
হাতিয়া প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ার ৩নং সুখচর ইউনিয়নের আগামী স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ রাজিব উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয়দের দাবি, মোঃ রাজিব উদ্দিন দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া এবং তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করার কারণে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
এলাকাবাসীর মতে, নির্বাচিত হলে তিনি ৩নং সুখচর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা।
তবে এ বিষয়ে মোঃ রাজিব উদ্দিন বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে যোগ্য মনে করে এবং তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে আমি ৩নং সুখচর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করব।

