
শেখ মোহাম্মদ পারভেজ,
পাবনার চাটমোহরে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন করা হয়েছে। তবে প্রচার-প্রচারণা না থাকায় চাটমোহর পৌর সদসসহ উপজেলা অধিকাংশ ব্যক্তি এই ফল মেলার আয়োজন সম্বন্ধে কিছুই জানেন না।
মঙ্গলবার( ২৩ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে এ ফল মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
মেলায় কৃষকদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির বিভিন্ন ফল প্রর্শশন করা হয়।
মুষ্টিমেয় কৃষক এবং শিক্ষার্থীরা মেলা প্রদর্শিত দেশীয় প্রজাতির ফল ও তার পুষ্টি উপাদান সম্পর্কে ধারনা লাভ করেন। তবে দেশীয় ফল এবং এর স্বাস্থ্যগত উপকারিতা সহ অন্যান্য তথ্য থেকে বঞ্চিত হয় উপজেলার লাখ লাখ মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, কৃষি সম্পসারণ কর্মকর্তা শৌয়ব রহমান, তানিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার ফরহাদ পারভেজ লিখন, চাটমোহর পাইলট গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফ প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষিবিদ কুন্তলা ঘোষ মানুষের মাঝে দেশি প্রজাতির ফল চাষের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এ ফল মেলার আয়োজন করা হয়।

