
নীলফামারীর জলঢাকায় কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রাইজ অ্যান্ড রিসিলিয়েন্স (পার্টনার)” প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) উপজেলা পরিষদ হলরুম, জলঢাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোখলেছুর রহমান মাস্টার, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জলঢাকা উপজেলা; নাজমুল আলম, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা; প্রভাষক সাদের হোসেন, কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী জেলা; আলহাজ্ব কামারুজ্জামান সভাপতি প্রেস ক্লাব জলঢাকা শাজাহান কবির লেলিন, সেক্রেটারি প্রেস ক্লাব জলঢাকা উপজেলা এবং রশিদুল ইসলাম বাঙ্গালী, সাবেক সভাপতি, জলঢাকা পৌর বিএনপি ও আহ্বায়ক কমিটির সদস্য, নীলফামারী জেলা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, উদ্যোক্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা।
কংগ্রেসে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা কৃষি ও গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

