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। চরম এই মানবিক সংকটের মাঝে আরও এক নির্মম বাস্তবতার মুখোমুখি স্থানীয় বাসিন্দারা— কেউ মারা গেলে তাকে সমাহিত করার মতো ন্যূনতম কোনো গোরস্থানও অবশিষ্ট নেই এখানে। স্থানীয় ভুক্তভোগীরা জানান, মেঘনার ক্রমাগত ভাঙনে একের পর এক বসতভিটা, ফসলি জমি, মসজিদ এবং ঐতিহ্যবাহী পারিবারিক কবরস্থানগুলো নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে সাধারণ মানুষের নিজস্ব কোনো ভূমি না থাকায়, কেউ মারা গেলে…
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে মো. রেজাউল (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কলাইতলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে রাকিবুর করিম পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেজাউলের সঙ্গে তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমের দীর্ঘদিন ধরে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে রাকিবুর করিম মায়ের পক্ষ নিয়ে বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাকিবুর একটি বাঁশের লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে রেজাউল গুরুতর…
কবির হোসেন রাকিব, (লক্ষীপুর) লক্ষ্মীপুরের কমলনগরে এক বৃদ্ধের মালিকীয় জমি রাতের অন্ধকারে জবরদখল, ঘর নির্মাণ এবং বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী মো. আমির হোসেন (৬৫) বাদী হয়ে কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের দক্ষিণ চর কাদিরা গ্রামের (পলোয়ান বাড়ি) বাসিন্দা বৃদ্ধ আমির হোসেন বিগত ৩১/০১/২০২৩ ইং তারিখে ৩৮৮ নং সাফ কবলা দলিল মূলে এবং পরবর্তীতে ১৯৩০ নং নামজারি খতিয়ানের ১৭৩ দাগে ১৪ শতাংশ জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ওই জমি নিয়ে একই এলাকার মৃত আবদুল মুনাফের ছেলে শাহাজান (৫৫),…
নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে মূল্যবোধভিত্তিক কাঠামোর ওপর পুনর্গঠন করা হবে। পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা নতুন কারিকুলামের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং দেশের প্রাথমিক শিক্ষায় মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। আজ রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ২০২৮ সালের কারিকুলাম সংস্কারের যাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। নতুন কারিকুলাম প্রণয়নের ক্ষেত্রে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বাস্তব শেখার সক্ষমতা, পাঠদক্ষতা, গণিত দক্ষতা এবং জীবনঘনিষ্ঠ শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, ক্লাস-টু…
নিজস্ব প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় খোবাইব (২০) নামের এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক সালেকীন হাবিব বাপ্পির আদালতে তার আইনজীবী জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। গত ২৩ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ২০২৫ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা…
নিজস্ব প্রতিনিধি : মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আজ কারাগার থেকে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ও অন্যরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায়…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে তিনি কুয়ালালামপুরে পৌঁছালে এ সংবর্ধনা দেওয়া হয় । আজ স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুরে এসে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি তাঁকে দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময় দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট কুয়ালালামপুরের বুঙ্গা রায়া কমপ্লেক্সে এক্সক্লুসিভ ভিভিআইপি টার্মিনালে অবতরণ করে। ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান…
সুরঞ্জন তালুকদার, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সাত গ্রামের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জোরালো হয়ে উঠেছে। কামাউড়া, করুয়াজান, ইনতনগর, কলমা, মাছুয়াকান্দা, শাহাপুর ও বনগাঁও গ্রামের শিক্ষার্থীদের মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের জন্য প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মধ্যনগর সদরের বিদ্যালয়ে যেতে হয়। এতে চরম ভোগান্তির পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের ইঞ্জিনচালিত নৌকায় করে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। আবার শুষ্ক মৌসুমে মোটরসাইকেল অথবা পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। প্রতিকূল যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারে…
নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতা একটি মহান পেশা এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম ভিত্তি। সমাজের বিভিন্ন অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি, অপরাধ, মানুষের অধিকার ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন সাংবাদিকরা। এ কারণেই সাংবাদিকতাকে সমাজের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে আখ্যায়িত করা হয়। তবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে দেশের সাংবাদিকদের প্রতিনিয়ত নানা ঝুঁকি, প্রতিকূলতা, মামলা-মোকাদ্দমা, হামলা, হুমকি এবং পেশাগত অনিশ্চয়তার মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। এমন মন্তব্য করেছেন দৈনিক জন জাগরণ-এর প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। তিনি বলেন, একজন পেশাদার সাংবাদিকের প্রধান দায়িত্ব হলো সঠিক তথ্য সংগ্রহ, তথ্যের সত্যতা যাচাই-বাছাই এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের…
