গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ইউনিয়ন কৃষক লীগ সভপতি সহ ৫ আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।
আজ শনিবার (৪ জুলাই) সকলে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সভাপতি আবুল বাশার, এবং মোঃ মোহব্বত করিম (মহসিন) সভাপতি ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ। এছাড়াও উপজেলার ২নং পশারগাতী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আবু রাসেল শিমুল, মোঃ মজিবর শেখ সহ-সভাপতি ও সাবেক সভাপতি মোঃ লুৎফর রহমান শেখ নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগ করেন।
লিখিত বক্তব্যের মাধ্যমে, তারা বলেন আজ মঙ্গলবার আজ ৪ জুলাই ২০১৬ থেকে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগ করিলাম, আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমাদের কোন সম্পর্ক নাই, ভবিষ্যতেও থাকবেনা।
আমরা নিজেদেরকে দেশ ও জাতির সেবায় নিজেদেরকে নিয়জিত রাখিব।