
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে বিশিষ্ট রাজনীতিবিদ, দেশবরেণ্য ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম মহোদয়ের নিয়োগে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কৃতি সন্তান এস এম মিল্টন সরকার।
এক অভিনন্দন বার্তায় এস এম মিল্টন সরকার বলেন, “দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত জীবনে ব্যারিস্টার আব্দুস সালাম সততা, প্রজ্ঞা, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা, বিচক্ষণ নেতৃত্ব এবং জনকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রশংসনীয় সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবসেবার এক অনন্য প্রতিষ্ঠান। দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ব্যারিস্টার আব্দুস সালাম মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আরও গতিশীল, কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত হবে এবং মানবতার সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”
অভিনন্দন বার্তার শেষে এস এম মিল্টন সরকার মহান আল্লাহ তাআলার নিকট ব্যারিস্টার আব্দুস সালাম মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব সফলতার সঙ্গে পালনের তাওফিক কামনা করেন।
অভিনন্দনান্তে,
এস এম মিল্টন সরকার
সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