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এসময় বক্তব্য রাখতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি হিসেবে নান্দাইলের আচারগাঁও উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রীর সামনে খেলা এবং তাঁর হাত থেকে ট্রফি নেওয়া-এগুলো কোনো সাধারণ ঘটনা নয়। আজ শনিবার (২০ জুন) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান শেষে উপস্থিত নান্দাইলবাসী, খেলোয়াড় ও শুভাকাক্সক্ষীদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন। নান্দাইল দলের চমৎকার নৈপুণ্যের কথা উল্লেখ…
নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো সম্প্রসারণ ও উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জেলার বিভিন্ন উপজেলায় নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় সভার মতো বেশকিছু কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। মুন্সীগঞ্জের উন্নয়নের বিষয়ে তিনি বলেন , বিগত ফ্যাসিস্ট সরকার মুন্সীগঞ্জের কোনো উন্নয়ন করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার মুন্সীগঞ্জের উন্নয়নে কাজ করে যাবে। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘোষণা করেছিলেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই উন্নয়ন কর্মযজ্ঞ শুরু করেছেন। তিনি তাঁর পিতা-মাতার দেখানো পথে একটি…
নিজস্ব প্রতিনিধি : বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো পুনরুজ্জীবিত করতে আগ্রহী বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আমরা চাই আপনারা এগিয়ে যান, সমৃদ্ধ হোন। আমরা আপনাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা করব।’ আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য আয়োজিত এক রোডশোতে ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আশ^াস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তাফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বাসসকে জানান, শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বন্ধ ও অকার্যকর কারখানাগুলো পুনরুজ্জীবনে বিনিয়োগ আকৃষ্ট করাই ছিল এ রোডশোর মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী বলেন,…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু খেললে হবে না, লেখাপড়া ও সৃজনশীল কাজেও এগিয়ে যেতে হবে। আজ বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে। এ সময়…
কুষ্টিয়া প্রতিনিধি : দীর্ঘ ২০ বছর ধরে সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকা ও নির্দলীয় মেয়র হিসেবে পরিচিত অশীতিপর আনোয়ার আলীর বাসায় গতকাল রাতে আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালিয়েছে। অসুস্থ ও সর্বজন শ্রদ্ধেয় এই প্রবীণ নেতার বাসায় পুলিশি অভিযানের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ সেখানে জড়ো হন এবং অভিযানের কারণ জানতে চান। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ আনোয়ার আলীর বাসায় তল্লাশি শুরু করে। খবর পেয়ে এলাকার সাধারণ মানুষ দ্রুত সেখানে উপস্থিত হন। উপস্থিত জনতা পুলিশের কাছে অভিযানের কারণ জানতে চাইলে একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের বক্তব্য: নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, আনোয়ার আলী দীর্ঘদিন…
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে বিশিষ্ট রাজনীতিবিদ, দেশবরেণ্য ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম মহোদয়ের নিয়োগে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কৃতি সন্তান এস এম মিল্টন সরকার। এক অভিনন্দন বার্তায় এস এম মিল্টন সরকার বলেন, “দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে ব্যারিস্টার আব্দুস সালাম সততা, প্রজ্ঞা, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা, বিচক্ষণ নেতৃত্ব এবং জনকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান…
নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল পুলিশি অভিযানে পণ্ড হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে আলতাব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ডিগ্রী কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে দৌলতপুর সদর ইউনিয়নের মৃত মজিবুর রহমানের ছেলে আলতাব হোসেনকে আটক করা হয়। আটক ব্যক্তির জবানবন্দি: আটক আলতাব হোসেনের বরাত দিয়ে পুলিশ জানায়, দৌলতপুরে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ অক্ষুণœ রেখে সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, বর্তমান সরকার দেশের সামুদ্রিক সম্পদের সুরক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুনীল অর্থনীতির বিকাশে দৃঢ়প্রতিজ্ঞ। হাইড্রোগ্রাফিক কার্যক্রমের আধুনিকায়ন, উন্নত প্রযুক্তির সংযোজন, তথ্যব্যবস্থার ডিজিটাল রূপান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আগামীকাল ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস ২০২৬’ উপলক্ষ্যে দেয়া আজ এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, একবিংশ শতাব্দীর বৈশ্বিক বাস্তবতায় সমুদ্র কেবল ভৌগোলিক সীমানার অংশ নয়; বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্যিক সংযোগ, জ্বালানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং জাতীয় কৌশলগত সক্ষমতার অন্যতম প্রধান ভিত্তি। এই প্রেক্ষাপটে…
নিজস্ব প্রতিনিধি : মালয়েশিয়র প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল এক সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীনে যাবেন। প্রধানমন্ত্রীর দুই দেশ মালয়েশিয়া ও চীন সফর শুরুর আগে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আলম সিয়াম আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা…
