
লোকমান হোসেন-শার্শা বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল অবৈধ যানজটের কারণে সাধারণ মানুষের চলাচলের নানাবিদ সমস্যা সম্মখিন হতে হয়। কেউ যেন কারো কথা মানছেইনা।
ইসলামী ব্যাংকের সামনে মেইন রোড বেনাপোল বাজারে মোটরসাইকেলের অবৈধ গাড়ী পারকিন।
অবৈধ গাড়ি পার্কিং কে কেন্দ্র করে বিভিন্ন সময় দুর্ঘটনার স্বীকার হতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে পথচারীদের। দূরপাল্লার পরিবহন বেনাপোল বর্ডার থেকে ছেড়ে আসে। সোহাগ পরিবহন, জিএম পরিবহন, ঈগল পরিবহন, হানিফ পরিবহন, গিরিন লাইন পরিবহন, মামুন পরিবহন, হামদান পরিবহন, এম এম পরিবহন, চাকলাদার পরিবহন, এবং অ্যাম্বুলেন্স সার্ভিস, ফায়ার সার্ভিস, ইমারজেন্সি সেবা দিতে গিয়ে বাধা সম্মুখীন হতে হয়। সব মিলিয়ে এখানে দেখার কোন লোক নেই। অনেক সময় দেখা যায় ফুটপাতের উপরে এলো কাতারি দোকান বসে আছে।
অনেক সময় জরুরি সেবা প্রদান করতে যেয়ে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস চরম আকারে যানজটের মুখে পড়ে। এ সময় উচ্চপদস্থ থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই এসেবা থেকে বঞ্চিত হয়।
বেনাপোলে অনেকগুলি ব্যাংক আছে। বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফর ওয়েডিং এজেন্ট সকল শ্রেণীর মানুষকে এ যানজটের মুখে পড়তে হয়। সকলের আবেদন বেনাপোল কে যানজট মুক্ত শহর দেখতে চাই

