
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি,মাদকসেবী, নিষিদ্ধ সংগঠনের নেতা সহ ২২ জন গ্রেফতার।
তারিখ (২২ জুন) ২০২৬ খ্রিঃ পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও মাদকসেবী, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ০৩ জন সহ মোট ২২ (বাইশ) জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে গ্রেফতারকৃত মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও গ্রেফতারকৃত মাদক কারবারি ও নিষিদ্ধ সংগঠনের ০২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদক,সন্ত্রাস, কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

