
মোঃ পারভেজ ,
চন্দনাইশ উপজেলার অন্তর্গত উত্তর বরকলের সর্দার পাড়ায় এক ভয়াবহ অ*গ্নি*কা*ণ্ডে ক্ষ*তি*গ্র*স্ত ৭টি পরিবারের পাশে দাঁড়িয়েছে, শাহসূফী আল্লামা ছৈয়দ আবুল মকছুম মুহাম্মদ ফয়েজ উল্লাহ সুলতানপুরী (ম.) ছাহেবের প্রতিষ্ঠিত ‘গাউছিয়া সুলতানপুরী ট্রাস্ট’-এর পক্ষ থেকে এবং ‘আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ’ বরকল শাখার উদ্যোগে ক্ষ*তি*গ্র*স্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার বরকলের সর্দার পাড়ায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মাঝে ছিলো শাড়ি, বেডসিট লুঙ্গী, শার্ট, ডেকসি, বালিশ সহ নিত্য প্রয়োজনীয় সমগ্রী।
সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, আ*গু*নে সর্বস্ব হারানো পরিবারগুলোর কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই তাদের এই মানবিক প্রচেষ্টা। শাহসূফী আল্লামা ছৈয়দ আবুল মকছুম মুহাম্মদ ফয়েজ উল্লাহ সুলতানপুরী (ম.) ছাহেব কেবলার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই ট্রাস্ট ও পরিষদ সবসময় যেকোনো দুর্যোগে মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
উপহার সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গাউছিয়া সুলতানপুরী ট্রাস্টের প্রতিনিধি এবং আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ বরকল শাখার সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
দুর্যোগের এই মু*হূ*র্তে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোয় ক্ষ*তি*গ্র*স্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসী সংগঠনের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