মার্শাল হাসান-বিশেষ প্রতিনিধি ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং জেলা কারাতে একাডেমির সহযোগিতায় আন্তক্লাব কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী ৪২ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। তরুণ প্রজন্মকে সুস্থ ও সুশৃঙ্খল রাখতে কারাতে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এ ধরনের…
মোঃ শফিকুল আলম শাকিল-গাইবান্ধা গাইবান্ধা শহরের কলেজপাড়ায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ফিজিক্স স্টাডি হোম’-এর আয়োজনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ১২টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলরুমে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ‘ফিজিক্স স্টাডি হোম’-এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক জনাব এম.আর রিয়াদ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর এস.এম আসাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জনাব মোঃ মাহমুদুল হাসান, গাইবান্ধা সরকারি মহিলা কলেজের…
মোঃ জিমু-গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধায় কর্মরত সার্জেন্ট জাহাঙ্গীর আলমকে ঘিরে নারী কেলেঙ্কারি, মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যকর্মীর সম্পৃক্ততার অভিযোগও সামনে এসেছে। অভিযোগ রয়েছে, গাইবান্ধায় চাকরিরত অবস্থায় সার্জেন্ট জাহাঙ্গীর আলমের সঙ্গে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর, নাট্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় গড়ে ওঠে। পরবর্তীতে সেই পরিচয়ের সূত্র ধরে পলাশবাড়ীর একটি ভাড়া বাসায় মদ্যপানসহ নানা অনৈতিক কর্মকাণ্ড চলত বলে স্থানীয়দের দাবি। স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, বিষয়টি একপর্যায়ে এলাকাবাসীর নজরে এলে গভীর রাতে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। অভিযোগ আরও আছে, “কন্টেন্ট ক্রিয়েটর” পরিচয়ের আড়ালে কেউ কেউ এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা সামাজিক অবক্ষয়কে…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া (মৌলভীবাজার) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের তরুণ ইশতিয়াক মাহমুদ রুহান বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেছেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৯০তম দীর্ঘমেয়াদি কোর্স সফলভাবে শেষ করে দেশের শৃঙ্খলাবদ্ধ বাহিনীর একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। গত ১৮ জুন চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে রুহান আনুষ্ঠানিকভাবে কমিশনপ্রাপ্ত হন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বিএমএর ৯০তম দীর্ঘমেয়াদি কোর্স থেকে মোট ১৮৪ জন অফিসার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে…
মোহাম্মদ বাবুল হোসেন-মুকসুদপুর (গোপালগঞ্জ) : জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষে শনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে এবং মুকসুদপুর উপজেলায় অবস্থিত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় ওয়ার্কশপ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো: মনজুর রহমান। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং মুকসুদপুর সোনালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার রতন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ,বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মোঃ মিজানুর রহমান,…
আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন ও কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। শুক্রবার (১৯ জুন) তিনি উপজেলার মাগুরা, গঙ্গানন্দপুর, শিমুলিয়া, নাভারন ও নির্বাসখোলা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় কাবিখা, কাবিটা, টিআর ও নগদ অর্থ বরাদ্দের বিভিন্ন প্রকল্পের কাজ তিনি পর্যবেক্ষণ করেন। এ কর্মসূচির আওতায় ২২টি প্রকল্পে প্রায় ৩০ লাখ টাকা এবং ২২ মেট্রিক টন গমের বিপরীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পরিদর্শনকালে তিনি মাগুরা…
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার জামালপুরের বকশীগঞ্জে মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগের আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সোলার প্যানেল স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জানকিপুর বাঁশকান্দা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন। উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশকান্দা মানবকল্যাণ ট্রাস্টের সভাপতি মো. আশরাফুল ইসলাম বিকট, নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শরীফ উদ্দিন শরীফ, সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, বাঁশকান্দা মানবকল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সোহেল রানা, নিলক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ইসমত দোহা হিটলার, মানবকল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম,…
নিজস্ব প্রতিনিধি : মানবতার কল্যাণে আমরা- বাংলাদেশ স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন এর কেন্দ্রীয় কমিটির উদ্যাগে ১৯জুন ২০২৬ইং, রোজ: শুক্রবার বিকালে গাজীপুর চৌরাস্তায় হলিডে রেস্টুরেন্টে মানবিক সহযোদ্ধাদের সাথে সাংগঠনিক আলোচনার আয়োজন করা হয়। উক্ত আলোচনায় সভাপত্বি করেন: মোঃ ইয়াছিন ইসলাম জনি, আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটি, মানবতার কল্যাণে আমরা-বাংলাদেশ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: জনাব রঞ্জিত কুমার বর্মন, সম্মানিত উপদেষ্টা, মানবতার কল্যাণে আমরা-বাংলাদেশ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: মোঃ কায়েস আহমেদ মাহমুদ, সম্মানিত উপদেষ্টা, মানবতার কল্যাণ আমরা-বাংলাদেশ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন: মোঃ নাসিম উদ্দিন শেখ,,সদস্য সচিব, কেন্দ্রীয় কমিটি, মানবতার কল্যাণে আমরা- বাংলাদেশ। আরো উপস্থিত ছিলেন: সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ সোহাগ গাজী,…
