
দীপক শর্মা ,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া চৌরঙ্গী বাজার এলাকায় গাঁজাসহ জাকেরিয়া নামে একজন পান দোকানদারকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি দল পারিয়া চৌরঙ্গী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন এসময় জাকেরিয়া নামে একজনকে গাঁজাসহ আটক করা হয়,তবে উদ্ধারকৃত গাজার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

