
মোঃ হাসান আলী
দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলা অডিটরিয়ামে গতকাল সমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘চাকরি মেলা ২০২৬’। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় রিকভারি এন্ড এ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় মৌসুমী ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম প্রতিষ্ঠান সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। চাকুরী প্রার্থী তরুণ-তরুণীদের ব্যাপক আগ্রহ ও উপস্থিতি লক্ষ্য করা যায় প্রতিষ্ঠানটির স্টলে।
’টেগাস আইটি লিমিটেডে,র পক্ষ থেকে প্রকল্প পরিচালক নাজনীন নাহার শিমু প্রতিনিধিত্ব করেন স্টলে। এছাড়াও প্রশিক্ষক ইসরাফিল হাসান, নুজহাত, রোমান, আবিদ সহ একঝাক প্রশিক্ষনার্থী টেগাস আইটির পক্ষে প্রতিষ্ঠানটির টি-শার্ট পরে উপস্থিত ছিল, যা সকলের দৃষ্টি আকষন করেন। তিনি চাকরিপ্রার্থী শিক্ষানবিশ ও তরুণদের আইটি খাতে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পদস্থ ও উচ্চ পদস্থ কর্মকর্তারা।
মেলা উপস্থিত বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক শ্রমবাজারে টিকে থাকতে হলে কারিগরি দক্ষতার যেমন বিকল্প নেই তেমনি যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেইজ প্রকল্প তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দিনব্যাপী মেলায় মোট ২০টি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যার মধ্যে বিডি জবস, প্রান-আরএফএল গ্রুপ, ওয়ালটন, হোন্ডা, ড্রিম আইটি, বিভিন্ন শিল্প ও আইটি প্রতিষ্ঠানসহ টেগাস আইটি লিমিটেড উল্লেখযোগ্য ছিল। প্রায় ১৫০০ চাকরিপ্রার্থী ও প্রশিক্ষণার্থী মেলায় অংশ নেন।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষানবিশদের মধ্য থেকে আইটি সাপোর্ট সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল, ফ্যাশন ডিজাইন, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন ট্রেডে মোট ১৩৭ জনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রদান করা হয়।