তালা উপজেলা প্রতিনিধি সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাগমারা গ্রামে এক শারীরিক প্রতিবন্ধী নারীর বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনায় অসহায় ওই নারী বিচার ও নিরাপত্তার দাবিতে পাটকেলঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী ফিরোজা খাতুন (৪২) বাগমারা গ্রামের মৃত জব্বর গাজীর কন্যা। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা ও নিজের অধিকার রক্ষা করতে পারেন না। তার দাবি, দীর্ঘ কষ্টে ও মানুষের সহযোগিতায় সরকারি দেওয়া ঘরটি মেরামত করে বসবাসের উপযোগী করেছিলেন। কিন্তু সেই শেষ আশ্রয়টুকুও ভাঙচুর করা হয়েছে। থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৭ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে তোজাম গাজীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। আহত শিক্ষককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি দেয়াড়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আনিচুর রহমান (৩২)। তিনি স্থানীয় দত্তপাড়া নূরানী মাদ্রাসার শিক্ষক। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে মাদ্রাসার দুই ছাত্রী মারামারিতে জড়িয়ে পড়লে শিক্ষক আনিচুর রহমান তাদের শাসনের অংশ হিসেবে চড় মারেন। ওই ঘটনাকে কেন্দ্র করে পরে তাঁর বিরুদ্ধে দুই শিশুকে শ্লীলতাহানির অভিযোগ ছড়িয়ে পড়ে। অভিযোগের জেরে শুক্রবার (১৯ জুন) দুপুর ১টার দিকে দত্তপাড়া নূরানী মাদ্রাসার ভেতরে কিছু গ্রামবাসী আনিচুর রহমানকে…
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের বেতমারী গ্রামে দশানী নদীর ভয়াবহ ভাঙনে গুরুত্বপূর্ণ সড়ক, মসজিদ, ফসলি জমি ও জনবসতি হুমকির মুখে পড়েছে। নদী ভাঙন রোধ, ক্ষতিগ্রস্ত সড়ক সংরক্ষণ এবং একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর নদীভাঙন কবলিত এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দশানী নদীর অব্যাহত ভাঙনে প্রতিদিনই সড়কের বিভিন্ন অংশ নদীগর্ভে বিলীন হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে অচিরেই পুরো সড়কটি নদীতে হারিয়ে যাবে। এতে এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সিলেটের মোগলাবাজার থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত অপহরণকারী অন্তর খাঁন (২৫) নামের এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত অন্তর খাঁন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার এড়ালিয়াপাড়ার আজাদ খাঁনের ছেলে। শুক্রবার (১৯ জুন) দুপুরে র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী কিশোরী মোগলাবাজারের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার অন্তর খাঁন ওই ছাত্রীর…
মোঃ পারভেজ পটিয়া (প্রতিনিধি) অপহরণের পর মুক্তিপণ দাবি করে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু মোঃ জায়হানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মোঃ সাজ্জাদ হোসেন। শুক্রবার (১৯ জুন) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল (পূর্ব পাড়া) এলাকায় নিহত শিশু জায়হানের কবর জিয়ারত করেন এবং পরে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোক কাটিয়ে ওঠার জন্য মানসিকভাবে পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার পর মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এ ধরনের নৃশংস ও মানবতাবিরোধী ঘটনার সুষ্ঠু…
মোঃ পারভেজ-পটিয়া প্রতিনিধি পটিয়া পৌরসভার দক্ষিণ ঘাটা ৬নং ওয়ার্ডে গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া হেফজখানা ও পেয়ার মোহাম্মদ শাহ এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমধর্মী ফল উৎসব আয়োজন করেছে সামাজিক সংগঠন মানবতার বন্ধন পটিয়া। ১৯ জুন বিকেলে হেফজখানা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন মৌসুমি ফল পরিবেশন করা হয়। এ সময় শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের প্রতি ভালোবাসা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার বন্ধন পটিয়ার সহ-সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর আলম। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক…
নিজস্ব প্রতিবেদক যশোর বিসিক শিল্পনগরীর নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বিকল্প ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিল্পনগরীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, ফায়ার সার্ভিসের সাব-স্টেশন স্থাপন এবং অভ্যন্তরীণ সড়ক উন্নয়নসহ নানা উদ্যোগের মাধ্যমে বিসিককে ঢেলে সাজানো হবে। পাশাপাশি খুলনা বিভাগের মধ্যে যশোর বিসিকের সুনাম আরও বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (১৯ জুন) যশোরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত উদ্যোক্তা মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বৈশ্বিক বিদ্যুৎ সমস্যার সমাধানে তরুণ উদ্যোক্তারাও গুরুত্বপূর্ণ…
আল মুজাহিদ-যশোর প্রতিনিধি যশোর সদর উপজেলার নওয়াপাড়া ও দেয়াড়া ইউনিয়নে নবনির্মিত তিনটি সেতু আনুষ্ঠানিকভাবে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন এসব সেতু চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। শুক্রবার (১৯ জুন) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেতুগুলোর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়ীয়া শান্তি মোড় মধ্যপাড়া খালের ওপর একটি সেতু এবং তরফদারপাড়া থেকে আড়াপাড়া সড়কের ওপর আরেকটি সেতু নির্মাণ করা হয়েছে। এছাড়া দেয়াড়া…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান ঝিনাইদহ শহরে একটি আধুনিক কসাইখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ঝিনাইদহ জেলার উন্নয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব, তবে মেডিকেল কলেজ নয়।” তার এই বক্তব্যের পর জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর আগে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে তিনি নিজ উপজেলা শৈলকুপায় যান। এরপর থেকেই মেডিকেল কলেজের স্থান নির্বাচন নিয়ে জেলার বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। জেলার সচেতন মহল ও আন্দোলনকারীদের দাবি, ঝিনাইদহ সদর জেলার ছয়টি উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায়…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া (মৌলভীবাজার) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর বাজারে ইয়াবাসহ এক গাড়িচালককে আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নানা আলোচনা। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন গভীর রাতে শ্রীপুর বাজার এলাকায় সন্দেহজনকভাবে চলাচল করছিল একটি ব্যক্তিগত গাড়ি। স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় চালকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। পরে তাকে আটক করে রাখা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক সংগ্রহের উদ্দেশ্যে এলাকায় আসার কথা স্বীকার করেন। এছাড়া তার দেওয়া কয়েকটি বক্তব্যকে ঘিরে স্থানীয়ভাবে…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া (মৌলভীবাজার) জীবিকার সন্ধানে প্রবাসে পাড়ি দেওয়া কুলাউড়ার তরুণ লিফন মিয়ার জীবনাবসান হলো এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। কাতারে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। নিহত লিফন মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের দক্ষিণ সিংহনাদ গ্রামের বাসিন্দা এবং মরহুম আব্দুল আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ জুন সকালে কাতারের একটি সড়কে দুর্ঘটনার শিকার হন লিফন মিয়া। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার জীবন রক্ষার চেষ্টা চালান। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।…
মোঃ হাসান আলী অবশেষে নওগাঁ জেলা পুলিশের মানবিক উদ্যোগ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ৪দিন পর পরিচয় মিলেছে সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া এক বাক প্রতিবন্ধী বৃদ্ধের। পরে তাঁকে পরিবারের প্রশাসনের সহায়তায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৬ জুন ২০২৬তারিখে ধামইরহাট উপজেলার চকিলাম বিওপি সীমান্ত এলাকা থেকে পুশইন সন্দেহে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এক বাক প্রতিবন্ধী বৃদ্ধকে উদ্ধার করেন। নাম- ঠিকানা বলতে না পারায় বিজিবি তাকে ধামইরহাট থানায় হস্তান্তর করেন। বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তিনি বৃদ্ধের পরিচয় শনাক্ত ও মানবিক সহায়তার জন্য ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমানকে বিশেষ নির্দেশনা দেন। এ সময় তিনি পত্নীতলা…
নিজস্ব প্রতিনিধি : ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় প্রায় ১৬ বছর পর সরব হয়েছেন শোবিজ অঙ্গনের সহশিল্পী ও নির্মাতারা। দীর্ঘদিন পর আলোচনায় আসা এই ইস্যুতে অভিযুক্ত রাজিব হাসানের বিরুদ্ধে বিচার না হওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে পুরনো সেই বিতর্কিত ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন প্রভা। সেখানে তিনি ওই সময়ের অভিজ্ঞতা এবং পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় হওয়া ট্রল ও হয়রানির বিষয়ে কথা বলেন। এরপর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং শোবিজ অঙ্গনের অনেকেই তার পাশে দাঁড়ান। এ ঘটনায় শুক্রবার দুপুরে রাজিব ও প্রভার বাগদানের একটি পুরনো ছবি…
নিজস্ব প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি অনলাইন জুয়ার সাইটের প্রচারণামূলক একাধিক পোস্ট প্রকাশিত হয়েছে। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দাবি করে, প্রতিমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) মন্ত্রণায়ের ফেসবকু আইডিতে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। সকলের প্রতি অনুরোধ, এই সময়ে তাঁর আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে…
নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে ‘ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর’ তথ্য প্রকাশ ও প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল বাহার শুক্রবার বিকেলে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্তের অংশ হিসেবে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গত ৪ মে অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় ‘দুর্নীতির বিতর্কে প্রতিমন্ত্রী মীর শাহে আলম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ১১ জুন পত্রিকাটির একটি ফেসবুক পেজে প্রতিমন্ত্রীকে নিয়ে আরও কয়েকটি…
নাজমুল হুদা নাসিম : বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে মানহানিকর সংবাদ পরিবেশন করায় তিনি মামলা করেননি। অথচ সাংবাদিক হয়েও তানভীর আলম রিমন নামে একজন অপর চার সাংবাদিকদের বিরুদ্ধে আদালতে মামলা করায় নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ডেইলি নিউনেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দীর্ঘ ৩২ বছর পর প্রতিমন্ত্রী পেয়েছি। তাকে নিয়ে মিথ্যাচার করলে এলাকা উন্নয়ন বঞ্চিত হবে। তাই উন্নয়ন বঞ্চিত বগুড়ার মানুষ হিসেবে মামলাটি করেছি; এখানে তার অন্য কোনও উদ্দেশ্য নেই। এতে মিথ্যা রিপোর্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।’ বাদীপক্ষে মামলার আইনজীবী…
নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, তার স্ত্রী ও বংশীয় পদবীর নামে ১০ শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে এতে দাবি করা হয়েছে, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া এক চিঠিতে নতুন কোনো প্রতিষ্ঠান তাদের নামে নামকরণে আপত্তি জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। ‘নিজের নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণে আপত্তি, ১ জুন শিক্ষা সচিবকে এলজিআরডি প্রতিমন্ত্রীর ডিও’ এবং ‘স্বার্থসিদ্ধি হাসিলের জন্য অনেকে প্রতিমন্ত্রীর নাম ব্যবহারের এমন অপচেষ্টা লিপ্ত বলে জানা গেছে’ শিরোনামে মিডিয়া সেলের ফেসবুক পোস্টে বলা হয়েছে, বগুড়া-২ (শিবগঞ্জ–মোকামতলা) আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
ইমরান হোসাইন, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে জার্সি উপহার দিয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। সম্প্রতি বাউফল উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের হাতে তার পক্ষ থেকে ফুটবল দলের জার্সি তুলে দেওয়া হয়। বিশ্ব ফুটবলের জনপ্রিয়তা এবং খেলাধুলার প্রতি তরুণ সমাজকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। জার্সি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, খেলাধুলা সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম। একজন জনপ্রতিনিধির এমন উদ্যোগ গণমাধ্যমকর্মীদের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এ সময় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকরা সমাজের…
ইমরান হোসাইন, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে গুরুতর আঘাতের ঘটনাকে ইচ্ছাকৃতভাবে “Simple Injury” উল্লেখ করে বিভ্রান্তিকর ও প্রতারণামূলক মেডিকেল রিপোর্ট প্রদানের অভিযোগে দুই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে নালিশী মামলা দায়ের করা হয়েছে। পটুয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আমলী আদালতে বাংলাদেশ দণ্ডবিধির ১৯৭, ১৯৮, ৪৬৫, ৪৬৮ ও ৪২০ ধারায় মামলাটি দায়ের করেন বাউফল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকার বাসিন্দা ইমরান হোসাইন। মামলায় বিবাদী করা হয়েছে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফাতেমা আক্তার (যুথি) এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ আব্দুর রউফকে। আদালতে দায়ের করা নালিশী অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ১১ জানুয়ারি…
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও পৌরসভা ১২ নং ওয়ার্ড, খালপাড়া। দীর্ঘ দিন ধরে বেহাল সড়ক। এই সড়কে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, রিকশাও নামে না। চরম দুর্ভোগে এলাকাবাসী। পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি। ঠাকুরগাঁও পৌরসভার ১২ নং ওয়ার্ডের যুব সংসদ মাঠ সংলগ্ন খালপাড়া এলাকার সড়কটি সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে। মেইন রোড থেকে রাস্তাটি অনেক নিচু হওয়ায় বৃষ্টির পানিতে বারবার ভেঙে যাচ্ছে। ফলে এলাকায় কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। রাস্তাজুড়ে বড় বড় গর্ত আর কাঁদায় চলাচল একেবারেই অনুপযোগী। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা পানিতে তলিয়ে যায়। এতে স্কুলগামী শিশু থেকে শুরু করে অসুস্থ রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অ্যাম্বুলেন্স বা রিকশা-ভ্যান কিছুই…
নিজস্ব প্রতিনিধি : মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরী মন্তব্য করে ১৯ শে জুন শুক্রবার এক বিবৃতিতে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, অত্যাধুনিক অস্ত্র বা প্রযুক্তি দিয়ে মাদকের শিকড় উপড়ানো সম্ভব নয়, যদি না এর পেছনে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক স্বচ্ছতা থাকে। অতীতে ও অনেক গডফাদার রাজনৈতিক আশ্রয়ে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন, এমনকি তাদের নীতি নির্ধারণী পর্যায়ে ও আসীন হতে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষক মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, গডফাদাররা যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ছাতার নিচে সুরক্ষা পাবেন, ততক্ষণ মাঠপর্যায়ে সাধারণ বিক্রেতা বা মাদকাসক্তদের ধরে পরিস্থিতির কোন স্থায়ী পরিবর্তন আনা যাবে না। এ জন্য প্রয়োজন রাঘববোয়াল দের জিরো…
মোঃ আব্দুল আলীম,বগুড়া : প্রচণ্ড গরমে সুস্থ থাকার জন্য সবাইকেই হতে হবে সচেতন। নিতে হবে বারটি যত্ন। তীব্র গরমে এক গ্লাস লেবু পানি এনে দিতে পারে স্বস্তি এবং সুস্থতা। লেবু পানির উপকারিতা অনেক। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ বা ইলেকট্রোলাইট বেরিয়ে যায়। লেবুতে থাকা পটাশিয়াম এই ঘাটতি পূরণ করে শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। লেবুপানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শরীরকে ভেতর থেকে শীতল রাখে, যা অত্যধিক গরমে হিটস্ট্রোক বা শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া প্রতিরোধে সহায়ক। তীব্র রোদে ত্বকের কোষগুলোর যে ক্ষতি হয়, লেবুর শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও…
মোঃ জিমু-গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার হাশেমবাজার এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ স্থানীয় জেলার সদর উপজেলা খোলাহাটি ইউনিয়নের হাশেমবাজারে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধন ও সমাবেশে স্থানীয় আলেম-ওলামা, মসজিদ কমিটির সদস্য, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি, মোঃ মোস্তাক আহম্মেদ ইউপি সদস্য, সদর উপজেলা যুবদলের আহবায়ক ইউনুস আলী দুখু। সাবেক সভাপতি ইসলামি ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা, আব্দুল রাজ্জাকসহ অন্যরা। বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।…
শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা) পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের ঈশ্বরদী সার্কেল অফিস, ঈশ্বরদী থানা, ঈশ্বরদী পুলিশ ফাঁড়ি,রুপপুর পুলিশ ফাঁড়ি ও পাকশী পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন। শুক্রবার ( ১৯ জুন )২০২৬ খ্রিস্টাব্দ তারিখে পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয় ঈশ্বরদী সার্কেল অফিস, ঈশ্বরদী থানা, ঈশ্বরদী পুলিশ ফাঁড়ি ও পাকশী পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে থানা ও ফাঁড়ির সার্বিক আইন-শৃঙ্খলা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, বিভিন্ন দাপ্তরিক শাখা এবং অফিসিয়াল রেকর্ডপত্র পর্যালোচনা করেন। এছাড়াও থানার কম্পাউন্ড ও অবকাঠামোগত পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন। সম্মানিত পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব,…
মোহাম্মদ বাবুল হোসেন-মুকসুদপুর গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী আওয়ামী লীগের ৪ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে। আজ শুক্রবার (১৯ জুন) বিকালে নিজ নিজ বাসভবনে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম শেখ, মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ বাপ্পী মুন্সি, সদস্য নওশের সরদার এবং উজানি ইউনিয়ন আওয়ামী লীগের এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহানূর শেখ শাহিন আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে পৃথক পৃথক ভাবে সংবাদ সম্মেলন করেছেন। লিখিত বক্তব্যে মোঃ কাইয়ুম শেখ কাশিয়নী উপজেলা আওয়ামী লীগ সকল পদ পদবী থেকে পদত্যাগ করে সভাপতি/সাধারণ…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম আর মজিবের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের ভূমি হস্তান্তর করের ৩৫ লাখ টাকা ভুয়া প্রকল্পের মাধ্যমে আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন পরিষদের ৯ জন ইউপি সদস্য। বৃহস্পতিবার (১৮ জুন) প্রতিকার চেয়ে তারা জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত আবেদন করেছেন। অভিযোগকারী ইউপি সদস্যদের দাবি, শিবপুর ইউনিয়ন পরিষদের অনুকূলে ভূমি হস্তান্তর করের ১ শতাংশ হারে পাওয়া ৩৫ লাখ টাকা পরিষদের কোনো সদস্যকে অবহিত না করেই চেয়ারম্যান এম আর মজিব আত্মসাৎ করেছেন। বাংলাদেশ কৃষি ব্যাংক, নবী নগর শাখার স্টেটমেন্ট অনুযায়ী, ২০২৩ সালের ১২ জানুয়ারি থেকে…
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে মাহাবুর রহমান ৩০ নামের এক ব্যক্তি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে ঠাকুরগাঁও ভুল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি ভাটা এলাকার হারুন রশিদের ছেলে। মধ্যরাতে এ ঘট’না’র ঘ’টে পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে ক’র্তব্যর’ত চি’কিৎস’ক তাকে মৃ’ত ঘোষণা করে। ঘ’টনা’র কারণ এখনো জানা যায়নি।
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে মিরা (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মিরা স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (মিজান ড্রাইভার)-এর একমাত্র সন্তান। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়িতে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একমাত্র মেয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিজস্ব প্রতিনিধি : ক্যান্টনমেন্ট সার্কেল সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ রৌশন আহমেদ যোগদানের পর পাল্টে গেছে ক্যান্টনমেন্ট ভূমি অফিসের সার্বিক চিত্র। একসময় যে অফিসে দালাল ছাড়া ফাইল নড়ত না, সেবা পেতে সাধারণ মানুষকে পোহাতে হতো চরম ভোগান্তি—সেই অফিস এখন পুরোপুরি দালালমুক্ত। স্থানীয় সেবাগ্রহীতাদের সাথে কথা বলে জানা যায়, মোঃ রৌশন আহমেদ দায়িত্ব নেওয়ার পর থেকেই অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন। নামজারি, খাজনা আদায়, মিস কেসসহ সকল সেবা এখন নির্ধারিত সময়ের মধ্যে এবং সরকারি ফি দিয়েই সম্পন্ন হচ্ছে। সেবাগ্রহীতারা যা বলছেন: ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন, “আগে ভূমি অফিসে গেলেই দালালরা ঘিরে ধরত। টাকা ছাড়া কোনো কাজ হতো না।…
নিজস্ব প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্ক করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি প্রতিষ্ঠান ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে কটূক্তি, অপপ্রচার এবং আপত্তিকর পোস্টের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে গতকাল (বৃহস্পতিবার) জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ অনুসরণ করা সকল সরকারি কর্মচারীর জন্য…
নিজস্ব প্রতিনিধি : দেশের বেসরকারি এতিমখানাগুলোর শিশুদের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির সরকারি ভাতা হিসেবে ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ অর্থ দেশের ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি বেসরকারি এতিমখানার ১ লাখ ১৬ হাজার ৭৫৯ জন এতিম শিশুর অনুকূলে মঞ্জুর করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত এক অফিস আদেশে সম্প্রতি এসব তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ‘বেসরকারি এতিমখানা’ খাতে বরাদ্দকৃত অর্থ থেকে দ্বিতীয় কিস্তির অনুদান হিসেবে এ অর্থ ছাড় করা হয়েছে। সংশ্লিষ্ট অর্থ সমাজসেবা অফিসার ও উপজেলা বা শহর সমাজসেবা…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার দশম বৈঠকে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। আজ ১৮ জুন জাতীয় সংসদে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনটির খসড়া উপস্থাপন করা হয়। এতে বলা হয়েছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে জুয়ার বিস্তারে অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ হওয়ায় অনলাইন ও অফলাইন নানা ধরনের জুয়া কার্যক্রম বিস্তার লাভ করছে। ফলে জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রবণতা হ্রাস, আর্থসামাজিক ও মানসিক ক্ষয়ক্ষতি প্রতিরোধকল্পে এ সকল জুয়া কার্যক্রমের উপর সমসাময়িক উৎকর্ষিত প্রযুক্তির সুবিধা গ্রহণ করে যথাযথ তত্ত্বাবধান ও আইনগত কাঠামো প্রদানপূর্বক রাষ্ট্রের সার্বিক নৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট,…
