
লোকমান হোসেন ,
যশোর,শার্শা উপজেলা মহাসড়কের জনসাধারণ চলাচলে ব্যাপক পরিমাণ বিপদের সম্মুখীন হতে হচ্ছে। ২৪/৬/২৬বুধবার সকাল থেকে সড়কের এমন বেহাল অবস্থা ।
সড়কটি জামতলা থেকে শার্শা উপজেলা পর্যন্ত এমন অবস্থা। যেখানে জনসাধারণ চলাচলে ঝুঁকিপূর্ণ। জামতলায় অবস্থিত একটি ডিগ্রী কলেজ হাই স্কুল আশপাশে প্রাইমারি স্কুল বিভিন্ন ক্যাডেট স্কুল অবস্থিত আছে। সড়কের এমন অবস্থায় ছাত্র-ছাত্রীদের চলাচলে একেবারে অনুপযোগী হয়ে উঠেছে।
এসব দিকে খেয়াল না দিয়ে নেতাকর্মীরা রাজনৈতিক অঙ্গ সংগঠন নিয়ে ব্যস্ত আছে। কিন্তু আমাদের সকলের জানা একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। সকাল থেকে স্কুল গাড়ি গুলো প্রতিষ্ঠানের সময় মত পৌঁছাতে পারছে না। জামতলা থেকে শার্শা পর্যন্ত সাধারণ জনগণের একটাই দাবি এ মহাসড়কে কোন মাটি ভর্তি ট্রাক চলাচল করতে না দেয়ার জন্য শার্শা উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ।

