
শেখ মোহাম্মদ পারভেজ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপির উপস্থিতিতে পাবনা জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) দুপুর ২:১৫ টায় পাবনা সার্কিট হাউসের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। পাবনা জেলা প্রশাসন ও সড়ক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনার বিষয়বস্তু, সভায় পাবনা জেলার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে যোগাযোগ অবকাঠামোর উন্নয়নসড়ক নির্মাণ ও সংস্কারপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন জনসেবার মানোন্নয়ন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
পাবনা জেলা প্রশাসন ও সড়ক বিভাগ, পাবনার আয়োজনে অনুষ্ঠিত এ সভা জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
এ ধরনের মতবিনিময় সভা জেলার উন্নয়নকে ত্বরান্বিত করার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে