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে ভুল চিকিৎসার অভিযোগে খাদিজাতুল কুবরা মিম (১৫) নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত খাদিজাতুল কুবরা মিম ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিপাড়া এলাকার আবু ফজল রাজার মেয়ে। তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পরিবারের অভিযোগ, পেটে ব্যথা নিয়ে মিমকে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে একটি ইনজেকশন প্রয়োগ করা হয়। পরিবারের দাবি, ইনজেকশন দেওয়ার পরপরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করে।…
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ গেটের সামনে থেকে হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়া যায় এই সড়ক দিয়ে। এটি ঠাকুরগাঁও পৌরসভার হাজীপাড়া ০৫ নং ওয়ার্ডের একটি সড়ক। এই সড়ক দিয়ে কোমলমতি শিশুসহ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা স্কুল ও কলেজে যায়। বড়রা তাদের বিভিন্ন কাজে-কামে এই সড়কটি ব্যবহার করে। কেউ প্রাইভেট কারে, কেউবা মোটরসাইকেল বা অটোরিক্সায়। অন্যদিকে অনেক ভাড়াটিয়ারাও তাদের পণ্য পরিবহনের জন্য ট্রাক নিয়ে চলাচল করে এই সড়কেই। কেউ বহুতল ভবন তুললে এই সড়ক দিয়েই পাথর সিমেন্ট সহ অতি ভারী পণ্য পরিবহন করেন। বর্তমানে এই সড়কটির বেহাল দশা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে, সড়কের নিচের মাটি…
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ হারুন-অর-রশীদ রাজধানীর শ্যামলীস্থ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল হারুন-অর-রশীদ বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন।’ তিনি আরও জানান, সরকারের মন্ত্রী হিসেবে তিনি যোগ্যতার সঙ্গে ও সৎভাবে কাজ করে গেছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী…
নিজস্ব প্রতিনিধি : আবহাওয়া অফিস, আজ (শুক্রবার) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে…
নিজস্ব প্রতিনিধি : জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্বখাতভুক্ত বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ মোট ৩৩টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে দেশের যোগ্য নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে। সরকারি কর্মচারী হাসপাতালের প্রশাসন-১ শাখা থেকে গত সম্প্রতি এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে গতকাল (১৮ জুন) ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ১৪ জুলাই বিকেল ৪টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন গ্রেডের মোট ১০টি ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে…
নিজস্ব প্রতিনিধি : বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতকরণ, সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টিও তুলে ধরেন। এ ধরনের হুমকি মোকাবিলায়…
মধ্যনগর প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় এগিয়ে রয়েছেন সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এম শহীদ। স্থানীয় সূত্রে জানা যায়, এম শহীদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এলাকায় পরিচিতি অর্জন করেছেন। তিনি মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, দুগনই গ্রামের মরহুম সবুজ মিয়া তালুকদারের সুযোগ্য উত্তরসূরি হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিত। তৃণমূল নেতাকর্মীদের দাবি, দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে এম…
শেখ মোহাম্মদ পারভেজ-পাবনা : পাবনা জেলার গ্রামীণ ও পৌর অবকাঠামোর আমূল পরিবর্তনে শুরু হতে যাচ্ছে প্রায় ১৮০০ কোটি টাকার মেগা উন্নয়ন কর্মযজ্ঞ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতায় প্রস্তাবিত এই প্রকল্পে নির্মাণ ও সংস্কার করা হবে গ্রামীণ সড়ক, সেতু-কালভার্ট, আধুনিক বাজার, ঘাটলা, রেল ক্রসিং এবং বাস্তবায়ন করা হবে ব্যাপক বনায়ন কর্মসূচি। এছাড়াও পাবনা পৌরসভার ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়নে নেওয়া হচ্ছে পৃথক প্রকল্প, যা দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যোগাযোগ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে পাবনার গ্রামীণ অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুবিধায় আসবে এক নতুন দিগন্ত। আর এই প্রকল্প বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী…
মোঃ শফিকুল আলম শাকিল-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে যমুনা টেলিভিশন ও সময় টিভির দুই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। সাংবাদিকদের দাবি, ধাপেরহাট এলাকায় সরকারের ১/১ অর্পিত ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি ব্যক্তি নামে দেখিয়ে অধিগ্রহণ ও ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে তথ্য ও বক্তব্য নিতে গেলে তারা বাধার মুখে পড়েন। এ সময় এসিল্যান্ড ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণ করেন।
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
