
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে মিরা (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মিরা স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (মিজান ড্রাইভার)-এর একমাত্র সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নিজ বাড়িতে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একমাত্র মেয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

