
শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা)
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং পাবনা অফিসার ইনচার্জ জনাব মোঃ তারিকুল ইসলাম ও ইন্সপেক্টর (অপারেশন) জনাব সঞ্জয় সাহা মহোদয়ের তত্ত্বাবধানে সোমবার (১৫ জুন) ১২ টা দিকে পাবনা থানার বাস টার্মিনাল, অনন্তমোড়, গাছপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধ প্রবণ স্থানে চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধে থানা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে

