
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের সুজন আলী (২৩)। ঢাকায় একটি স্কুলে কর্মরত ছিলেন। মাত্র ১৭ দিন হলো বিয়ে করেছেন। বিয়ের ৫ দিনের মাথায় স্ত্রীকে রেখে কর্মস্থলে যোগ দিতে চলে যান ঢাকা। রবিবার দুপুরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কা/টা পড়েন তিনি।
বাসা ঠিক করে স্ত্রীকে ঢাকায় নেওয়ার কথা ছিল তার। মাত্র সংসার জীবন শুরু করেছিলেন। এর মধ্যেই চলে যেতে হলো না ফেরার দেশে। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বথপালিগাঁও গ্রামের শফিউল ইসলামের ছেলে তিনি।
রাজধানীর তুরাগ এলাকায় অবস্থিত এইচ.এ ল্যাবরেটরি স্কুল নামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন,,

