ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক কাজী মাহবুবুল আলম (নিলু) ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে দৈনিক জনজাগরণ পত্রিকা।
এক শুভেচ্ছা বার্তায় দৈনিক জন জাগরণ পত্রিকার পক্ষ থেকে বলা হয়, কমিউনিটি পুলিশিং একটি নিরাপদ, সচেতন ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজী মাহবুবুল আলম (নিলু) ভাইয়ের দক্ষ নেতৃত্ব, সামাজিক সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা ক্যান্টনমেন্ট থানা কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে আশা প্রকাশ করা হয়।
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, তাঁর নেতৃত্বে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রম আরও বেগবান হবে।
দৈনিক জন জাগরণ পত্রিকার পক্ষ থেকে কাজী মাহবুবুল আলম (নিলু) ভাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং তাঁর নতুন দায়িত্বপূর্ণ যাত্রা সফল ও গৌরবময় হোক—এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।
দৈনিক জন জাগরণ পত্রিকার পক্ষ থেকে কাজী মাহবুবুল আলম (নিলু) ভাইকে আবারও জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 💐🌷