
দীপক শর্মা
বৃদ্ধ বাবা-মায়ের আর্তনাদ, বিচার চাই! ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুলঝাড়ী গ্রামের ৬৫ বছর বয়সী বৃদ্ধ তসির উদ্দীন ও তাঁর অসহায় স্ত্রী আজ চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। যে সন্তানদের মানুষ করতে জীবনের সবটুকু উজাড় করে দিয়েছেন, সেই সন্তানদের বিরুদ্ধেই থানার দ্বারস্থ হতে হয়েছে এই বৃদ্ধ বাবাকে। লিখিত অভিযোগে তিনি দাবি করেছেন, তাঁকে ও তাঁর স্ত্রীকে ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে।
একজন বাবা-মায়ের জন্য এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? বৃদ্ধ বয়সে যেখানে সন্তানের স্নেহ-ভালোবাসা পাওয়ার কথা, সেখানে তাদেরই কাছে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে।
প্রশাসনের কাছে অনুরোধ, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। সৃষ্টিকর্তা যেন এই অসহায় বাবা-মাকে নিরাপদ রাখেন এবং ন্যায়বিচার নিশ্চিত করেন।

