
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের ৪৭তম দিনে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার জনাব অঞ্জন কুমার দাস স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ হলো। তিনি আমার এই ভ্রমণকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। বিশেষ করে আমার প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ, মাদকবিরোধী প্রচারণার পাশাপাশি ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি মানুষের মাঝে আরও বেশি করে তুলে ধরতে উৎসাহিত করেন। আন্তরিক ও প্রেরণাদায়ী এই সাক্ষাৎ আমার ভ্রমণকে আরও অর্থবহ করে তুলেছে। উল্লেখ্য, স্যারের বাড়ি নরসিংদী সদর উপজেলায়।
আমার ভ্রমণ ডাইরিতে স্যার যা লিখলেন:
“স্নেহের মোবাশ্বের আলী, আপনার জন্য শুভকামনা রইল। আপনার পথ চলা সফল হউক। আপনার ভ্রমণের মাধ্যমে যে অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করবেন সেটা নিয়ে লিখবেন। বড় মানুষ হয়ে দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবেন এবং অনেকের জন্য অনুপ্রেরণা হবেন এই শুভকামনা রইল।”
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন সুস্থ ও ভালো থাকেন।

