
নিজস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (২২ জুন ২০২৬) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত এক মধ্যাহ্নভোজে অংশ নেন।
এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মধ্যাহ্নভোজে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।
অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় সংগীত পরিবেশন করেন। মনোমুগ্ধকর এসব পরিবেশনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

