
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ গেটের সামনে থেকে হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়া যায় এই সড়ক দিয়ে। এটি ঠাকুরগাঁও পৌরসভার হাজীপাড়া ০৫ নং ওয়ার্ডের একটি সড়ক। এই সড়ক দিয়ে কোমলমতি শিশুসহ বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা স্কুল ও কলেজে যায়। বড়রা তাদের বিভিন্ন কাজে-কামে এই সড়কটি ব্যবহার করে। কেউ প্রাইভেট কারে, কেউবা মোটরসাইকেল বা অটোরিক্সায়। অন্যদিকে অনেক ভাড়াটিয়ারাও তাদের পণ্য পরিবহনের জন্য ট্রাক নিয়ে চলাচল করে এই সড়কেই। কেউ বহুতল ভবন তুললে এই সড়ক দিয়েই পাথর সিমেন্ট সহ অতি ভারী পণ্য পরিবহন করেন। বর্তমানে এই সড়কটির বেহাল দশা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে, সড়কের নিচের মাটি তলিয়ে গেছে। ভেঙে পড়েছে সাথে থাকা ড্রেন। যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। সড়কটি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় আমাদের পক্ষ থেকে লাল পতাকা দু’পাশে টানিয়ে দেওয়া হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান করে, জননিরাপত্তা নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের।

