
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় (১৩ জুন) ২০২৬ খ্রিস্টাব্দ পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাশিদুল ইসলাম মহোদয়ের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্থানে চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ এবং একটি নিরাপদ ও সুশৃঙ্খল পাবনা গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইসহ বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।জেলা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও বদ্ধপরিকর

