
মোঃ তরিকুল ইসলাম খান
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৩ কোটি টাকা ব্যয়ে মোট ৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৩টি এবং শিক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প রয়েছে।
অনুমোদিত ৫ প্রকল্প:
১. প্রধানমন্ত্রীর কার্যালয়:
‘Supporting Infrastructure Project for Chinese Economic and Industrial Zone’ প্রকল্পটি অনুমোদন পেয়েছে। চীনা শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
২. পানি সম্পদ মন্ত্রণালয়:
এই মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো হলো:
– ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ: ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্প।
– করতোয়া নদী উন্নয়ন: ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন’ প্রকল্প।
– পদ্মার ভাঙন রোধ: ‘পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন)’ প্রকল্প।
৩. শিক্ষা মন্ত্রণালয়:
কারিগরি শিক্ষা বিস্তারে ‘১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্পটি অনুমোদন করা হয়েছে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুমোদিত ৫টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৩ কোটি টাকা।

